এক্সপ্লোর

Recruitment Scam: 'সরকার চাইলে মানিকের টাকায় নতুন নিয়োগ', বাতিল-নির্দেশে জানাল হাইকোর্ট

High Court: ৩ মাসের মধ্যে প্রাথমিকে নতুন করে প্যানেল করার নির্দেশ হাইকোর্টের।

সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় বেনজির নির্দেশ হাইকোর্টের। একসঙ্গে ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের (High Court)। তারসঙ্গেই ৩ মাসের মধ্যে প্রাথমিকে নতুন করে প্যানেল করার নির্দেশ হাইকোর্টের।

এই নির্দেশের সময়ে উঠে এসেছে মানিক ভট্টাচার্যের নামও। যে সময়ে এই দুর্নীতির অভিযোগ উঠেছে সেই সময় পর্ষদের সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য। এখন নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) জড়িত থাকার অভিযোগে মানিক ভট্টাচার্য জেলে রয়েছেন। এদিন চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার সময় বিচারপতি জানিয়েছেন, নতুন নিয়োগ প্রক্রিয়ার খরচ তোলা যেতে পারে নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের কাছ থেকে। 

ইডির 'বিস্ফোরক' দাবি:
৩২৫ জনকে টেট পাস করাতে মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) ৩ কোটি ২৫ লক্ষ টাকা নিয়েছিলেন বলে দাবি করেছিল ইডি। শুক্রবার ৩৬ হাজার প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিতে গিয়ে, সেই মানিক ভট্টাচার্যর প্রসঙ্গ টেনে আনলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তিনি সরাসরি বলেন, মানিক ভট্টাচার্য ও তাঁর দুর্নীতির জন্য এই অবস্থা। 

এই ৩৬ হাজার প্রশিক্ষণহীন চাকরিপ্রার্থী টেট দিয়েছিলেন ২০১৪ সালে। তারপর তাঁদের নিয়োগ হয়েছিল ২০১৬ সালে। এই সময়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্য়ান পদে ছিলেন, তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য।

যিনি নিয়োগ দুর্নীতির মামলায় ইডি-র (ED) হাতে গ্রেফতার হয়ে, এখন জেলে বন্দি। তাঁর বিরুদ্ধে চাকরি বিক্রির চাঞ্চল্য়কর অভিযোগ সামনে এসেছে! ইডি-র তরফে দাবি করা হয়েছে, ২০১৪ সালের টেট-এ ৩২৫ জনকে পাস করিয়ে দিতে ৩ কোটি ২৫ লক্ষ টাকা নিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য। তাঁর ৩০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে বলেও দাবি করেছিল এনফোর্সমেন্ট ডিরক্টরেট। রাজ্য় সরকার চাইলে, সেই মানিক ভট্টাচার্যর থেকে টাকা নিয়ে, ৩৬ হাজার শূন্য়পদে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে পারে বলে শুক্রবার মন্তব্য় করল কলকাতা হাইকোর্ট। যে ২০১৪ সালের টেট নিয়ে এত বিতর্ক, সে বছরই নিয়োগ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য় করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য। এবার ৩৬ হাজার প্রশিক্ষণহীনের চাকরি বাতিল, এবং সেই পদে পুনর্নিয়োগের নজিরবিহীন নির্দেশেও জড়াল সেই মানিকের নাম!

 

আরও পড়ুন: খুব গরম! এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর, কী করতে হবে?

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Dilip Ghosh: 'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
Tripura CM in Tarakeswar: তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget