এক্সপ্লোর

Suvendu Adhikari : সিন্ডিকেট থেকে কাটমানি, নিজের এলাকার দুর্নীতি রুখতে ফোন করুন এই সব নম্বরে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari on Toll Free Number : ভবানী ভবনে পুলিশের হেল্প লাইনের সূচনা মুখ্যমন্ত্রীর। নিজের এলাকার দুর্নীতি ও অসামাজিক কাজ নিয়ে সরাসরি অভিযোগ জানাতে পারবে সাধারণ মানুষ।

কলকাতা: ভবানী ভবনে ভাষণ দেওয়ার সময় রাজ্যের আইন শৃঙ্খলাকে ঠিক রাখতে ও সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ শুনতে বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। পুলিশের হেল্প লাইনের সূচনা করলেন তিনি। মূলত সিন্ডিকেট, কাটমানি, বেআইনি টোল ও বেআইনি মদ নিয়ে মানুষের কোনও অভিযোগ থাকলে তা সরাসরি জানাতে পারবেন পুলিশকে। এই অভিযোগ জানানোর জন্য মোট চারটি নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী। মানুষ তার নিজের এলাকার সমস্ত বেআইনি কাজ ও অসামাজিক কাজের ব্যপারে অভিযোগ জানাতে পারবে এবং প্রশাসন অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থাও নেবে। 
কোন কোন অভিযোগের ক্ষেত্রে কোন নম্বরে কল করবেন ?              

১. সিন্ডিকেট নিয়ে অভিযোগ জানানোর হেল্প লাইন নম্বর হল : 155335              
২. কাটমানি নিয়ে অভিযোগ জানানোর হেল্প লাইন নম্বর হল : 155334                 
৩. বেআইনি টোল নিয়ে অভিযোগ জানানোর হেল্প লাইন নম্বর হল : 155337              
৪. বেআইনি মদ নিয়ে অভিযোগ জানানোর হেল্প লাইন নম্বর হল : 155339           

নম্বরের অপব্যবহার নিয়ে কড়া বার্তা -                            

নম্বরের অপব্যবহার নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, '' এই চারটি হেল্পলাইন নম্বর-এর মাধ্যমে সবাই গোটা রাজ্য থেকে অভিযোগ করতে পারবেন। যা আমরা নিস্পত্তি করব আধুনিক প্রযুক্তির মধ্যে দিয়ে। দয়া করে টোল ট্রি নম্বর নিয়ে অপব্যবহার করবেন না। ব্যক্তিগত প্রতিহিংসাকে চরিতার্থ করতে ব্যবহার করবেন না। সঠিক তথ্য দেবেন। সঠিক তথ্য দিলে যেমন উপকার পাবেন, তেমন মিথ্যে তথ্য দিলে আইনে যা বলা আছে, তা আপনার ক্ষেত্রেও প্রয়োগ হতে পারে।''                    

পাশাপাশি, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক ঘটনা নিয়ে পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তারাতলা ও বারুইপুরের ঘটনা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, "আপনাদের সব কাজে আমার নজর রয়েছে। আপনারা তারাতলায় যেভাবে ১৭টা মানুষকে বাঁচিয়েছেন, হ্যাটস অফ টু কলকাতা পুলিশ। রাজ্য পুলিশ যেভাবে বারুইপুরের ঘটনায় জিরো টলারেন্স দেখিয়েছে, হ্যাটস অফ টু ডিজিপি অ্যান্ড হিজ টিম। মা-বোন-কন্যাদের ওপর অত্যাচার...আপনার যা করার করবেন, আইন মেনেই করবেন...আমি আছি।''            

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
Municipal Election 2026: জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
Train Cancel: ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা
ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা
West Bengal News Live : ফের অ্যাকশনে কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ, খাবারের গুণগত মান যাচাই
ফের অ্যাকশনে কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ, খাবারের গুণগত মান যাচাই
Advertisement

ভিডিও

Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP
Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা
Cyclonic Storm Arnab: ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অর্ণব', বর্তমানে অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget