এক্সপ্লোর

Governor Jagdeep Dhankhar: মতুয়া মহাসঙ্ঘের আমন্ত্রণ গ্রহণ, কাল বিকেলে ঠাকুরনগরে যাচ্ছেন রাজ্যপাল

Matua Community: সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের তরফে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে কাল বিকেলে মতুয়া ধর্ম মহামেলায় যোগ দিতে যাবেন রাজ্যপাল।

কলকাতা: কাল বিকেলে ঠাকুরনগরে (Thakurnagar) যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar)। কাল বিকেল সাড়ে চারটেয় সময় মতুয়া (Matua) ধর্মমেলায় যোগ দিতে যাচ্ছেন রাজ্যপাল।

মতুয়াদের আমন্ত্রণ রাজ্যপালকে

মতুয়াদের তরফে আমন্ত্রণ জানানো হয় রাজ্যপালকে। সেই আমন্ত্রণ রক্ষা করতে কাল মতুয়া মেলায় যাচ্ছেন রাজ্যপাল, খবর ঠাকুরবাড়ি সূত্রে।

সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের তরফে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কাল বিকেলে মতুয়া ধর্ম মহামেলায় যোগ দিতে যাবেন রাজ্যপাল। প্রশাসন সূত্রে খবর, মতুয়া ঠাকুরবাড়ির মন্দির পরিদর্শনের পর শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল। তাঁর ঠাকুরবাড়িতে আসাকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ ও সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর।

মতুয়া মেলায় প্রধানমন্ত্রীর ভাষণ

কয়েকদিন আগেই হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে ভার্চুয়ালি ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি হরিচাঁদ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানান। এবার রাজ্যপাল যাচ্ছেন মতুয়া মেলায়।

একসঙ্গে মেলা আয়োজন

জোড়াফুল না পদ্ম? এই রাজনৈতিক মতবিরোধের জেরে ভাঙন ধরেছিল ঠাকুরবাড়ির অন্দরমহলে। গত কয়েক বছর ধরে দুই শিবিরের তরফেই আয়োজন করা হচ্ছিল বারুণী মেলার। এবার সেই মেলা ঘিরে ঐক্যের সুর শোনা গেল ঠাকুরনগরের ঠাকুরবাড়ি থেকে। বিভেদ সরিয়ে এবার একসঙ্গে মেলার আয়োজনের উদ্যোগ নিয়েছে মতুয়াবাড়ির দুই যুযুধান শিবির। 

শান্তনু ঠাকুর বিজেপিতে যোগদানের পর থেকেই পৃথকভাবে বারুণী মেলার আয়োজন করা হচ্ছিল। একপক্ষের উদ্যোক্তা ছিলেন শান্তনু ঠাকুর। অপরপক্ষের উদ্যোক্তা মমতাবালা ঠাকুর। কিন্তু এবার বিভেদ ভুলে একসঙ্গে মেলার আয়োজন করার বার্তা দিয়েছেন গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর। 

ঠাকুরবাড়ির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলি। দুই পরিবার একসঙ্গে বারুণী মেলা আয়োজন করার ডাক দেওয়ায় ঠাকুরবাড়িতে নতুন সমীকরণের ইঙ্গিত।

মতুয়াদের সবচেয়ে বড় বাৎসরিক উৎসব বারুণী মেলা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই মেলা। বুধবার হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে হয় ঠাকুরনগরের কামনা সাগরে পুণ্যস্নান। মেলা চলবে একসপ্তাহ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tripura CM in Tarakeswar: তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Taslima Nasrin:
"শুধু জয়কে অপমান নয়, ওটা আমাকেও অপমান করা...", রবীন্দ্র সদনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন তসলিমা নাসরিন
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget