এক্সপ্লোর

TMC Corruption List : শুধু কি লক্ষ্মীর ভাণ্ডার ? স্কলারশিপ থেকে এলপিজি, কোন কোন প্রকল্পে দুর্নীতি করেছে TMC? জানালেন মুখ্যমন্ত্রী

Suvendu Adhikari On TMC Corruption : মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে তৎকালীন তৃণমূল সরকার কোন কোন প্রকল্পে দুর্নীতি করেছে, তার তথ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে তৃণমূলের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকায়।

কলকাতা : বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে পশ্চিমবঙ্গের মসনদে এখন বিজেপি। মুখ্যমন্ত্রীর কুর্সিতে শুভেন্দু অধিকারী। দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, দুর্নীতি থেকে অপরাধ, সবকিছুর ফাইল খুলবেন তিনি। সেই মোতাবেক কাজও হচ্ছে। খুলছে একের পর এক দুর্নীতির ফাইল। গ্রেফতরাও হয়েছেন তৃণমূলের বহু নেতা, কাউন্সিলর ও প্রাক্তন বিধায়ক। আর মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে তৎকালীন তৃণমূল সরকার কোন কোন প্রকল্পে দুর্নীতি করেছে, তার তথ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।                    

সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে তৃণমূলের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকায়। শুধু মহিলা নয়, পুরুষরাও পেয়েছেন টাকা। এই প্রকল্পের পাশাপাশি আর কোন কোন ক্ষেত্রে দুর্নীতি করেছে তার খতিয়ান দিলেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, 'শুধু একটা ব্লক ডোমকল লুঠ করেছে'। অর্থাৎ সব দুর্নীতির বেশিরভাগটাই এই ব্লকে হয়েছে।                

আরও পড়ুন - লক্ষ্মীর ভাণ্ডারে কীভাবে দুর্নীতি ? কোন কোন জেলায় পুরুষরা টাকা নিয়েছেন ? জানালেন মুখ্যমন্ত্রী

কোথায় কোথায় দুর্নীতি হয়েছে ?

১. মুখ্যমন্ত্রী জানান, সেই সরকার যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছে, কাদের জন্য চালু করেছেন? পুরুষদের পাওয়ার কথা? আপনি কতজন পুরুষকে দিয়েছেন? জঙ্গিপুর ব্লক, মুর্শিদাবাদ ও বহরমপুর ব্লক, ডোমকল ব্লক, এখানে ভুয়ো কত দেখুন। লক্ষ্মীর ভাণ্ডার ৫৬৮টি অ্যাকাউন্ট। যার মধ্যে ডোমকলে ৫৩৭ আর ৩১ বহরমপুরে।'' 

২. 'মাইনোরিটি স্কলারশিপ'-এও দুর্নীতি হয়েছে। ৩০৭৬ ভুয়ো অ্যাকাউন্ট-এর মাধ্যমে হয়েছে।  

৩. এলপিজি বেনিফিট - প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২৯৮ টি অ্যাকাউন্ট ভুয়ো। এখানেও দুর্নীতি করেছে তৃণমূল। 
 
৪. মুখ্যমন্ত্রী জানান, বার্ধক্যভাতার টাকাতেও দুর্নীতি করেছে তৃণমূল। ৪৮ ভুয়ো অ্যাকাউন্টে ঢুকত টাকা। 

৫. শুভেন্দু অধিকারী জানান, 'বিশ্ব বাণিজ্য সম্মেলনের নামে ৩২৪.৭৩ কোটি টাকা দিয়ে দিয়েছেন' 'হিসেব দিতে পারবেন? সহযোগিতা করুন, কাজ করতে দিন।'

৬. শিক্ষাশ্রী SC, ST-তে ৭১৫ টি অ্যাকাউন্টে ঢুকত টাকা। 

৭. মেধাশ্রী OBC-তে ২০৪ অ্যাকাউন্টে ঢুকত টাকা। 

৮. 'তপশিলি বন্ধু' প্রকল্পের ৬৫৩০ অ্যাকাউন্টে ঢুকত টাকা।

৯. 'জয় জোহর' (Jai Johar)  প্রকল্পে, আদিবাসীদের টাকাও তুলে নিয়েছে এরা। ২২৩৫ অ্যাকাউন্টে ঢুকত টাকা।

১০. ন্যাশনাল স্কলারশিপ SC, ST ও OBC-তে ৭৯ টি অ্যাকাউন্টে ঢুকত টাকা।


দুর্নীতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কী জানান?

বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূল আমলের দুর্নীতিবাজ ও তোলাবাজদের উদ্দেশে শুভেন্দু অধিকারী জানান, 'তোলাবাজ লাল চুল, কানে দুলরা একটাও বাইরে থাকবে না।' এই অধিবেশনেই বিল আসছে....ভাবছেন জেলে যাব, বেরিয়ে যাব? BA কমিটি অনুমতি দিলে সম্পত্তিও বাজেয়াপ্ত ও নিলামে চড়াব।' 'হরিশ চ্যাটার্জি স্ট্রিটের প্রাসাদগুলিতে ফ্লাইওভারের নীচে যারা থাকে, তাদের রাখব।' 'আমরা ২টি কমিশন তৈরি করেছি, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে।'

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
Advertisement

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget