এক্সপ্লোর

North Bengal Train Accident: হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছেন প্রদীপ, এখনও খোঁজ মেলেনি ভাইয়ের

Guwahati-Bikaner Express Accident:যেমন জলপাইগুড়ির বচ্চন ওরাঁও। তিনি ওই অভিশপ্ত ট্রেনের যাত্রী তাঁর ভাই মঙ্গল ওরাঁয়ের কোনও খোঁজ পাচ্ছেন না। এস ৫ কামরায় ছিলেন ওই যাত্রী।


জলপাইগুড়ি: অভিশপ্ত বিকানের এক্সপ্রেসে (Bikaner-Guwahati Express) চড়ে জয়পুর থেকে বাড়ি ফিরছিলেন কোচবিহারের ( Cooch Behar) বাসিন্দা অনেক পরিযায়ী শ্রমিক। রাজস্থানের বিভিন্ন জায়গায় কাজ করতেন তাঁরা। করোনার বাড়বাড়ন্তের জেরে বাড়ি ফিরছিলেন শ্রমিকরা। বাড়ি পৌঁছনোর আগে বৃহস্পতিবার বিকেলে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা (Jalpaiguri Train Accident)। তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক। বরাতজোরে বেঁচে যাওয়া S10 কামরার এক যাত্রী অজিত বর্মনের চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ স্পষ্ট। দুর্ঘটনার কথা বলতে গিয়ে রীতিমতো গলা কেঁপে আসছে তাঁর। এদিকে, জলপাইগুড়ি (Jalpaiguri) সদর হাসপাতালেও ভিড় করেছেন অনেকে। আহতদের সম্পর্কে খোঁজ নিচ্ছেন পরিজনরা। আবার কেউ কেউ কোনও খোঁজখবর না পেয়ে রয়েছেন উৎকণ্ঠায়।

যেমন জলপাইগুড়ির বচ্চন ওরাঁও। তিনি ওই অভিশপ্ত ট্রেনের যাত্রী তাঁর ভাই মঙ্গল ওরাঁয়ের কোনও খোঁজ পাচ্ছেন না। এস ৫ কামরায় ছিলেন ওই যাত্রী।
কোচবিহারের প্রদীপ বর্মনও তাঁর ভাইকে খুঁজে চলেছেন। কিন্তু কোথাও পাননি। প্রদীপ বর্মন জানিয়েছেন, তাঁর ভাই রাজস্থানের জয়পুর থেকে ফিরছিলেন। ট্রেন থেকে নামার কিছু আগেই ফোন করেছিলেন তাঁর ভাই। দাদাকে জানিয়েছেন, খুব তাড়াতাড়িই বাড়ি পৌঁছে যাবেন তিনি। কিন্তু কিছুক্ষণ পরেই প্রদীপ বর্মন ট্রেন দুর্ঘটনার খবর পান। সেই খবর পেয়ে টেলিভিশনের পর্দায় চোখ রাখেন। ভাইকেও ফোনে আর পাননি।  এরপর আর অপেক্ষা করেননি। দ্রুত চলে আসেন দুর্ঘটনাস্থলে। যে কামরায় তাঁর ভাইয়ের থাকার কথা ছিল, সেখানেও খোঁজ করেন তিনি। কিন্তু খোঁজ মেলেনি। ময়নাগুড়ি হাসপাতালে চারটি দেহ দেখানো হয় তাঁকে। কিন্তু ওই দেহগুলির একটিও তাঁর ভাইয়ের নয়। এরপর থানাতেও নিয়ে কয়েকটি দেহ দেখানো হয় তাঁকে। কিন্তু প্রদীপবাবু খোঁজ পাননি ভাইয়ের। আজ কিছুক্ষণ পরে জলপাইগুড়ি হাসপাতালে কয়েকটি দেহ তাঁকে দেখানো হবে বলে তিনি জানিয়েছেন। 
 উল্লেখ্য, জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। আহত হয়েছেন ৪২ জন।

সেরা শিরোনাম

Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
CM Suvendu Adhikari:“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ?
“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ? "প্রয়োজন হলে.."
Krishnendu Narayan Chowdhury: “ছোটবেলায় RSS-র সঙ্গেও ৮ বছর যুক্ত ছিলাম..”, আডবাণীর জন্মদিনে কৃষ্ণেন্দু নারায়ণের পোস্টে জল্পনা তুঙ্গে, BJP-তে যাচ্ছেন ইংরেজবাজারের প্রাক্তন TMC নেতা ?
“ছোটবেলায় RSS-র সঙ্গেও ৮ বছর যুক্ত ছিলাম..”, আডবাণীর জন্মদিনে কৃষ্ণেন্দু নারায়ণের পোস্টে জল্পনা তুঙ্গে, BJP-তে যাচ্ছেন ইংরেজবাজারের প্রাক্তন TMC নেতা ?
Bengal Oppositions : 'মহামিছিলে মমতা-অধীর-বিমান-সেলিমদের দেখতে চাই', কেন বললেন রাজ্য বিজেপির নেতা ?
'মহামিছিলে মমতা-অধীর-বিমান-সেলিমদের দেখতে চাই', কেন বললেন রাজ্য বিজেপির নেতা ?

ভিডিও

Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Priya Ranjan Dasmunsi Statue: 'মেলালেন' প্রিয়রঞ্জন, একমঞ্চে কুণাল-মদন-প্রসূন-বিমান-শুভঙ্কররা
Prashun Banerjee:
Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget