এক্সপ্লোর

Bankura News: চোলাই মদের ঠেক ভাঙতে ফের অভিযান বাঁকুড়া জেলা আবগারি আধিকারিকদের

Hooch Raid In Bankura:চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল বাঁকুড়া জেলা আবগারি দফতর। আজ পুলিশকে নিয়ে ছাতনা থানার কেন্দবেদিয়া গ্রামে হানা দেন আবগারি দফতরের আধিকারিকরা।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: চোলাই মদের (hooch) বিরুদ্ধে অভিযান (raid) চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল বাঁকুড়া (bankura) জেলা আবগারি দফতর (excise department)। আজ পুলিশকে নিয়ে ছাতনা থানার কেন্দবেদিয়া গ্রামে হানা দেন আবগারি দফতরের আধিকারিকরা। একের পর এক চোলাইয়ের ঠেকে অভিযান চালিয়ে মদ তৈরির উপকরণ ও বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট করে দেওয়া হয়। উদ্ধার বিপুল পরিমাণ চোলাই মদও।

নেপথ্যের প্রস্তুতি 

বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে চোলাইয়ের ঠেক যে রমরমিয় চলছে, সে ব্যাপারে গত বেশ কয়েক দিন ধরেই এমন অভিযোগ পাচ্ছিল আবগারি দফতর। সেই ঠেকগুলিতেই একের পর এক হানা দিতে শুরু করেন দফতরের আধিকারিকরা। বিশেষ সূত্রে খবর পেয়ে আজ কেন্দবেদিয়া গ্রামে অভিযান চালান তাঁরা। সঙ্গে ছিলেন ছাতনা থানার পুলিশ। সীমানাবর্তী এলাকা হওয়ায় সাহায্য নেওয়া হয় লাগোয়া পুরুলিয়া জেলা পুলিশেরও। গ্রামটির একের পর এক চোলাইয়ের ঠেকে হানা দিয়ে প্রায় ৯ হাজার ৬০০ লিটার মদ তৈরীর মূল উপকরণ, ফার্মান্টেড ওয়াশ-সহ ১২০ লিটার চোলাই মদ নষ্ট করে দেওয়া হয়। ১৫ টি চোলাই মদ তৈরীর যন্ত্র বাজেয়াপ্ত করা হয়। তবে এখানেই অভিযান থামছে না। জেলার সর্বত্র লাগাতার হানা চলবে বলে জানিয়েছেন আবগারি দফতরের আধিকারিকরা।

অভিযান চলছিলই 

বর্ধমানে মদকাণ্ডের পর গত ৯ জুলাই বাঁকুড়া ১ নম্বর ব্লকের আগোয়া গ্রামে অভিযান চালিয়ে চোলাই মদ উদ্ধার করেছিল আবগারি দফতর। ভেঙে দেওয়া হয়েছিল মদের ঠেক। বাজেয়াপ্ত করা হয়েছিল মদ তৈরির সরঞ্জাম। সে সময়ও প্রায় ৩০ লিটার চোলাই নষ্ট করা হয়। ওই দিনই পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকাতেও অভিযান চালায় আবগারি দফতর। ভোররাত থেকে বেলদা থানার পুলিশকে নিয়ে রাম সরিষা ও পাইখোলা গ্রামে অভিযান চালান আবগারি দফতরের আধিকারিকরা। মাটি খুঁড়ে উদ্ধার হয় ড্রামের মধ্যে লুকিয়ে রাখা চোলাই তৈরির সরঞ্জাম। ১২০ লিটার চোলাই নষ্ট করা হয়। সব মিলিয়ে জেলায় জেলায় তৎপরতা আবগারি দফতরের আধিকারিকদের। 

আরও পড়ুন:দু'বছর বিরতি, গুরুপূর্ণিমার পুণ্যতিথিতে ফের শুরু শ্রাবণী মেলা

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
Snehasis Chakraborty: প্রাক্তন পরিবহণ মন্ত্রী বিরুদ্ধে তদন্ত শুরু, প্রভাব খাটিয়ে কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ
প্রাক্তন পরিবহণ মন্ত্রী বিরুদ্ধে তদন্ত শুরু, প্রভাব খাটিয়ে কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ
Weather Alert: ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস
Weather Alert: ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস
Mamata Banerjee: সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ দেওয়া হল?
সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ দেওয়া হল?

ভিডিও

BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের
Rudranil Ghosh News : রাজ্যজুড়ে চলছে মায়ের আগমণীর প্রস্তুতি, এরই মধ্যে এল রুদ্রনীলের পুজো 'বার্তা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget