এক্সপ্লোর

Governor on Lionel Messi Issue: 'দায়িত্ব নিয়ে দুই মন্ত্রী পদত্যাগ করলে তদন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় হবে', যুবভারতীকাণ্ডে এবার কড়া বার্তা রাজ্যপালের

মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা রাজ্যপালের।

রুমা পাল, কলকাতা: যুবভারতীকাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে একের পর এক পুলিশ কর্তাকে শোকজ করা হয়েছে এদিন। রাজ্য পুলিশের DG রাজীব কুমারকে শোকজ, জবাব তলব করা হয়েছে।  ২৪ ঘণ্টার মধ্যে রাজীব কুমারের জবাব চেয়েছে রাজ্য সরকার। এরই মধ্যে যুবভারতীকাণ্ডে এবার কড়া বার্তা রাজ্যপালের।                                                                                          

মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা রাজ্যপালের। রাজ্যপাল সিভি আনন্দ বলেন, 'ভিভিআইপি ও ভিআইপিরা মেসির কাছে পৌঁছে যায়। রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসুর নাম উঠে আসছে। ক্রীড়ামন্ত্রীর দায় স্বীকার করা উচিত। দায়িত্ব নিয়ে দুই মন্ত্রী পদত্যাগ করলে তদন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় হবে। তদন্ত প্রক্রিয়া যাতে স্বচ্ছ ও নির্বিঘ্নে এগোতে পারে সেই দিকে দেখতে হবে'। 

এদিকে, বিতর্কের মুখে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছাপ্রকাশ অরূপ বিশ্বাসের। ক্রীড়ামন্ত্রীর পদে ইস্তফা দিতে চেয়ে মুখ্যমন্ত্রীকে অরূপ বিশ্বাসের চিঠি। 'নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রী হিসেবে অব্যাহতি চাইছি', মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ইস্তফার ইচ্ছাপ্রকাশ অরূপ বিশ্বাসের।                           

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপ বিশ্বাসকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে খবর। অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছাকে মর্যাদা জানিয়ে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী। তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখবেন ক্রীড়া দফতর, এমনটাই খবর। 

'হাইকোর্টে শুনানির আগে নজর ঘোরানোর চেষ্টা।  ২২ হাজার টিকিট নিয়েছিলেন অরূপ বিশ্বাস, বলছেন শতদ্রুর লোকেরাই। এই টিকিট শুধু বিলি নয়, বিক্রিও হয়েছে, কয়েকশো কোটির দুর্নীতি। আমরা নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছি। মুখ্যমন্ত্রী বুঝেছেন ফুটো নৌকায় জল ঢুকেছে। পুরোটাই আইওয়াশ, অবিলম্বে পদত্যাগ করতে হবে। মুখ্যমন্ত্রী ক্ষমা চাইবেন কেন? দায় স্বীকার করতে হবে। কেন সেদিন গাড়ি ঘুরিয়ে পালিয়ে গেলেন মুখ্যমন্ত্রী? মানুষের কাছে জবাব দিন মুখ্যমন্ত্রী। মেসিকে নিয়ে খেলা হবে বলানোর চেষ্টা। দেশকে হেলিয়ে দেবেন বলেছিলেন, মুখ্যমন্ত্রী নিজেই এখন হেলে গেলেন'। যুবভারতীকাণ্ডে অরূপের অব্যাহতির পরেই আক্রমণে শুভেন্দু অধিকারী।   

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget