এক্সপ্লোর

Hooghly: 'আমার মেধাবী ছেলে, রাজ্যে একটা কাজ দিক', ছেলে ফিরতেই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন মায়ের

রবিবাসরীয় সকালে নিজের বাড়িতে ফিরলেন হুগলির পুরশুড়ার সৌভিক পাখিরা ও জয়দেব প্রামাণিক।

মোহন দাস, হুগলি: বাড়ি ফিরলেন জীবন-মৃত্যুর লড়াইয়ে জয়ী হুগলির (Hooghly) পুরশুড়ার সৌভিক পাখিরা ও জয়দেব প্রামাণিক। উত্তরাখণ্ডের (Uttarakhand) সুড়ঙ্গ থেকে উদ্ধারের ৫দিন পরে ফিরলেন বাংলায় (West Bengal)। এই রাজ্যে যদি কাজের ব্যবস্থা হয় ভাল হয়, প্রতিক্রিয়া দুই পরিবারের।

আলোর পাহাড় ঢাকা পড়েছিল আশঙ্কার অন্ধকারে! সব আশঙ্কাকে দূর করে এসেছে জয়। যন্ত্রের ব্যর্থতা ঢেকে দিয়ে জয়ধ্বজা উড়িয়েছে মানুষের হাত।                                      

রবিবাসরীয় সকালে নিজের বাড়িতে ফিরলেন হুগলির (Hooghly) পুরশুড়ার সৌভিক পাখিরা ও জয়দেব প্রামাণিক। সৌভিক হরিণখালির বাসিন্দা। জয়দেবের বাড়ি নিমডাঙ্গিতে। উদ্ধার হওয়ার ৫ দিনের মাথায় বাড়ি ফিরলেন দুই বীর সৈনিক। 

টোটো থেকে নামতেই উঠল উলুধ্বনি, বেজে উঠল শাঁখ। জয়দেবকে জড়িয়ে ধরলেন বাবা মা। অন্যদিকে, বরণডালা নিয়ে সৌভিককে বরণ করে নিলম মা। হাতে পরিয়ে দিলেন সোনার আংটি। ছেলে যে জয়ী হয়ে ফিরেছে। পুজো দেওয়া হল, পাড়ার শিবের মন্দিরে। আদর করলেন বড়রা। হল মিষ্টি বিতরণ। কী ঘটেছিল সেটা বলেছে। আনন্দ হচ্ছে। 

লক্ষ্মী পাখিরা মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) কাছে আবেদন জানিয়ে বলেছেন, আমি এখানে রাজ্য সরকারের কাছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের কাছে আবেদন রাখছি, আমার মেধাবী ছেলে, তাকে এই রাজ্যে একটা কাজ দিক। তাহলে তাকে আর বাইরে যেতে হবে না, আর এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।                  

একই ছবি জয়দেবের বাড়িতেও। দাদা জয়ী হয়ে বাড়ি ফিরছে, তাই দেওয়ালে জয় শব্দটা লিখে রেখেছিলেন ভাই।  দাদা এসে পাশে দেব লিখে দিলেন। শেষ হল প্রতীক্ষা। নতুন মাত্রা পেল, শব্দটা। 

ছেলের ঘরে ফেরার আনন্দে রান্নাঘরের দখল নিয়েছেন বাবা। নিজের হাতে রান্না করছেন ছেলের পছন্দের খাবার। দীপাবলির দিন, উত্তরাখণ্ডের উত্তরকাশীতে সিল্কিয়ারা-বারকোটে সুড়ঙ্গ নির্মাণের সময় ধস নামে। আটকে পড়েন বাংলার ৩ জন সহ ৪১ জন শ্রমিক। ১৭ দিন পর গত মঙ্গলবার উদ্ধার করা হয় সবাইকে।  সৌভিক-জয়দেবের সঙ্গে আটকে ছিলেন কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জের (Tufanganj) বলরামপুরের বাসিন্দা মানিক তালুকদার। শুক্রবার বাড়ি ফিরেছেন তিনি। রবিবার বাড়ি ফিরলেন হুগলির (Hooghly) দুই যুবক।

সেরা শিরোনাম

RG Kar Case: 'সব ব্য়াটা অ্য়ারেস্ট হবে', অভয়া কাণ্ডে এই ৩ জনের নামে BNS-এর কোন কোন ধারায় মামলা ? মুখ খুললেন সুকান্ত মজুমদার
'সব ব্য়াটা অ্য়ারেস্ট হবে', অভয়া কাণ্ডে এই ৩ জনের নামে BNS-এর কোন কোন ধারায় মামলা ? মুখ খুললেন সুকান্ত মজুমদার
Nepal Flash Flood: অ্যাম্বুল্যান্সকে পাশ কাটাতে গিয়ে পথ বদল, তাতেই প্রাণ বাঁচল ২১ জনের! ভয়ঙ্কর অভিজ্ঞতা নেপালের পর্যটকদের
অ্যাম্বুল্যান্সকে পাশ কাটাতে গিয়ে পথ বদল, তাতেই প্রাণ বাঁচল ২১ জনের! ভয়ঙ্কর অভিজ্ঞতা নেপালের পর্যটকদের
Kolkata News Update: স্টেশনে এসে জানতে পারেন, একের পর এক ট্রেন বাতিল! রেললাইনে ধসের জেরে চূড়ান্ত যাত্রী হয়রানি
স্টেশনে এসে জানতে পারেন, একের পর এক ট্রেন বাতিল! রেললাইনে ধসের জেরে চূড়ান্ত যাত্রী হয়রানি
Landslide on Railway Track: লাইনে ধস, ব্যাহত রেল পরিষেবা! বাসের টিকিটের জন্য হাহাকার ধর্মতলায়, দামও বাড়ল কয়েক গুণ
লাইনে ধস, ব্যাহত রেল পরিষেবা! বাসের টিকিটের জন্য হাহাকার ধর্মতলায়, দামও বাড়ল কয়েক গুণ

ভিডিও

Jadavpur University News | যাদবপুর ক্যাম্পাসের ভিতরে ABVP-র মিছিল, বাইরে প্রতিবাদ এসএফআই-এর। বিজয়গড়ে মিছিল বাম ছাত্র সংগঠনের।
Suvendu Adhikari on Jadavpur University | দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK? যাদবপুর নিয়ে ফের মন্তব্য মুখ্যমন্ত্রীর
Train Cancelled | উত্তরবঙ্গের বেশিরভাগ ট্রেন বাতিল। বাতিল আজ রাতের শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস
Nepal Flash Flood | নেপাল বিপর্যয়ের ৮ দিন পার। মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও নিখোঁজ বহু মানুষ
Suvendu on Jadavpur University | রাষ্ট্রবিরোধী স্লোগান উঠলে, কেন সহ্য করতে হবে? দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget