এক্সপ্লোর

Murshidabad News: এবার গাজিয়াবাদ, রাজমিস্ত্রীর কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিকের !

Malda Labours : "এখানে কাজ নেই। কী করব, সংসার চালাতে গেলে তো বাইরে যেতেই হবে।"

রাজীব চৌধুরী, সামশেরগঞ্জ ও ফরাক্কা : ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকদের। মিজোরামের (Mizoram) পর এবার গাজিয়াবাদে (Gaziabad) বাংলার ৩ পরিযায়ী শ্রমিকের মৃত্যুর (Migrant Labourers Deatg) খবর সামনে এসেছে। গাজিয়াবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিকের। মৃতদের মধ্যে ২জনের বাড়ি সামশেরগঞ্জে এবং একজনের বাড়ি ফরাক্কায়। একসঙ্গে রাজমিস্ত্রীর কাজে গিয়েছিলেন তাঁরা।

মিজোরামে রেল ব্রিজ বিপর্যয়-

এক কথায় ভয়ঙ্কর ! চোখের সামনেই ভেঙে পড়ে আস্ত একটা নির্মীয়মাণ রেল ব্রিজ। বুধবার সকালে মিজোরামের আইজল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে, সাইরাং এলাকায়, আচমকা ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ রেল ব্রিজ। দুর্ঘটনায় মৃত্যু হয় মালদার ২৩ জন শ্রমিকের। তার মধ্যে রতুয়ার চৌদুয়ার গ্রামেরই ১১ জন রয়েছেন। শুক্রবার এসেছিল ১৮ জনের মৃতদেহ। শনিবার মৃত আরও চার শ্রমিকের দেহ পৌঁছল দুই গ্রামে।  

মালদার চৌদুয়ার গ্রাম কার্যত মৃত্যুপুরী ! পেটের টানে ভিনরাজ্যে গিয়েছিলেন ওঁরা ! কিন্তু মিজোরামে ভয়ঙ্কর দুর্ঘটনা ছারখার করে দিয়েছে পরিবারগুলোকে। বরাত জোরে আব্দুস সালাম প্রাণে বাঁচলেও, প্রাণ গিয়েছে এই গ্রামেরই বাসিন্দা ১৯ বছরের শাহিন আখতারের। এদিন তাঁর নিথর দেহ পৌঁছয় বাড়িতে। রতুয়ার চৌদুয়ার গ্রামের বাসিন্দা মহম্মদ সানাউল্লা বলছেন, "গ্রামের ২০০-র বেশি মানুষ ভিনরাজ্যে কাজ করে। আমিও যাই মাঝেমধ্যে। এখানে কাজ নেই। কী করব, সংসার চালাতে গেলে তো বাইরে যেতেই হবে। দেশের প্রান্তে এমনকি বিদেশেও কাজ করতে যায় এই গ্রামের মানুষ।"

রতুয়ার যে চৌদুয়ার গ্রামে ১১ জনের মৃত্যু হয়েছে, ঠিক তার পাশের গ্রামই হল ইংরেজবাজারের নাগরাই। স্থানীয়দের দাবি, এই গ্রামে মোট ৮০০টি পরিবার রয়েছে। প্রায় প্রত্যেক পরিবারেরই দু-একজন করে সদস্য বর্তমানে ভিনরাজ্যে। মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরল, গুজরাত, কর্ণাটক তো আছেই, পেটের টানে অনেকে গিয়েছেন রাজস্থান, মণিপুর, মিজোরামের মতো রাজ্যেও। 

মৃত ২৩ জন শ্রমিকের মধ্যে ২২ জনের মৃতদেহ ইতিমধ্যেই বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। সূত্রের খবর, রবিবার বাকি অপর পরিযায়ী শ্রমিকের মৃতদেহ ফিরবে গ্রামে।  

কিন্তু, বাংলায় কাজ নেই বলেই কি ভিনরাজ্যের দিকে পা বাড়াতে বাধ্য হচ্ছেন অনেকে ? সেইজন্যই কি বাংলায় পরিযায়ী শ্রমিকের বাড় বাড়ন্ত ? মিজোরামে নির্মীয়মাণ রেলসেতু ভেঙে মালদার ২৩ পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শুরু তরজা। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। পাল্টা উত্তর দিয়েছে শাসকদল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
West Bengal News Live : কেন সুখেন্দু, সুস্মিতা, প্রকাশকে দলে নিল বিজেপি? কী ব্যাখ্যা শমীকের? সায় সুকান্তর?
কেন সুখেন্দু, সুস্মিতা, প্রকাশকে দলে নিল বিজেপি? কী ব্যাখ্যা শমীকের? সায় সুকান্তর?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের

ভিডিও

Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget