এক্সপ্লোর

Gosaba Tiger: ঘুমপাড়ানি গুলিতে কাবু বাঘ, লোকালয় থেকে সরানো হচ্ছে রয়্যাল বেঙ্গলকে

২টি ঘুম পাড়ানি গুলি করে কাবু করা হয় বাঘকে। আপাতত বাঘটিকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত বন দফতরের

পার্থপ্রতিম ঘোষ, গোসাবা: দীর্ঘ খোঁজের পর অবশেষে গোসাবার কুমিরমারিতে ঘুম পাড়ানি গুলিতে কাবু করা গেল বাঘটিকে। ২টি ঘুম পাড়ানি গুলি করে কাবু করা হয় বাঘকে। আপাতত বাঘটিকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত বন দফতরের, এমনটাই খবর। জানা গিয়েছে, লোকালয় থেকে বাঘটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। 

এদিন, ৪ নম্বর মিত্রবাড়ির জঙ্গলে সকালে বাঘ দেখা যায়। বাঘের হানায় এক বনকর্মী জখমও হন। এরপরই স্পিড বোটে কুমীরমারির দিকে রওনা হয়েছেন বনকর্মীরা। এর আগে বার বার অবস্থান বদল করছে রয়্যাল বেঙ্গল। সমস্যায় পড়েছিলেন বনকর্মীরা। বাঘবন্দি করতে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল জঙ্গল। মাইকে শোনানো হয় বাঘিনীর গর্জন। ধরা পড়লে ভাল, না হলে জঙ্গলে যাতে বাঘ ফিরে যায়, সেই ব্যবস্থা করা হয়েছিল। 

বনকর্মীদের বক্তব্য, যে বাঘ শুক্রবার দেখা দিয়েছিল গোসাবার লাহিড়িপুরে, শনিবার তার হদিশ মিলেছে পাশের অঞ্চল সাতজেলিয়ায়। একদিনে প্রায় ৪ কিলোমিটার ঘুরে বেড়িয়েছে রয়্যাল বেঙ্গল। শনিবার সকালে সাতজেলিয়ার চার নম্বর মিত্রবাড়ির জঙ্গলের কাছে দেখা যায় পায়ের ছাপ।                                        

বনকর্মীদের অনুমান, এই জঙ্গলে আপাতত ডেরা বেঁধেছে বাঘ। তাই কৌশল বদলানো হয়। বন দফতর সূত্রে খবর, বাঘ ধরতে দুটি খাঁচা পাতা হয়েছে। পাশাপাশি, গাড়াল নদীর ওপারে ঝিলার জঙ্গলে বাঘটি যাতে ফিরে যায় সেই চেষ্টাও চলছে। গোসাবার বিডিও বিশ্বনাথ চৌধুরী বলেন, "বন দফতর এলাকা নেট দিয়ে কভার করছে। সবাই মিলে আছি। বন দফতর নিরাপত্তা দিচ্ছে যাতে বাঘ না ঢোকে।।" সজনেখালি রেঞ্জ এর রেঞ্জার বিশ্বজিৎ দাস বলেন,"চেষ্টা করছি যাতে জঙ্গলের দিকে চলে যায়, যাতে নদীপথে চলে যায়, খাঁচাতে ধরা না পড়লে দফতরের সঙ্গে কথা বলে ঘুমপাড়ানি গুলির ব্যবহার হবে।"কয়েক দিন আগে কুলতলিতে অনেকটা এভাবেই জায়গা বদল করেছিল রয়্যাল বেঙ্গল। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: 'পশ্চিমবঙ্গে এতবড় দুর্নীতির পিছনে অভিষেকের হাত রয়েছে', বললেন দিলীপ ঘোষ
'পশ্চিমবঙ্গে এতবড় দুর্নীতির পিছনে অভিষেকের হাত রয়েছে', বললেন দিলীপ ঘোষ
Nandigram Abu Taher: 'আন্দোলনের সুফল মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন, কিন্তু নন্দীগ্রামবাসী পায়নি', ক্ষোভ উগরে বলছেন আবু তাহের
আন্দোলনের সুফল মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন, কিন্তু নন্দীগ্রামবাসী পায়নি', ক্ষোভ উগরে বলছেন আবু তাহের
Abhishek Banerjee PA Sumit Roy: 'অভিষেকের নির্দেশেই TMCP- র ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটা টাকা জমা দিয়েছিলেন সুমিত', চাঞ্চল্যকর দাবি CID-র
'অভিষেকের নির্দেশেই TMCP- র ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটা টাকা জমা দিয়েছিলেন সুমিত', চাঞ্চল্যকর দাবি CID-র
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

ভিডিও

Pranay Roy |
Alipurduar News | প্রেমিকার বাড়িতে আগুন! গুরুতর অগ্নিদগ্ধ প্রেমিকার বাবা
Nandigram News |
Abu Taher |
Humayun Kabir | উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের 'টেবিল' প্রতীক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget