এক্সপ্লোর

BJP: হাঁসখালিকাণ্ডে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে ফের পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির দাবি বিজেপির

BJP West Bengal: হাঁসখালিকাণ্ডে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে, ফের পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানাল বিজেপি। ধৃতদের রাজ্যের বাইরে অন্য কোনও জেলে স্থানান্তরিত করার সুপারিশও করা হয়েছে।

বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী, নয়াদিল্লি ও কলকাতা: ‘বাংলায় (West Bengal) জারি হোক রাষ্ট্রপতি শাসন (Presidents' Rule)’, হাঁসখালিকাণ্ডে (Hanskhali) বিজেপির (BJP) ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে এই দাবিই জানানো হল। হাঁসখালিকাণ্ডে বিজেপির এই রিপোর্টে সুপারিশ করা হয়েছে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বাড়তে থাকা ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে ৩৫৫ এবং ৩৫৬ ধারা কার্যকর করা অত্যন্ত প্রয়োজন। 

সূত্রের খবর, এই রিপোর্ট নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনেরও দ্বারস্থ হতে পারে বিজেপি। 

৩৫৫, ৩৫৬ ধারা জারির দাবি বিজেপির

বিজেপি বিধায়ক ও ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্য শ্রীরূপা মিত্র চৌধুরীর দাবি, ‘এটা মানুষের আওয়াজ। মানুষ চাইছে ৩৫৫ হোক, ৩৫৬ হোক জারি করা হোক। মানুষ তো ধারা বোঝে না, মানুষ শান্তি চায়।’

বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘৩৫৫-৩৫৬-র কথা শুধু আমরা বলছি না, সব বিরোধী দল বলছে। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে এছাড়া কোনও পথ নেই।’

বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট

হাঁসখালিকাণ্ডে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে আরও সুপারিশ করা হয়েছে, ‘পশ্চিমবঙ্গ সরকারের কার্যপ্রণালীতে নির্যাতিতার পরিবারের ন্যায়বিচার পাওয়া সম্ভব নয়। কারণ, অভিযুক্ত শাসক দল তৃণমূল নেতার ছেলে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। সবার আগে ধৃত অভিযুক্তদের রাজ্যের বাইরে অন্য কোনও জেলে স্থানান্তরিত করা অত্যন্ত প্রয়োজন। কারণ পশ্চিমবঙ্গে অভিযুক্ত জেলের ভিতর থেকেও সাক্ষী এবং তথ্যপ্রমাণ প্রভাবিত করতে পারে।’ বিচারপ্রক্রিয়াও পশ্চিমবঙ্গের বাইরে করা উচিত বলে প্রস্তাব দিয়েছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। 

সাম্প্রতিককালে বঙ্গ বিজেপির একাধিক নেতা বারবার বাংলায় ৩৫৫ কিংবা ৩৫৬ ধারা জারির দাবি জানিয়েছেন। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন রাজনৈতিক মহলে প্রশ্ন হল, বঙ্গ বিজেপির বারংবার এই দাবি নিয়ে নরেন্দ্র মোদি-অমিত শাহ কী করবেন? নাড্ডাই বা কী করবেন?

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan News: ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
Cyclone Akvan : উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget