এক্সপ্লোর

Summer Tips: খুব গরম! এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর, কী করতে হবে?

Cool without AC: সস্তায় এবং সহজে ঘর ঠান্ডা রাখার বেশকিছু উপায় রয়েছে। এক এক করে সেগুলি দেখে নেওয়া যাক।

কলকাতা: প্রবল গরম পড়েছে। রাজ্যে প্রায় তাপপ্রবাহের অবস্থা। দফায় দফায় গরমের কারণে নাজেহাল বাসিন্দারা। মাঝে মাঝে বৃষ্টি হলেও তা সামান্য স্বস্তিই দিতে পারছে। অল্পস্বল্প বৃষ্টি কিছুক্ষণের জন্য পরিবেশ ঠান্ডা করলেও ফিরে আসে দুঃসহ গরম। 

দুপুরে ঘরে থাকলে শান্তি পাওয়া যায় না। রাতেও অসহ্য গরমে ঘুম আসে না। তাই গরম পড়তেই ফ্যান আর এসি বিক্রি বাড়তে থাকে। কিন্তু সব সময় এসি চালানো যায় কি? বিদ্যুতের ক্রমশ বেড়ে চলা দাম বিদ্যুতের বিল নিয়ে উদ্বেগ বাড়ায়। অনেকসময়ে লোডশেডিংও থাকে। পাশাপাশি এসির দাম অনেকটাই বেশি। হঠাৎ করে এসি কিনে লাগানোর মতো আর্থিক ক্ষমতাও সকলের থাকে না। তাঁদের জন্যও কিন্তু বেশ কিছু উপায় রয়েছে। সস্তায় এবং সহজে ঘর ঠান্ডা রাখার উপায়। এক এক করে সেগুলি দেখে নেওয়া যাক।

ঘরের জানলা:
প্রবল গরমে ঘরের জানলা খুলবেন না। যেদিক থেকে রোদ আসে সেদিকের জানলা রোদ পড়ে যাওয়ার পরেই খুলবেন। আগেকার দিনের বাড়িতে কাঠের জানলা থাকত, রোদ রুখে ঘর ঠান্ডা রাখত। ইদানিং কালের কাচ ও লোহার জানলা সেই কাজ করে না। তবুও রোদের দিকের জানলা বন্ধ রাখলে তুলনায় ঠান্ডা থাকবে ঘর।

ভারী পর্দা:
সুতির ভারী পর্দা ব্যবহার করুন। জানলা ওই ভারী পর্দা দিয়ে ঢেকে রাখুন। তাহলে রোদ আটকালেও হাওয়া আটকাবে না। প্রয়োজনে ওই সুতির পর্দায় জল স্প্রে করে রাখতেন পারেন। তাহলে ঠান্ডা থাকবে ঘর।

ফিরে আসুক খসখস:
আগেকার দিনে খসখস ব্যবহার করা হতো। ঘর ঠান্ডা রাখার জন্য খুব উপকারী। ভারী খসখসে জল ছিটিয়ে রাখা হতো, সুগন্ধীও দেওয়া হতো। গরম হাওয়া ঠান্ডা করে ঘরে ঢোকাতে জুড়ি নেই খসখসের। ইদানিং খুব কম জায়গায় পাওয়া গেলেও একবার খোঁজ করে দেখতেই পারেন। 

ফ্য়ানের সঙ্গী বরফ:
গরমে ফ্যান চালিয়েও আরাম পাওয়া যায় না, একসময় ফ্যান থেকেও যেন গরম হাওয়া বেরোয়। সেই সমস্যার সমাধান করতে পারে বরফ। আগে থেকেই ফ্রিজে জলভর্তি বোতল ঢুকিয়ে রাখুন। সেটা পরে বের করে ফ্যানের সামনে রেখে দিন। অথবা ফ্যানের সামনে বাটিতে বরফ রেখে দিন। ঘর ঠান্ডা হয়ে যাবে।

ছাদের রং সাদা:
সাদা রং আলোর প্রতিফলন করে। সূর্যের আলোর প্রতিফলন করায় গরমও কম হয়। সেই কারণেই চুনের সঙ্গে সাদা রং মিশিয়ে ছাদে রং করা যায়। তাহলে ছাদের তাপমাত্রা কমে যাওয়ায় ঘরের তাপমাত্রাও অনেকটাই কমে যাবে। 

আরও পড়ুন: চুল পড়ার সমস্যা কমায়, সাহায্য করে বৃদ্ধিতে, কোন কোন বীজ থেকে চুলের যত্ন হবে সবচেয়ে ভাল?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget