এক্সপ্লোর

হিঙ্গলগঞ্জ, হালিশহরে পরপর বিস্ফোরণ ঘিরে তুঙ্গে তরজা, কড়া আক্রমণ বিরোধীদের

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়ির পাশে বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। এবার এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এল।

সমীরণ পাল, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সৌমিত্র রায়, হিঙ্গলগঞ্জ: বোমা (Bomb) তৈরির সময় ঘটনাস্থলেই ছিলেন ধৃত তৃণমূলের (TMC) পঞ্চায়েত সদস্যার স্বামীও। হিঙ্গলগঞ্জে (Hingalganj) বিস্ফোরণে একজনের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তের পর এমনই দাবি পুলিশ সূত্রে! এদিকে আজ হালিশহরে কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে ফের বিস্ফোরণ হয়! এই ধরনের একের পর এক ঘটনা নিয়ে রাজ্যের শাসকদলকে ফের আক্রমণ করেছে বিরোধীরা। উত্তর দিয়েছে তৃণমূলও।  

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়ির পাশে বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ!
এবার এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এল। পুলিশ সূত্রে দাবি, এই ঘটনায় বেশকিছু তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে, যা থেকে বোঝা যাচ্ছে, ঘটনাস্থলে বোমা তৈরি করা হচ্ছিল। সেইসময়ই বিস্ফোরণ হয়। 

বোমা তৈরির সময় সেখানে মৃত আতাউর শেখ, গুরুতর জখম সুমন গাজি ছাডাও উপস্থিত ছিলেন ধৃত তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী ইকবাল আহমেদ উপস্থিত ছিলেন। তাহলে কি তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর উপস্থিতিতেই বোমা তৈরির কাজ চলছিল? এই পরিস্থিতিতে ধৃতের বিরুদ্ধে মুখ খুলেছেন এলাকার বাসিন্দারাও। 

আরও পড়ুন: Bankura News: বছর তিনেক ধরে নেই কোনও চিকিত্সক, বন্ধ হতে বসেছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র

পুলিশ সূত্রে দাবি, মৃত আতাউর শেখের পকেট থেকে বেশকিছু আদালতের নথিপত্র মিলেছে। এর থেকে তদন্তকারীদের অনুমান, তিনিও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনাস্থল ভারত-বাংলাদেশ সীমান্তের খুব কাছে হওয়ায়, সীমান্তের ওপার থেকে আসা কোনও দুষ্কৃতীদলের সঙ্গেও এই ঘটনার যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

অন্যদিকে হিঙ্গলগঞ্জের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার বিস্ফোরণ হয় উত্তর ২৪ পরগনার হালিশহরে! এদিন সকালে জেটিয়া থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে রাস্তা সম্প্রসারণের জন্য সরিয়া রাখা মাটির পাশে হঠাত্‍ করেই বিস্ফোরণ হয়। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।এর পর ঘটনাস্থলে এসে বম্বস্কোয়াড তল্লাশি চালালেও, আর কিছু পাওয়া যায়নি। সব মিলিয়ে তুঙ্গে উঠেছে তরজা। 

সেরা শিরোনাম

By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
Raiganj: ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget