এক্সপ্লোর

East Midnapore: ধুকছে সরকারি উদ্যোগে শুরু হওয়া হলদিয়া মেলা, বয়কটের হুঁশিয়ারি বিক্রেতাদের

নেই নামী শিল্পী, যার জেরে মেলায় লোক আসছে হাতে গোণা। হচ্ছে না বিক্রিবাটাও। প্রতিবাদে মেলার গেট আটকে বিক্ষোভ দেখালেন স্টলের মালিকরা। ফের হলদিয়া মেলাকে কেন্দ্র করে বিতর্ক।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ফের বিতর্কে সরকারি উদ্যোগে শুরু হওয়া হলদিয়া মেলা (Hldia)। নামিদামি শিল্পী না থাকায় ভিড় হচ্ছে না মেলায়। নেই বিক্রিবাটা। ফলে চরম সমস্যায় পড়েছেন স্টল মালিকরা। মেলার গেট আটকে বিক্ষোভও দেখান তারা। হলদিয়া উন্নয়ন পর্ষদের সমাধানের আশ্বাসের পর ফের স্টল খোলেন দোকানদাররা। 

নেই নামী শিল্পী, যার জেরে মেলায় লোক আসছে হাতে গোণা। হচ্ছে না বিক্রিবাটাও। প্রতিবাদে মেলার গেট আটকে বিক্ষোভ দেখালেন স্টলের মালিকরা। ফের হলদিয়া মেলাকে কেন্দ্র করে বিতর্ক। করোনা আবহে ২ বছর বন্ধ থাকার পর হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে শুক্রবার থেকে সংহতি ময়দানে শুরু হয়েছে হলদিয়া মেলা ।

আগের বছরগুলিতে মেলায় জনসমাগম ছিল চোখ পড়ার মতো। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন নামী শিল্পীরা । কিন্তু, এবছরের ছবিটা একটু আলাদা । অভিযোগ, সাংস্কৃতিক অনুষ্ঠানে নেই নামী শিল্পীরা। ফলে মেলায় লোকজন হচ্ছে অনেক কম। দোকানদারদের অভিযোগ, রাতে সময়ের আগেই বন্ধ হয়ে যাচ্ছে মেলা। ফলে মার খাচ্ছে ব্যবসা । 

স্টল মালিক শ্রীপতি জানার কথায়, বিপুল টাকা দিয়ে মেলার মাঠে ভাড়া। মেলায় আগত স্টলের কর্মীদের খাওয়ানোর পয়সা উঠছে না। প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তাঁদের দাবি, রাতে নামী শিল্পীদের দিয়ে অনুষ্ঠান করাতে হবে। মেলার সময়সীমা বাড়াতে হবে। দাবি না মানলে মেলা বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। 

স্টল মালিক অমল মালের কথায়, মেলায় রাত্রিকালীন অনুষ্ঠানের সময়সীমা বাড়াতে হবে হলদিয়াতে পর্যাপ্ত মাইক প্রচার করতে হবে। মেলা কর্তৃপক্ষ যদি কোনো ব্যবস্থা গ্রহন না করে, মেলায় আগত স্টলমালিকরা স্টল বন্ধ রেখে মেলা বয়কট করার সিদ্ধান্ত নেবে।

ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। হলদিয়া উন্নয়ন পর্ষদের তৃণমূল নেতা ও চেয়ারম্যান জ্যোতির্ময় কর বলছেন, সমস্যা হয়েছিল। মিটে গেছে। রাত দশটার রাখা যাবে আদালতের নির্দেশ। বিরোধীরা তো বলবেই। 

এর আগে মেলার উদ্বোধনে জেলার সমস্ত বিধায়ক, রাজ্য় স্তরের তৃণমূল নেতাদের আমন্ত্রণ জানানো হলেও, ডাকা হয়নি হলদিয়ার সাংসদ ও বিজেপি বিধায়ককে। এনিয়ে উদ্বোধনের আগেই আমন্ত্রণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। আর এবার হলদিয়া মেলা নিয়ে নতুন বিতর্ক।

আরও পড়ুন: Earthquake : কলকাতায় ভূমিকম্পের আশঙ্কা কতটা? আশেপাশের কম্পনেই বা কতটা ক্ষতি হতে পারে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Market: রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা
Kolkata Market: রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা
North 24 Parganas News: CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget