এক্সপ্লোর

Sujan Chakraborty: "কালো টাকার রাজত্ব চলছে,'' গার্ডেনরিচের ঘটনায় তোপ সুজনের

Money Recover Update: টাকা গোনার মেশিন আনিয়ে গোণা হবে বিপুল টাকা। মোবাইল অ্যাপ সংক্রান্ত প্রতারণার অভিযোগে চলছে তল্লাশি, খবর ইডি সূত্রে।

কলকাতা: শহরজুড়ে ইডি-র তল্লাশি। গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে খাটের নিচে মিলল প্লাস্টিকে মোড়ানো কোটি কোটি টাকা। তল্লাশি পার্ক স্ট্রিট, মোমিনপুর, নিউটাউনের আবাসনে। গার্ডেনরিচে খাটের তলা থেকেই মিলল ৮ কোটি টাকা। টাকা উদ্ধারের ঘটনায় সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "লজ্জার ব্যাপার, কোনও জায়গায় হাতে দিলেই কয়েক কোটি টাকা। মালদায় ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার কয়েক কোটি। অনুব্রত- পার্থ অথবা তাঁদের ঘনিষ্ঠ বা সহযোগী, আর তাদের পিছন পিছন আরও অনেকে একই পথে। আসল কথা হল কালো টাকা রাজত্ব হয়েছে। এখানে কোনও নীতির বিষয় নেই। এই রাজ্য সবসময় একটা সংস্কৃতির পীঠস্থান ছিল। সেই রাজ্যে লুঠেরার রাজত্ব হয়ে গেল। সৌজন্যে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, দেশে নরেন্দ্র মোদীর সরকার।''  

ব্যবসায়ীর বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার: গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে ব্যবসায়ী আমির খানের বাড়িতে ইডি-র হানায় এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ৮ কোটি টাকা। ইডি সূত্রে খবর, প্রতিদিন ৩ থেকে ৪ হাজার টাকা জেতার টোপ দেওয়া হত। কমিশনের নামে দেওয়া হত বড় অঙ্কের পুরস্কার। লোভ বাড়িয়ে বড় আমানত নিয়ে উধাও হত প্রতারকরা। এই মোডাস অপারেন্ডিতেই চলত প্রতারণা, খবর ইডি সূত্রে। ৭ কোটির বেশি টাকা গুনতে গার্ডেনিরিচে ব্যবসায়ীর বাড়িতে এল ৮টি মেশিন। 

ইডি সূত্রে খবর, গার্ডেনরিচে ওই ব্যবসায়ীর বাড়িতে দোতলার ঘরে খাটের নীচে প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল ৫০০ ও ২ হাজারের বান্ডিল বান্ডিল নোট। আনা হয়েছে টাকা গোনার ৮টি যন্ত্র। ইডি সূত্রে খবর, ২০২১-এর ফেব্রুয়ারিতে ফেডারেল ব্যাঙ্কের তরফে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ, মোবাইল গেমিং অ্যাপ ই-নাগেটসের মাধ্যমে ৬৫-৭০ কোটি টাকা প্রতারণা করেছেন ব্যবসায়ী আমির খান। তল্লাশির আগে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ব্যবসায়ীর বাড়ি ঘিরে ফেলা হয়। 

এদিন কলকাতা ও নিউটাউনের আরও কয়েকটি জায়গায় হানা দেয় ইডি। মোমিনপুরের বিন্দুবাসিনী রোডে বস্ত্র ব্যবসায়ী শাহরিয়ার আলির ভাড়াবাড়িতেও অভিযান চালান ইডি-র আধিকারিকরা। সাড়ে ৩ ঘণ্টার বেশি চলে তল্লাশি। ইডি সূত্রে খবর, নিয়মিত বিদেশে যান বস্ত্র ব্যবসায়ী। সেই সূত্রে বিদেশে টাকা পাচারের কোনও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।অন্যদিকে, পার্ক স্ট্রিট থানা এলাকায় ৩৪-এ নম্বর ম্যাকলয়েড স্ট্রিটের একটি বহুতলে এক আইনজীবীর ফ্ল্যাটেও হানা দেন ইডি-র আধিকারিকরা। আইনজীবীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি, নিউটাউনের সঞ্জীবা টাউন আবাসনেও হানা দেন ইডি আধিকারিকরা।

সেরা শিরোনাম

West Bengal News Live : পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য
পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য
West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
ঐতিহ্যের পথচলার সার্ধ শতবর্ষ, প্র্যাট মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থীদের গভীর বার্তা দিলেন রাজ্যপাল
ঐতিহ্যের পথচলার সার্ধ শতবর্ষ, প্র্যাট মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থীদের গভীর বার্তা দিলেন রাজ্যপাল
Cutmoney Allegation : 'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের

ভিডিও

NCPI News: কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব
Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda
Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget