এক্সপ্লোর

Annapurna Yojana: এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?

Annapurna Yojana Application Status: সরকার জানিয়েছে রাজ্যের সব বিধানসভা এলাকাতেই জন প্রতিনিধি ও স্থানীয় প্রশাসন, মিলে মিশে অন্নপূর্ণা যোজনার তথ্য যাচাই করছেন বা কোনও কোনও ভুল তথ্য সংশোধনও করা হচ্ছে।

কলকাতা: অন্নপূর্ণা যোজনার আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সফলভাবে। তবে, অভিযোগ অনেকেই আবেদন করার পরও ৩ হাজার টাকার আর্থিক সহায়তা পাননি। অনেকের আবার আবেদন অনুমোদিত হওয়ার পরও ঢোকেনি টাকা। এমন পরিস্থিতিতে আবেদনকারীরা অনলাইনে নিজেদের আবেদনের বর্তমান অবস্থার কী, সেটা যাচাই করতে পারবেন।

আরও পড়ুন: "শুধু জয়কে অপমান নয়, ওটা আমাকেও অপমান করা...", রবীন্দ্র সদনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন তসলিমা নাসরিন

সরকার জানিয়েছে রাজ্যের সব বিধানসভা এলাকাতেই বর্তমানে এই তথ্য যাচাইয়ের কাজ চলছে। যেখানে জন প্রতিনিধি ও স্থানীয় প্রশাসন, মিলে মিশে এই সব তথ্য যাচাই করছেন বা কোনও কোনও ভুল তথ্য সংশোধনও করা হচ্ছে।

কিন্তু আপনার আবেদনের কী স্টেটাস, সেটা জানতে আপনাকে https://socialsecurity.wb.gov.in/Office/login পোর্টালে গিয়ে যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করা হয়েছিল, সেটা দিয়ে লগইন করতে হবে। OTP দিয়ে যাচাইয়ের পর আবেদনের নম্বরের পাশে আপনার এই আবেদনের বর্তমানে স্টেটাস দেখতে পারবেন আপনি। যদি ‘Approved’ লেখা থাকে, তাহলে জানবেন আপনার এই আবেদন অনুমোদিত হয়েছে ও আপনি খুব তাড়াতাড়ি এই টাকা পেয়ে যাবেন।

যদি ‘Pending at the BDO Office’ দেখায় তাহলে বুঝতে হবে আপনার আবেদনের যাচাই প্রক্রিয়া এখনও শেষ হয়নি। সেই ক্ষেত্রে সরকার বলছে ১৫ থেকে ৩০ দিনের মধ্যে ফের একবার স্টেটাস চেক করে নিতে।

আবার যদি আপনি দেখেন, যে লেখা রয়েছে ‘Payment Pending’, সেই ক্ষেত্রে আপনার আবেদন বৈধ হলেও আপনার অর্থ এখনও সরকার মঞ্জুর করেনি। সেই ক্ষেত্রে টাকা পেতে আপনাকে আরও একটু অপেক্ষা করতে হবে। আবার অনেকের দেখাচ্ছে, ‘Bank Account Invalid’। এমন কিছু যদি দেখায় সেই ক্ষেত্রে বুঝতে হবে আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের কিছু অসঙ্গতি রয়েছে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আধার সিডিং সম্পূর্ণ হয়নি। এই সমস্যা দূর করতে আপনাকে আপনার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে।

আর এই সবের বাইরে গিয়ে যাঁদের আবেদন ‘Rejected’ হবে, তাঁরা চাইলে পুনরায় আবেদন করতে পারবেন। এর জন্য বিভিন্ন প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড, উপার্জনের শংসাপত্র, বসবাসের প্রমাণপত্র ও আপডেটেড ব্যাঙ্ক পাসবই নিয়ে পুনরায় আবেদন করতে পারবেন। এর জন্য স্থানীয় বিডিও অফিসে যোগাযোগ করা যেতে পারে। এ ছাড়াও যাঁরা সমস্যায় পড়েছেন, তাঁদের যাতে আগামীতে সমস্যা না হয়, টার জন্য সরকার একাধিক ব্যবস্থা নিচ্ছে।

যাঁদের আবেদন মঞ্জুর হয়েছে, তাঁদের অগস্ট মাস থেকেই সম্পূর্ণ টাকা পাওয়ার কথা। তবে, অনুমোদনের পরও নির্ধারিত সময়ের মধ্যে অর্থ যদি জমা না পড়ে সেই ক্ষেত্রে সরকারি হেল্পলাইনে অভিযোগ জানানো যাবে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Hooghly News: তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Arabul Islam: আরাবুল ইসলামের গাড়িতে 'হামলা', ঘটনাস্থলে থেকে উদ্ধার একের পর এক বোমা
আরাবুল ইসলামের গাড়িতে 'হামলা', ঘটনাস্থলে থেকে উদ্ধার একের পর এক বোমা
Advertisement

ভিডিও

India Energy Week: ইন্ডিয়া এনার্জি উইকের অনুষ্ঠানে যোগ দিতে আগামী বছর জানুয়ারিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী
Titagarh News: 'বেআইনিভাবে' আধার-ভোটার তৈরির চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ১
BJP Inner Clash: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন করেছিল নব্য় বিজেপিরা, অভিযোগ তুলে সরব বিজেপির আরেক গোষ্ঠী
Rice Exportation: এরাজ্যের তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ নিয়ে বিশেষ আগ্রহী KRBL?
Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget