এক্সপ্লোর

Gangasagar Mela: রবিবার থেকে শুরু গঙ্গাসাগর মেলা, তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি

রবিবার থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। নিরাপত্তার কথা মাথায় রেখে মেলা চত্বরকে মুড়ে ফেলা হয়েছে ওয়াচ টাওয়ারে। বাবুঘাট থেকে সাগরদ্বীপ পর্যন্ত বসানো হয়েছে এগারশো সিসি ক্যামেরা।

গঙ্গাসাগর: আসছে মকর সংক্রান্তি। দেশের নানা প্রান্ত থেকে গঙ্গাসাগরে পুণ্য়স্নান করতে ভিড় করছেন মানুষজন। আউট্রাম ঘাটের ট্রানসিট ক্য়াম্পেও উপচে পড়া ভিড়। সাধু সন্ত থেকে শুরু করে পুণ্য়ার্থীরা এসেছেন। এখান থেকেই বাসে করে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেবেন তাঁরা। আউট্রাম ঘাটের পাশেই ক্যাম্পে থাকা, খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। রয়েছে মেডিক্যাল ক্য়াম্পও।

রবিবার থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। নিরাপত্তার কথা মাথায় রেখে মেলা চত্বরকে মুড়ে ফেলা হয়েছে ওয়াচ টাওয়ারে। বাবুঘাট থেকে সাগরদ্বীপ পর্যন্ত বসানো হয়েছে এগারশো সিসি ক্যামেরা। ড্রোনের সাহায্যে আকাশপথে ও স্পিড বোটের সাহায্যে জলপথেও চলবে নজরদারি। প্রশাসন সূত্রে খবর, এবারই প্রথম গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের হাতে তুলে দেওয়া হবে রাজ্য সরকারের বিশেষ শংসাপত্র। 

যতদূর চোখ যায় সাধুসন্ত-পুণ্যার্থীদের ভিড়। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও জলে ডুব দিয়ে পুণ্য় সঞ্চয়। সাগর মেলা মানেই এই চেনা ছবি। ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত হবে গঙ্গাসাগর মেলা। রবিবার থেকে মেলা শুরু হলেও, পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে। 

বাবুঘাট থেকে সাগরদ্বীপ পর্যন্ত বসানো হয়েছে এগারশো সিসি ক্যামেরা। ড্রোনের সাহায্যে আকাশপথে ও স্পিড বোটের সাহায্যে জলপথে থাকছে নজরদারির ব্যবস্থা। মেলা চত্বরে থাকছে হাইটেক মেগা কন্ট্রোল রুম, যেখানে ৫২টি LED টিভি ও ১টি সুবিশাল LED স্ক্রিনের মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রাখা হবে।

এ ছাড়াও মেলা চত্বরে থাকা ওয়াচ টাওয়ারের সাহায্যে ভিড়ের ওপর নজরদারি চালানো হবে। প্রশাসন সূত্রে খবর, গঙ্গাসাগার মেলায় পুণ্যার্থীদের যাতায়াতের জন্য ২ হাজার ৭৫০টি বাস, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ, ২১টি জেটি, ৪টি বার্জের ব্যবস্থা রাখা হয়েছে। বারাণসীর ধাঁচে এবার গঙ্গাসাগর মেলাতেও থাকছে বিশেষ আরতির ব্য়বস্থা।
তার জন্য তৈরি করা হচ্ছে বিশেষ মঞ্চও।

মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে গিয়ে বুধবারই সাগরদ্বীপে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণার দাবি তোলেন তিনি। প্রশাসন সূত্রে খবর, এবারই প্রথম গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের হাতে তুলে দেওয়া হবে রাজ্য সরকারের বিশেষ শংসাপত্র।

চলতি মাসের ৪ তারিখে গঙ্গাসাগর গিয়ে পরিস্থিতি দেখে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতেই মুখ্যমন্ত্রীর এই সফর। দুপুরে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের হেলিপ্যাড থেকে কপ্টারে চড়ে রওনা দেন তিনি। ডুমুরজলার আদলে সাগরে তৈরি হয়েছে নতুন হেলিপ্যাড। অবতরণের পর হেলিপ্যাডের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। এদিন একাধিক কর্মসূচি ছিল তাঁর। গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি, কপিল মুনির আশ্রমে পুজো দেন মুখ্যমন্ত্রী। মেলা প্রাঙ্গণের প্রস্তুতি খতিয়ে দেখার ফাঁকে স্থানীয়দের সঙ্গে কথাও বলেন।

সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রাতেও গঙ্গাসাগরে চলেছিল যাত্রী পারাপার। গত ১০ জানুয়ারি ১০টা থেকে ১১টার মধ্যে ৬টি লঞ্চ নামখানা ঘাট থেকে পুণ্যার্থীদের নিয়ে পৌঁছয় সাগরের বেণুবন পয়েন্টের চেমাগুড়িতে। যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়াও নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সরকারি নিয়মে সন্ধের পর লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। এর কারণ, নামখানা থেকে চেমাগুড়ি যাওয়ার পথে, হাতানিয়া- দোয়ানিয়া নদী ও বঙ্গোপসাগরে একাধিক চড়া রয়েছে। সেই চড়ায় লেগে দুর্ঘটনার সম্ভাবনা প্রবল। সরকারি নির্দেশকে অগ্রাহ্য করে কীভাবে রাতে লঞ্চ পারাপার চলল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছেন সুন্দরবনের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget