এক্সপ্লোর

Udayan Guha: ডিমের হাত থেকে বাঁচতে হেলমেট পরিয়ে বার করতে হল উদয়নকে, পুলিশ হেফাজতে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী

Udayan Guha Police Custody: উদয়ন গুহর ২৪ জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: উদয়ন গুহর ২৪ জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ। দিনহাটা থানা উদয়ন গুহকে বের করার সময় তাঁকে ঘিরে তুমুল বিক্ষোভ। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ। থানার বাইরে হাতে ডিম নিয়ে বিক্ষোভ। ডিমের হাত থেকে বাঁচতে হেলমেট পরিয়ে বার করতে হল উদয়নকে। থানা থেকে বার করে মহকুমা হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা হল প্রাক্তন মন্ত্রীর। এরপর উদয়ন গুহকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হয়। আজ ভোর ৫টা নাগাদ সড়কপথে উদয়ন গুহকে নিয়ে দিনহাটায় পৌঁছয় কোচবিহার পুলিশ।

আরও পড়ুন, আলিপুর জাজেস কোর্টের বাইরে তুমুল বিক্ষোভ, নেভানো হল চেম্বারের আলো, পুলিশের গাড়িতে তোলা হল অরূপ বিশ্বাসকে

প্রায় ৫০০ মিটার রাস্তা, বৃহস্পতিবার কার্যত গোটা রাস্তাটাতেই ধৃত প্রাক্তন মন্ত্রী ও দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ-কে লক্ষ্য করে ছোড়া হল ডিম। একসময় তাঁকে হেলমেটও পরানো হল। তারপরও উড়ে এল ডিম। বুধবার কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে উদয়ন গুহকে গ্রেফতার করে কোচবিহার পুলিশ। বৃহস্পতিবার তাঁকে নিয়ে যাওয়া হয় দিনহাটায়। প্রথমে দিনহাটা থানা থেকে বের করার সময়, এরপর দিনহাটা হাসপাতাল থেকে বেরনোর সময়, আর তারপর, দিনহাটা মহকুমা আদালতে ঢোকার সময়ও উদয়ন গুহকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। আর যে রাস্তাটুকু তিনি প্রিজন ভ্যানের ভিতরে ছিলেন, সেখানে রাস্তার ধার থেকে প্রিজন ভ্যান লক্ষ্য করেই ছোড়া হল ডিম। 

বৃহস্পতিবার সকালে দিনহাটা থানা থেকে বের করা হয় উদয়ন গুহকে। বাইরে তখন চলছে বিক্ষোভ।পরিস্থিতি আঁচ করতে পেরে আগেভাগেই তৈরি ছিল পুলিশ। থানা থেকে বের করে নিয়ে যাওয়ার সময় হেলমেট পরিয়ে বের করা হয় উদয়ন গুহকে। প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল টেস্টের জন্য।এরপর সেখান থেকে দিনহাটা মহকুমা আদালতে নিয়ে যাওয়া হলে, সেখানেও তৈরি হয় উত্তেজনা।বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। 

সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন বলেন, এর আগে দিনহাটায় বিল্ডিং প্ল্যান পাস করা নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই ঘটনায় ইতিমধ্যেই দিনহাটার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরীকে গ্রেফতার করা হয়েছে। সেই দুর্নীতির অভিযোগেও উদয়নকে ওই মামলায় যুক্ত করার আবেদন জানানো হয়েছে। পুলিশ সূত্রে দাবি, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর বিরুদ্ধে 'আবাস যোজনা'র ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা 'শিশু মঙ্গল' সমিতির নামে টাকা তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।এদিন আদালত থেকে ফের দিনহাটা থানায় নিয়ে যাওয়া হয় উদয়ন গুহকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
RG Kar Case : অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget