এক্সপ্লোর

Weather Update Today: কাটছে না নিম্নচাপের প্রভাব, আজও প্রবল বৃষ্টিপাতের জেরে চূড়ান্ত হয়রানি? কী বলছে IMD?

Weather Update 29 July: বুধবার মধ্য ভারত সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। IMD-র পূর্বাভাস অনুযায়ী, ছত্তিশগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

কলকাতা: পশ্চিমবঙ্গ থেকে শুরু করে, গোটা দেশেই আপাতত বর্ষার পরিস্থিতি। বাংলায় আপাতত নিম্নচাপের প্রভাবে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আজও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছুটা কমলেও, আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। India Meteorological Department সূত্রে খবর, বুধবার ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজায় থাকবে নিম্নচাপের প্রভাব। পূর্ব-ভারতের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বুধবার ওড়িশা, ঝাড়খণ্ড ও ছত্তিশগড় বৃষ্টিপাতের পরিমাণ হবে সবচেয়ে বেশি, এমনটাই জানানো হচ্ছে। এর মধ্যে, ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চণ্ডীগড়ে। 

কোথায় কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা? দেখে নেওয়া যাক এক নজরে

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ এবং উত্তর-পূর্ব অসমের উপর ঘূর্ণাবর্ত (Upper Air Cyclonic Circulation) সক্রিয় হয়ে রয়েছে। পাশাপাশি পশ্চিম হিমালয় অঞ্চলের উপর একটি পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance) অবস্থান করছে, যার প্রভাবে উত্তর ভারতের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ২৯ জুলাই দিল্লি, হরিয়ানা ও পঞ্জাবের একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টিপাত হবে। এর মধ্যে কয়েকটি বিচ্ছিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি রয়েছে, বজ্রবিদ্যুৎসহ ঝড়ের আশঙ্কাও। প্রবল বৃষ্টির ফলে, জল জমে যাওয়া, যান চলাচলে বিঘ্ন এবং দৃশ্যমানতা কমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

গোটা সপ্তাহেই বৃষ্টির পরিমাণ বেশি থাকবে উল্লিখিত অঞ্চলগুলিতে, সতর্ক করেছে আবহাওয়া দফতর। বুধবার মধ্য ভারত সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। IMD-র পূর্বাভাস অনুযায়ী, ছত্তিশগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কয়েকটি বিচ্ছিন্ন এলাকাযতেও অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভের কিছু এলাকায়ও অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মধ্যপ্রদেশ ও বিদর্ভের বিভিন্ন অংশে ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বজ্রঝড়ের আশঙ্কাও রয়েছে। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, যে সমস্ত বাসিন্দারা ঝুঁকিপূর্ণ এলাকায় থাকেন, তাঁদের সতর্কতা অবলম্বন করতে হবে। বর্জ্রপাতের সময়ে ফাঁকা জায়গায় থাকা যাবে না, আশ্রয় নেওয়া যাবে না কোনও গাছের তলাতেও। কোনও বাড়ির ভিতরে থাকতে পারলে ভাল।

গভীর নিম্নচাপ আরও স্থলভাগের দিকে এগিয়ে গেলে, ওড়িশায় ভারি বৃষ্টিপাতের পরিস্থিতি বজায় থাকবে। IMD জানিয়েছে, রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কয়েকটি বিচ্ছিন্ন এলাকায় প্রবল বর্ষণ হতে পারে। ঝাড়খণ্ডেও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বর্জ্রবিদ্যুসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে IMD। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহ জুড়েই পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ থাকবে যথেষ্ট বেশি।

 

আরও পড়ুন: Actress Fallen ill: দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
Bankura News: বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget