এক্সপ্লোর

App Cab Law: অ্যাপ ক্যাবের ভাড়ার উপর সরকারি নিয়ন্ত্রণ, নতুন ‘অ্যাপ ক্যাব ল’ তৈরির পথে রাজ্য সরকার

করোনাকালে রাজ্যবাসীর সুষ্ঠু যাতায়াতের লক্ষ্যে আরও বেশি করে সরকারি ও প্রাইভেট বাস নামানোর উপর জোর দিচ্ছেন পরিবহণমন্ত্রী

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: অ্যাপ ক্যাবের ভাড়ার উপর সরকারি নিয়ন্ত্রণ আনতে নতুন ‘অ্যাপ ক্যাব ল’ তৈরির পথে রাজ্য সরকার। পাশাপাশি করোনাকালে রাজ্যবাসীর সুষ্ঠু যাতায়াতের লক্ষ্যে আরও বেশি করে সরকারি ও প্রাইভেট বাস নামানোর উপর জোর দিচ্ছেন পরিবহণমন্ত্রী।

সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, 'লোকাল ট্রেন চালু করতে আর একটু সময় নিচ্ছি, কারণ থার্ড ওয়েবটা দেখে নিতে হবে। আরও ১৫ দিন এটা থাকবে, আগাস্টের ৩০ পর্যন্ত।'

রাজ্যে করোনা সংক্রমণকে বাগে আনতে এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন। বৃহস্পতিবারই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাস্তাতে বাসের সংখ্যাও কম। এখন অনেকেরই যাতায়াতের অন্যতম ভরসা অ্যাপ ক্যাব। অথচ এই মহামারীকালে, অ্যাপ ক্যাব সংগঠনগুলি ভাড়া বাড়ানোয় নাভিশ্বাস উঠছে সেখানেও।

এই পরিস্থিতিতে রাজ্যবাসীর পাশে দাঁড়ানোর লক্ষ্যে নতুন ‘অ্যাপ ক্যাব ল’ আনতে চলেছে সরকার। এর ফলে রাজ্যের অনুমোদন ছাড়া কোন অ্যাপ ক্যাবই নিজেদের ইচ্ছেমতো ভাড়া বাড়াতে পারবে না।

পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের কথায়, আমরা একটা আইন আনছি। যে আইনে রাজ্যের অনুমোদন ছাড়া কোন অ্যাপ ক্যাব নিজের মতন করে ভাড়া বাড়াতে পারবে না। এখন আইনটা নেই। আমাদের কাছে একটা কমিটি রিকমেন্ডেশন দিয়েছে একটা আইন সংশোধন করতে হবে।   ভাড়া নিয়ে ক্যাব এর উপরে একটা নিয়ন্ত্রণ রাখতে হবে ভাড়া বাড়ানোর বিষয়ে। 

পাশাপাশি, এখন রাস্তায় বেরিয়ে গণপরিবহণের অভাবে সাধারণ মানুষকে যাতে দুর্ভোগে না পড়তে হয় তার জন্য আরও বেশি বাস নামানোর আশ্বাস দিয়েছেন পরিবহণ মন্ত্রী।

ফিরহাদ হাকিম আরও জানান, আরও বেশি করে পথে বাস নামানোর চেষ্টা চলছে। বিভিন্ন জায়গা থেকে বাস নিয়ে এসে আমরা আরো বেশি করে বাস চালানোর চেষ্টা করব যতটা পারবো। বাসে যাতে ভিড় বেশি না হয় সেজন্য বাস বাড়ানো হচ্ছে। প্রাইভেট বাসের সংখ্যাও বাড়ানো হবে। অ্যাপ ক্যাব আইন তৈরি হলে, ভাড়া নিয়ে দুর্ভোগ অনেকটাই কমবে, আশা ভুক্তভোগীদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget