এক্সপ্লোর

TMC News: 'I-PAC-এর জন্য দল ছেড়েছিলেন', শুভেন্দুর প্রশংসা, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক এই নেতা!

শুভেন্দু অধিকারী দল ছেড়েছিলেন I-PAC এর জন্য, মন্তব্য সুপ্রকাশ গিরির। 

কলকাতা: I-PAC নিয়ে তৃণমূলের অন্দরে বাড়ছে ক্ষোভ। এবার I-PAC-এর বিরুদ্ধে সরব কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুপ্রকাশ গিরি।                                                  

বিধানসভা নির্বাচনে ধরাশায়ী তৃণমূল, মুখ খুলছেন তৃণমূল নেতারা। এবার I-PAC-এর বিরুদ্ধে সরব কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। 'বিজেপি ক্ষমতায় এসেছে বলে ১৫ দিন চেয়ারম্যান থাকতে পেরেছি। তৃণমূল ক্ষমতায় এলে ১৫ দিনও পদে থাকতে পারতাম না। আমরা I-PAC আতঙ্কে ভুগতাম। I-PAC কেন পালিয়ে গেল? I-PAC কে সামনে রেখে পর্যালোচনা করা হোক।'                                      

শুভেন্দু অধিকারী দল ছেড়েছিলেন I-PAC এর জন্য, মন্তব্য সুপ্রকাশ গিরির।                                             

আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনার ফর্ম অনলাইনে বা অফলাইনে পূরণ করতে সমস্যা হচ্ছে? কী উপায়? কী জানালেন মুখ্যমন্ত্রী?

এর আগে I-PAC নিয়ে সরব হয়েছিলেন কেশপুরের তৃণমূল বিধায়ক। দল যতদিন তৃণমূলনেত্রীর ওপর নির্ভরশীল ছিল, ততদিন তো আমরা জিতেছি। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শিউলি সাহা। তাঁর অভিযোগ, তৃণমূলনেত্রীকে অনেক ভুল তথ্য দেওয়া হয়েছিল। 

সুপ্রকাশ বলেন, 'সব ছাত্র যেমন ফার্স্ট বয় হতে পারে না, তেমনই রাজনীতিতেও সবাই সমান পারফর্ম করতে পারেন না। ফার্স্ট বয়ের পাশাপাশি লাস্ট বয়ও থাকে। এক জন দক্ষ নেতার কাজ লাস্ট বয়কে বুঝিয়ে সুঝিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ভূমিকা না নিয়ে সরাসরি দল থেকে তাড়ানোর বার্তা দিয়েছেন। যা কর্মীদের খারাপ লেগেছে।'

এর আগে মঙ্গলবার কাঁথিতে সাংবাদিক সম্মেলনে ভোটে ভরাডুবি নিয়ে সরাসরি অভিষেকের বিরুদ্ধে আঙুল তুললেন কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। তাঁর কথায়, 'ওঁর নানা মন্তব্য দলীয় কর্মীদের আঘাত করেছে'। শুভেন্দু অধিকারীর প্রশংসা করে সুপ্রকাশ বলেন, 'শুভেন্দু অধিকারী আইপ্যাকের কার্যকলাপে অসন্তুষ্ট হয়ে মন্ত্রিত্ব ও দলের শীর্ষ পদ ছেড়ে যে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন, তা প্রশংসনীয়।' তিনি স্পষ্টই জানিয়ে দেন, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই তাঁরা পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।

সেরা শিরোনাম

Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Kolkata Municipal Election: কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget