এক্সপ্লোর

C.V Ananda Bose: ট্রেন দুর্ঘটনায় স্বজনহারাদের পাশে রাজ্যপাল, আর্থিক সাহায্যের ঘোষণা

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় স্বজন হারাদের পাশে রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাসন্তীর ছড়ানেখালিতে শোকার্ত পরিবারের পাশে দাঁড়াল রাজভবন।

রুমা পাল, শান্তনু নস্কর, বাসন্তী: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাসন্তীর ৫ জনের। এর মধ্যে রয়েছেন একই পরিবারের ৩ ভাই। মঙ্গলবার তাঁদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল। ঘোষণা করলেন আর্থিক সাহায্যের।  

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় স্বজন হারাদের পাশে রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাসন্তীর ছড়ানেখালিতে শোকার্ত পরিবারের পাশে দাঁড়াল রাজভবন। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা একসঙ্গে প্রাণ কেড়ে নিয়েছে ৩ ভাইয়ের। মৃত্যু হয়েছে নিশিকান্ত গায়েন, হারান গায়েন ও দিবাকর গায়েনের। 

দুর্ঘটনা কেড়ে নিয়েছে ওই গ্রামেরই বাসিন্দা সঞ্জয় হালদারেরও জীবনও। মঙ্গলবার, মৃতদের বাড়িতে গিয়ে আর্থিক সাহায্যের ঘোষণা করেন রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর, মৃত ৪ জনের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। জনধন অ্যাকাউন্ট থাকলে দেওয়া হবে এককালীন ১০ হাজার টাকা ৬ মাস ২ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে ২ টি পরিবারকে ৪ জনেরই শ্রাদ্ধানুষ্ঠানের খরচ বহন করবে রাজভবন

এদিন, মৃতদের পরিবারের হাতে ফল ও খাদ্যসামগ্রী তুলে দেন রাজ্যপাল। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, এটা খুবই দুঃখজনক পরিস্থিতি। এটা হিউম্যান মিজারি। এই পরিস্থিতিতে, সকলের পাশে সকলের থাকা উচিত। এটাই আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আমরা নিহতদের পরিবারের সঙ্গে যন্ত্রণা ভাগ করে নিলাম। যারা প্রাণ হারিয়েছেন, বেশ কিছু সাহায্য ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। আরও যা লাগবে প্রয়োজনে তা আমরা দেব। আমরা তাঁদের পাশে আছি, তাঁদের জন্য একসঙ্গে কাজ করব

অন্ধ্রপ্রদেশে চাষের কাজ করতে গিয়েছিলেন বাসন্তীর ছড়ানেখালির গায়েন পরিবারের ৩ ভাই। ছিলেন করমণ্ডল এক্সপ্রেসে। দুর্ঘটনার খবর পেয়ে ওড়িশায় ছুটে যায় পরিবার। বালেশ্বরের হাসপাতালে গিয়ে ৩ জনের দেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা। 

রাজ্যপালকে সামনে পেয়ে নিজেদের অভাব অভিযোগ তুলে ধরেন স্থানীয়রা। গ্রামে জল, বিদ্যুৎ না থাকার অভিযোগও জানান তাঁরা। বাসন্তীর বিডিও সৌগতকুমার সাহাকে পানীয় জলের কলের ব্যবস্থা করার নির্দেশ দেন রাজ্যপাল। 

রাজ্যপাল  সিভি আনন্দ বোসের কথায়, আমরা জানি এখানে গ্রামে অনেক সমস্যা আছে। আমরা সকলে মিলে চেষ্টা করব এখানকার গরিব মানুষদের কীভাবে সাহায্য করা যায়।২ দিন আগেই কলকাতার বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন রাজ্যপাল। এবার বাসন্তীর গ্রামে নিহতদের পাশে গিয়ে দাঁড়ালেন সিভি আনন্দ বোস। 

সেরা শিরোনাম

Sandipan Saha on BJP Inner Clash: দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
West Bengal: রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
District News: অবৈধ সম্পর্ক জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে কুপিয়ে খুন করল স্বামী! বিষ খেল নিজেও
অবৈধ সম্পর্ক জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে কুপিয়ে খুন করল স্বামী! বিষ খেল নিজেও

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget