এক্সপ্লোর

Indranil Sen: গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, ঠিক কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?

Indranil sen Arrest: তদন্তে অসহযোগিতার অভিযোগ। CGO কমপ্লেক্স থেকে বাইরে বেরোতেই প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।

কলকাতা: প্রাক্তন তথ্য ও সংস্কৃতি দফতরের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। বুধবার সকাল থেকেই CGO কমপ্লেক্সে ছিলেন তিনি। ED-র জিজ্ঞাসাবাদের পরে বাইরে বেরোতেই পাকড়াও করে পুলিশ। তদন্তে অসহযোগিতার অভিযোগে CGO কমপ্লেক্স থেকেই প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। CGO কমপ্লেক্স থেকে লালবাজার নিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ। 

কী অভিযোগ তাঁরা বিরুদ্ধে ?

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করেছে। অভিযোগ, 'মাস আর্ট' নামে একটি সংস্থা তৈরি করে ২০২৩ ও ২০২৪ সালে তিনি প্রচুর টিকিট বিক্রি করেছিলেন দুর্গাপুজো দেখার জন্য। যে টিকিটগুলো বিক্রি করা হয়েছিল সেগুলো সব উনিস্কোর নাম ভাঙিয়ে। অর্থাৎ, তিনি উনিস্কোর নাম ব্যবহার করে, কলকাতা শহরের বড় পুজোগুলোর মধ্যে ২৪টা পুজোকে বেছে নিয়ে, এই পুজোগুলো যারা আগে দেখতে চান, তাঁরা টিকিট কেটে দেখতে পারেন। অন্যথায় এই সব পুজো আগে দেখা যাবে না। এই টিকিটের মূল্য ছিল ১৮০০ থেকে ৪৫০০টাকা। আবার কোনও কোনও টিকিট-এর মূল্য ছিল ১২,০০০ টাকা। এই মূল্যের টিকিট কেটে দর্শকদের পুজো প্যান্ডেলে ঢুকতে সুযোগ করে দেওয়া হত, অন্য কোনও সাধারণ মানুষকে পুজোর মুখে ৪ দিন এই সব প্যান্ডেলে ঢুকতে দেওয়া হত না। রীতিমতো একটি সংস্থা খুলে এই ধরণের কাজ করতেন তিনি।  

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নাম কীভাবে সামনে এল ?

ED-র নজরে ৩০ লক্ষ টাকার লেনদেন। ED-র একটি বিবৃতিতে দাবি করা হয়েছিল যে, ইন্দ্রনীল সেনের মালিকানাধীন সংস্থা থেকে টাকা গেছিল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অ্য়াকাউন্টে। প্রেস বিবৃতিতে ED আরও দাবি করে যে, অকটেভ রেকর্ডস নামে ইন্দ্রনীল সেনের মালিকানাধীন সংস্থায় জমা পড়ে ৩ কোটি ৮০ লক্ষ টাকা। এই অকটেভ রেকর্ডস-এর অ্যাকাউন্ট থেকে ৩০ লক্ষ টাকা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে। ED জানিয়েছে, এনিয়ে প্রশ্ন করা হলে, ইন্দ্রনীল সেন দাবি করেন, রয়্য়ালটি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে ওই টাকা গেছে।

সূত্রের দাবি, ইন্দ্রনীল সেনের কাছে ED-র তদন্তকারীরা জানতে চান, অকটেভ রেকর্ডস-এর অ্যাকাউন্ট থেকে যে টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল, তা কীসের রয়্য়ালটি? প্রেস বিবৃতিতে ED জানিয়েছে, মন্ত্রী থাকাকালীন ইন্দ্রনীল সেন তাঁর দুই ঘনিষ্ঠ, ধ্রবজ্য়োতি বসু ও দীপেশ রায়ের সংস্থাকে ৮৫ কোটিরও বেশি টাকার টেন্ডার পাইয়ে দেন। এরপরই দেখা যায়, ইন্দ্রনীল সেনের দুই ঘনিষ্ঠের সংস্থা থেকে টাকা পাঠানো হয় ইন্দ্রনীল সেনের আত্মীয়দের নিয়ন্ত্রণাধীন সংস্থায়। ইন্দ্রনীল সেনের আত্মীয়দের নিয়ন্ত্রণাধীন সেই সংস্থা থেকে টাকা তোলা হয়। 
এই দুর্নীতির অভিযোগ সামনে আসে ৮ জুন। যখন বউবাজার থানায় এনিয়ে অভিযোগ দায়ের করেছিলেন জয়দীপ মুখোপাধ্যায়। ইউনেস্কোর নাম ভাঙিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ করা হয় ইন্দ্রনীল সেন ও 'মাস আর্ট' নামে একটি সংস্থার বিরুদ্ধে, যে সংস্থার মাথায় রয়েছেন ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee: নোটিস ধরাতে মমতার বাড়িতে দমকলবাহিনী
Mamata Banerjee: নোটিস ধরাতে মমতার বাড়িতে দমকলবাহিনী
News Live: রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানের মঞ্চ থেকে এবার মুখ্যমন্ত্রীর নিশানায় কে?
ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানের মঞ্চ থেকে এবার মুখ্যমন্ত্রীর নিশানায় কে?
BJP News: বিজেপি-র মধ্যে SIR হোক, চাইছেন খোদ দলেরই নেতা, ক্ষোভ উগরে দিলেন
বিজেপি-র মধ্যে SIR হোক, চাইছেন খোদ দলেরই নেতা, ক্ষোভ উগরে দিলেন
Advertisement

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Embed widget