এক্সপ্লোর

Purba Bardhaman: জাল ফেলতেই জোড়া ইলিশ, 'মাছের রাজা'-র সন্ধান মিলল এবার দামোদরে 

Hilsa News: পূর্ব বর্ধমানের খন্ডঘোষের বেলাডাঙ্গা এলাকায় দামোদর নদে জাল ফেলতেই জেলের জালে উঠে আসে জোড়া ইলিশ।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: পদ্মা ও গঙ্গা ছাড়িয়ে এবার দামোদরে ইলিশ (Hilsa News)। মাছপ্রিয় বাঙালি বর্ষার অপেক্ষায় থাকে বিশেষত 'মাছের রাজা'-র জন্যই। সেই ইলিশের সন্ধান মিলল এবার দামোদরে। ঘটনাটি পূর্ব বর্ধমানের (Purba Bardhaman)।

পূর্ব বর্ধমানের খন্ডঘোষের বেলাডাঙ্গা এলাকায় দামোদর নদে জাল ফেলতেই জেলের জালে উঠে আসে জোড়া ইলিশ। পদ্মা ও গঙ্গা ছাড়িয়ে দামোদরে ইলিশ মাছ পাওয়ার খবরে আলোড়ন ছড়িয়ে পড়ে এলাকায়। খুশির হাসি দেখা যায় স্থানীয় জেলেদের মধ্যেও। তবে এই প্রথম নয় এর আগেও জামালপুরে দামোদর থেকে রুপালি ইলিশের সন্ধান মেলার খবর পাওয়া গিয়েছিল। এমনকী গাঙ্গেয় ডলফিন ,দৈত্যাকার কাতলা মেলারও খবর পাওয়া যায়। এবার আবার নতুন করে ইলিশের সন্ধান মেলাতে খুশির জোয়ার দামোদরের বিস্তীর্ণ এলাকার জেলেদের মধ্যে। 

জানা যায়, স্থানীয় জেলে সনাতন সরকার প্রতিদিনের মতোই দামোদরে মাছ ধরতে গিয়েছিলেন। দামোদর মাছ ধরার সময় জাল তুলতেই জালে তিনি দুই দুইটো ইলিশ মাছ লক্ষ্য করেন। তড়িঘড়ি জাল তুলতে গিয়ে একটি জাল থেকে পালিয়ে গেলেও প্রায় আটশো গ্রাম ওজনের অপর মাছটি তিনি টেনে তুলতে সক্ষম হন। এরপরই সনাতন অন্যান্য জেলে ও স্থানীয়দের ইলিশ পাওয়া যাওয়ার কথা জানাতেই উৎসুকরা ভিড় জমাতে শুরু করেন। 

জোয়ারের জেরে অনেক সময়ই গঙ্গা থেকে বহুপ্রকার জলজ প্রাণী গঙ্গার সাথে মিলিত হচ্ছে এমন নদনদীতে যেমন চলে আসে ঠিক তেমনই খাবারের সন্ধানেও অনেকে অন্যত্র আসে বলে বিশেজ্ঞরা জানাচ্ছেন। তবে দামোদরে ইলিশের সন্ধান সত্যিই চমকপ্রদ বলে মনে করছেন স্থানীয়রা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই স্থানীয়দের মধ্যে খুশির হাওয়া।

মেমারির বিধায়কের কড়া হুমকি

'বিধায়কের নামে তোলাবাজি করলে ল্যাম্পপোস্টে বেঁধে পেটাব', তোলাবাজি বন্ধ করতে কড়া হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। 'বিধায়কের নাম করে কেউ টাকা চাইতে এলে কানের গোড়ায় থাপ্পড় দেবেন। তারপরে বলবেন বিধায়ককে ডেকে নিয়ে আয়', কড়া হুঁশিয়ারি মেমারির বিজেপি বিধায়ক মানব গুহর। 

মেমারির বিজেপি বিধায়ক মানব গুহ বলেছেন, 'বারবার বলছি, বারবার বলছি, কাউকে তোলাবাজি করার সুযোগ দেবেন না। যেই হোক সেই লোকটা। কেউ যদি বিধায়কের নাম করে এসে কিছু বলে, আগে সোজা তাঁকে বেঁধে রাখবেন, তারপর বিধায়ককে ফোন করবেন, আমিও দেখতে চাই কে সেই লোকটা। ভোটের আগেও বলেছি, ভোটের পরেও বলছি, কিন্তু তাও মনে হয় এখনও অনেকের কানে কথা যাচ্ছে না। তোলাবাজি বন্ধ করতে হবে। বিধায়কের নাম করে যদি কেউ আসে, যে বিধায়ক বলেছে এত টাকা দিতে হবে, আগে কানের গোড়ায় একটা থাবড়ে দেবেন, তারপরে বলবেন বিধায়ককে ডেকে নিয়ে আয়। ৩৪ বছরের সিপিএমের রাজত্ব দেখেছেন। রাজা দেখেছেন, সিপিএমের নেতারা রাজা হয়ে বসেছিল। ১৫ বছরের তৃণমূল জমানা দেখেছেন, সবাই রাজা হয়ে বসেছিল। এই সিস্টেমগুলো এবার ভাঙতে হবে।' 

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Advertisement

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget