এক্সপ্লোর

Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?

Opposition On Gyanesh Kumar : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইস্যুতে ক্রমশ এক মঞ্চে আসছে বিরোধীরা

কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইস্যুতে ক্রমশ এক মঞ্চে আসছে বিরোধীরা। বুধবার দিল্লিতে INDI জোটের বৈঠক। জ্ঞানেশ কুমারকে সরানোর দাবিতে ইমপিচমেন্ট নোটিস আনার প্রস্তুতিও চলছে বলে সূত্রের খবর। অ-বিজেপি দলগুলোর কাছাকাছি আসার এই ইঙ্গিতকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সারা দেশ ঐক্যবদ্ধ, জোটবদ্ধ, আমরা ঐক্যবদ্ধভাবেই লড়াই করব।ইলেকশন প্রসেস মাস্ট ভি ফ্রি অ্যান্ড ফেয়ার। ইতিমধ্যেই কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, প্রথমত আমরা যেটা বলছি, জ্ঞানেশ কুমারকে দ্রুত পদত্য়াগ করতে হবে। 

আরও পড়ুন, কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ ? ঘণ্টায় ৪০ কিমি বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া, বড় আপডেট IMD-র

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে তোলপাড় দেশ।আর এই আবহে কি ফের একবার কাছাকাছি হচ্ছে অ-বিজেপি দলগুলো? সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা। সেইসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে নিজেদের মনোভাবকে একসূত্রে বাঁধতে আগামী বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসতে চলেছে 'ইন্ডি' জোট। ওই বৈঠকে জ্ঞানেশ কুমার ইস্যুতে রণকৌশল সাজাতে দেশের প্রায় সব বিরোধী দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর।
 
জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেফতারির দাবিতে শুক্রবার দেশজুড়ে পথে নামে কংগ্রেস। যন্তরমন্তরে জল কামান, লখনউয়ে কংগ্রেসের বিক্ষোভ। গুয়াহাটিতে কমিশনের অফিসের সামনে বিক্ষোভ। জম্মুতে কংগ্রেসের প্রতিবাদ। দেরাদুনে ব্যারিকেডে উঠে স্লোগান। চণ্ডীগড়ে কংগ্রেসের বিক্ষোভ, বিজেপির দালাল জ্ঞানেশ কুমার গো ব্যাক ব্যাক। বিজেপির হাতের পুতুল জ্ঞানেশ কুমার। বিজেপি গো ব্যাক, গো ব্যাক। শনিবার কলকাতায় ফের বিক্ষোভে নামে প্রদেশ কংগ্রেস।

মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফার দাবিতে প্রায় একই সুরে সুর মিলিয়েছে ডান-বাম সব পক্ষ।শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে বলেন, আমাদের দাবি হল দ্রুত জ্ঞানেশ কুমারকে জেলে পাঠানো উচিত। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য় মীনাক্ষী মুখোপাধ্যায় , জ্ঞানেশ কুমারকে অপসারণ করতে হবে, তাঁকে আইনের আওতায় আনতে হবে। শাস্তি দিতে হবে। অ-বিজেপি দলগুলোর বৈঠকে যে যোগ দেবেন, শনিবার হুগলির সভা থেকে আরও একবার স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'কোন পার্টি, কী কালার আমার দেখার প্রয়োজন নেই। আমরা থাকব তাদের সাথে। মুম্বইতেও (আন্দোলন) শুরু হয়ে যাবে কাল-পরশু (রবি-সোমবার) থেকে। তারপর আবার ৩০ তারিখে (বুধবার) সম্ভবত আমাদের (ইন্ডি জোট) মিটিংটাও হচ্ছে। আমরা ঐক্য়বদ্ধভাবেই লড়াই করব।' কিছুদিন আগেও যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছিল 'একলা চলো'র বার্তা, সেই তিনিই এখন সায় দিচ্ছেন ঐক্যবদ্ধ লড়াইয়ে।

এমনকী রাজ্যে যারা 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'-এর বিরোধী বলে পরিচিত, সেই সিপিএম ও কংগ্রেসের সঙ্গেও জাতীয় স্তরে একই ইস্যুতে সমন্বয়ের পথে চলার ইঙ্গিত দিয়েছেন তিনি।সিপিএমের রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিম বলেন, জ্ঞানেশ কুমারকে নিয়ে জোটের বৈঠক, মমতার ডাক সব নিয়ে। এদিকে বিরোধীদের এই একজোট হওয়ার প্রচেষ্টাকে বিঁধেছে বিজেপি। পাল্টা জবাব এসেছে 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'-এর তরফেও।মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ইন্ডি জোট একসঙ্গে হচ্ছে। আমরা আশাবাদী, লড়াই হবে।' জ্ঞানেশ কুমার ইস্যুই কি এবার INDIA-র ছন্নছাড়া বিরোধী রাজনীতিকে ফের এক ছাতার তলায় আনবে? সময় গড়ানোর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই জল্পনা।

Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee: নোটিস ধরাতে মমতার বাড়িতে দমকলবাহিনী
নোটিস ধরাতে মমতার বাড়িতে দমকলবাহিনী
News Live: রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানের মঞ্চ থেকে এবার মুখ্যমন্ত্রীর নিশানায় কে?
ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানের মঞ্চ থেকে এবার মুখ্যমন্ত্রীর নিশানায় কে?
BJP News: বিজেপি-র মধ্যে SIR হোক, চাইছেন খোদ দলেরই নেতা, ক্ষোভ উগরে দিলেন
বিজেপি-র মধ্যে SIR হোক, চাইছেন খোদ দলেরই নেতা, ক্ষোভ উগরে দিলেন
Advertisement

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Embed widget