এক্সপ্লোর

Gyanvapi mosque case: হিন্দু আবেদনকারীদের পক্ষে রায়, জ্ঞানবাপি মসজিদে পূজার্চনার আবেদন মামলা চলবে

Worship in Gyanvapi mosque maintainable : জ্ঞানবাপি মসজিদ নিয়ে চলা মামলার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের  ছিল সোমবার ।

নয়াদিল্লি : জ্ঞানবাপি মসজিদ (  Gyanvapi mosque ) নিয়ে চলা মামলার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের  ছিল সোমবার । অবশেষে বহু প্রতীক্ষিত সিদ্ধান্তের কথা জানাল কোর্ট (district court in Varanasi) । সোমবার বারাণসীর জেলা আদালত জ্ঞানবাপি মসজিদে হিন্দু দেবদেবীদের প্রতিদিনের উপাসনার অনুমতির চেয়ে হিন্দু উপাসকদের আবেদনকে চ্যালেঞ্জ করে আঞ্জুমান কমিটির আবেদন প্রত্যাখ্যান করন।

জেলা বিচারক এ কে বিশ্বেশের (AK Vishvesh) সিঙ্গল বেঞ্চ জ্ঞানবাপি মামলার রায় প্রদান করে। মুসলিম পক্ষের প্রতিনিধি আঞ্জুমান ইন্তেজামিয়া কমিটির ( Anjuman Intezamia Committee) তরফে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানানো হয়েছে। হিন্দু পক্ষের কৌঁসুলি মান ভাদুর সিংহ জানান, মুসলিম পক্ষের আবেদন খারিজ করা হয়েছে আদালতে।

সুরক্ষা আঁটোসাঁটো 

এই মামলা অত্যন্ত সংবেদনশীল। তাই গত কয়েকদিন ধরেই আদালত চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।  আদালতের রায় বেরনোর আগে উত্তরপ্রদেশের সমস্ত সংবেদনশীল এলাকায় সতর্কতা জারি করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, টহল চলছে অবিরাম। “শান্তি যাতে বিঘ্নত না হয়, তার ব্যবস্থা নিয়েছে পুলিশ। ধর্মীয় প্রধানরা শান্তি বজায় রাখার জন্য বিবৃতি জারি করেছেন,” জানান ADG, আইন ও শৃঙ্খলা, প্রশান্ত কুমার।

কোনওরকম অশান্তি এড়াতে, এক দিন আগেই বারাণসীর একাধিক জায়গায় জারি করা হয় ১৪৪ ধারা। এমনকি, জেলার সীমান্তবর্তী এলাকা থেকে হোটেল - লজ গেস্ট হাউসে কারা আসছেন, যাচ্ছেন, তার উপর নজর রাখা হয়। 

কেন এই মামলা গুরুত্বপূর্ণ 

কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে বিখ্যাত জ্ঞানবাপি মসজিদের অভ্যন্তরে উপাসনার অধিকার চেয়ে পাঁচ হিন্দু মহিলা মামলা করেন। তারপর থেকেই এই ইস্যু নিয়ে উত্তাল দেশ। শিবলিঙ্গ মিলেছে মসজিদ চত্বরে, দাবি হিন্দুপক্ষের, এমন কিছুই পাওয়া যায়নি, দাবি মুসলিম পক্ষের। এখন এই  মামলাটি  আদৌ চালিয়ে নিয়ে যাওয়া হবে কিনা সেই বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানান হবে বারাণসী আদালতে।   জেলা বিচারক এ কে বিশ্বেশা এই মামলার ভবিষ্যৎ নিয়ে রায় দিলেন ।

২০২১ সালের অগাস্ট মাসে পাঁচ হিন্দু মহিলা  মসজিদের অন্দরের দেবদেবীর মূর্তির অস্তিত্ব আছে বলে দাবি করেন ও সেখানে পুজো করার অনুমতি চান আদালতে।   বারাণসী দায়রা আদালতে মামলা রুজু হয়। এই মামলায় শীর্ষ আদালত হস্তক্ষেপ করার এক মাস আগে, বারাণসী দেওয়ানি আদালত জ্ঞানবাপি মসজিদের ভিতর চিত্রগ্রহণ করতে  নির্দেশ দেয়। কারণ,  হিন্দু মহিলাদের  দাবি ছিল, জ্ঞানবাপি মসজিদের ভিতরে হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে। এরপর ২০ মে সুপ্রিম কোর্টের নির্দেশ দেয়, মামলার শুনানির হবে বারাণসী জেলা আদালত।

সেরা শিরোনাম

West Bengal News Live: পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার, কত টাকা পাবেন ?
পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার, কত টাকা পাবেন ?
Debraj Chakraborty : 'কুকীর্তি' ফাঁস! দেবরাজের সম্পত্তি কত ? কাদের থেকে তোলা তুলতেন ? মুখ খুললেন এই নেতারা
'কুকীর্তি' ফাঁস! দেবরাজের সম্পত্তি কত ? কাদের থেকে তোলা তুলতেন ? মুখ খুললেন এই নেতারা
Abhishek Banerjee: বিশেষজ্ঞ চিকিৎসক বলে নিয়ে আসা হত, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টাল পড়ুয়াকে! 'সেবাশ্রয়' নিয়ে ভয়াবহ অভিযোগ
বিশেষজ্ঞ চিকিৎসক বলে নিয়ে আসা হত, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টাল পড়ুয়াকে! 'সেবাশ্রয়' নিয়ে ভয়াবহ অভিযোগ
Sebaashray Camp News: 'সেবাশ্রয়' ক্যাম্পের আড়ালে 'স্বাস্থ্যসাথী'-র কোটি কোটি টাকা তছরুপ! ভয়াবহ অভিযোগ
'সেবাশ্রয়' ক্যাম্পের আড়ালে 'স্বাস্থ্যসাথী'-র কোটি কোটি টাকা তছরুপ! ভয়াবহ অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৩.০৭.২০২৬)।১৫ দিনে ৬ রাজ্য, গ্রেফতারি এড়াতে দেবরাজের 'ভারত-দর্শন'!
Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা
Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
TMC news | 'আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের', মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'ঋতব্রত-তৃণমূল'
Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget