এক্সপ্লোর

Snehasis Chakraborty: প্রাক্তন পরিবহণ মন্ত্রী বিরুদ্ধে তদন্ত শুরু, প্রভাব খাটিয়ে কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ

অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে সমবায়ের চেয়ারম্যান থাকাকালীন প্রভাব খাটিয়ে নিয়মবহির্ভূতভাবে প্রায় এক কোটি টাকা ঋণ নিয়েছিলেন

কলকাতা: প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্ত শুরু করল অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন কমিশন।

হুগলির সিংটি গুটি আতড়া বিলাসপুর কৃষি সমবায় সমিতির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ওঠে। গতকাল জাঙ্গিপাড়া থানা এলাকায় অবস্থিত ওই সমবায় সমিতিতে হানা দেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধ কমিশনের আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।

অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে সমবায়ের চেয়ারম্যান থাকাকালীন প্রভাব খাটিয়ে নিয়মবহির্ভূতভাবে প্রায় এক কোটি টাকা ঋণ নিয়েছিলেন স্নেহাশিস চক্রবর্তী। সমবায়ের নিয়ম অনুযায়ী, কৃষক এবং নির্দিষ্ট কয়েকটি গ্রামের বাসিন্দারাই ঋণ পাওয়ার যোগ্য। সেক্ষেত্রে কীভাবে এই ঋণ মঞ্জুর হল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

এর আগে কৃষক না হয়েও কৃষি-সমবায়ে ঋণের জন্য আবেদন লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন 'কালীঘাট তৃণমূলের' বিধায়ক কুণাল ঘোষ। 'ঋতব্রত-তৃণমূল'-এর নেতার গ্রেফতারির দাবিতে সরব হয়েছিলেন তিনি। 

এবিপি আনন্দর 'যুক্তি-তক্কো' অনুষ্ঠানে, এই নিয়ে স্নেহাশিস চক্রবর্তীকে নিশানা করেছিলেন কুণাল ঘোষ। তিনি বলেছিলেন, 'সিংটি কৃষি সমবায় সমিতি, আপনি কোনও লোন নিয়েছিলেন? আপনি কি কোনও কৃষক? আকণ্ঠ দুর্নীতি হয়েছে। পদাধিকার বলে এই নেতা লোন নিয়েছেন। এখন তারা ভাল তৃণমূল। তদন্ত নেই। তিনি(স্নেহাশিস চক্রবর্তী) শোধ দিয়েছেন কি দেননি? তাঁর(স্নেহাশিস চক্রবর্তী) হয়ে তাঁর এলাকার কোনও নেতা মলয় খাঁ শোধটা দিতে গেছিলেন কিনা। যদি নগদে ঘন ঘন কিস্তিতে জমা পড়ে থাকে, তাহলে সেই টাকার উৎস কী?'                                                    

পাল্টা স্নেহাশিস চক্রবর্তী বলেন, 'আপনি সকলকে ব্যক্তিগত আক্রমণ করেন। সেটা আপনার রুচি। আপনি একটা কথা বলুন, যেদিন আপনি কাঁদতে কাঁদতে প্রিজন ভ্যানে উঠছিলেন, আপনি বলেছিলেন সারদার সবচেয়ে বড় বেনিফিসিয়ারি মমতা, সেটা সত্যি কিনা বলুন।'                                 

রাজ্যে পালাবদলের পর বিগত সরকারের আমলে হওয়া প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তের জন্য় কমিশন তৈরি করেছে নতুন সরকার। এবার সেই কমিটি শুরু করল তদন্ত। 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Bangladesh News: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
Kolkata Road Name Change: বদলাবে কলকাতার মেট্রো স্টেশনের নাম? লেনিন সরণি, হো চি মিন সরণিরও নাম বদলের প্রস্তাব
বদলাবে কলকাতার মেট্রো স্টেশনের নাম? লেনিন সরণি, হো চি মিন সরণিরও নাম বদলের প্রস্তাব
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Advertisement

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget