এক্সপ্লোর

Gangasagar : কুয়াশার কারণে মিলেনিয়াম পার্ক থেকে ছাড়ছে না লঞ্চ, বিপাকে গঙ্গাসাগরগামী যাত্রীরা

Ganga Sagar Mela : কুয়াশার কারণে মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চ না ছাড়ায় বিপাকে পড়লেন গঙ্গাসাগরগামী যাত্রীরা।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : শনি ও রবিবার মকর সংক্রান্তির ( Makar Sankranti 2023 ) পুণ্যস্নান। গঙ্গাসাগরে ( Gangasagar ) পুণ্যার্থীদের ঢল। এসেছেন বিদেশি পর্যটরাও। প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার দুপুর ৩টে পর্যন্ত গঙ্গাসাগরে এসেছেন প্রায় ৩১ লক্ষ পুণ্যার্থী। এদিকে মিলেনিয়াম পার্কে আসা পুণ্যার্থীরা পড়েছেন মহাফাঁপরে। 

 বিপাকে পড়লেন গঙ্গাসাগরগামী যাত্রীরা

কুয়াশার কারণে মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চ না ছাড়ায় বিপাকে পড়লেন গঙ্গাসাগরগামী যাত্রীরা। বিভিন্ন রাজ্য, দূর দূরান্তের জেলা থেকে এসেছেন পুণ্যার্থীরা। টিকিট বুক করে গঙ্গাসাগর যাওয়ার কথা ছিল। ভোর থেকে মিলেনিয়াম পার্কে ভিড় করেন পুণ্যার্থীরা। এবার শনি ও রবিবার দুই দিনই মকর সংক্রান্তি। বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী, দু'দিনই সাগরে স্নান করতে পারবেন পুণার্থীরা।  

তাঁদের অভিযোগ, কুয়াশার কারণে লঞ্চ ছাড়বে না বলে মেসেজ পাঠানো হয়। এর ফলে বিপাকে পড়েছেন গঙ্গাসাগর যাত্রীরা। শেষ মুহূর্তে কীভাবে যাবেন, তা ভেবে কূল পাচ্ছেন না তাঁরা। 

আরও পড়ুন :

মকর সংক্রান্তিতে এক ধাক্কায় ২০ র কাছাকাছি তাপমাত্রা, শীতের সকালেই গুমোট ভাব

 ৫ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা

মকর সংক্রান্তিতে এক ধাক্কায় ৫ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। কয়েকদিন ধরেই কুয়াশায় কারণে সকালে সূর্যের দেখা মিলছে না। বেলা গড়ানোর পর রোদ উঠছে। তবে সকাল ৯ টা অবধি কলকাতায় রোদের দেখা নেই। তাই কুরাশার জেরে মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চ ছাড়ল না। 

 ট্রানসিট ক্য়াম্পেও উপচে পড়া ভিড়
এদিকে, আউট্রাম ঘাটের ট্রানসিট ক্য়াম্পেও উপচে পড়া ভিড়। সাধু সন্ত থেকে শুরু করে এসেছেন পুণ্য়ার্থীরা। এখান থেকেই বাসে করে গঙ্গাসাগরের উদ্দেশে রওনা দেবেন তাঁরা।  

অন্যদিকে, ইতিমধ্যেই লক্ষাধিক পুণ্যার্থী ভিড় করেছেন সাগরে। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে গঙ্গাসাগরে পুণ্য়স্নান করতে ভিড় করছেন মানুষজন।  জোরদার করা হয়েছে সাগরমেলার নিরাপত্তা। জলপথের পাশাপাশি, নজরদারি চলছে আকাশপথেও। শুক্রবার  সন্ধ্যায় গঙ্গা আরতির জন্য কপিল মুণির আশ্রম থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী, সুজিত বসু সহ বহু বিশিষ্ট ব্যক্তি                                                                                                                                             

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Har Ghar Tiranga: পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?
পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget