এক্সপ্লোর

Hooghly School : মত্ত প্রধান শিক্ষক, হুগলির স্কুলে টানা দ্বিতীয়দিন তালা ঝুলিয়ে প্রতিবাদ অভিভাবকদের

Teacher Intoxicated News : খবর পেয়ে দুপুরে ছুটে আসেন স্থানীয় মলয়পুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। তাঁর আশ্বাসে স্কুলের তালা খোলা হয়।

মোহন দাস, আরামবাগ : মত্ত অবস্থায় স্কুলে এসেছিলেন প্রধান শিক্ষক। এই অভিযোগ তুলে হুগলির (Hooghly) আরামবাগে (Arambag) গতকাল একটি স্কুলে তালা ঝুলিয়ে দেন অভিভাবকরা। আজও দীর্ঘক্ষণ তালাবন্ধ থাকে স্কুল। স্কুলে ঢুকতে না পেরে, বাইরে খেলে বেড়ায় কচি কাঁচাদের দল। স্কুলের সামনে ঠায় দাঁড়িয়ে থাকলেন শিক্ষকরা। ভিতরে ঢুকবেনই বা কী করে ? স্কুলের গেটে রইল তালা দেওয়া।

মত্ত প্রধান শিক্ষক, তালা স্কুলে

প্রধান শিক্ষক বিরুদ্ধে মত্ত অবস্থায় স্কুলে আসার অভিযোগ তুলে বৃহস্পতিবারই হুগলির আরামবাগের ডিহালপাড়া প্রাইমারি স্কুলে তালা ঝুলিয়ে দেন অভিভাবকরা। প্রধান শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তাঁরা। স্কুল থেকে বের করে দেওয়া হয় প্রধান শিক্ষক অরুণকুমার সিংহকে। শুক্রবার সকালও স্কুলের গেটে তালা ঝুলিয়ে রাখেন অভিভাবকরা। 

গেটে তালা দেওয়া থাকায় স্কুলের বাইরেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন অন্য়ান্য় শিক্ষক-শিক্ষিকারা। এক অভিভাবকের সাফ কথা, হেড স্য়র আসলে ছেলেরা আসবে না। ছেলেরা আসসলে হেড স্য়র আসবে না। যদিও বৃহস্পতিবারের ঘটনার পর শুক্রবার স্কুলে আসেননি প্রধান শিক্ষক। যদিও অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত প্রধান শিক্ষকের দাবি করেছিলেন, পান মশলা খাচ্ছিলাম, আজ সকালের দিকে খেয়েছিলাম, সেটার একটু গন্ধ থাকতে পারে। তবে শিক্ষক-শিক্ষিকা থেকে অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরেই স্কুলে মদ্যপ অবস্থায় আসেন অভিযুক্ত প্রধান শিক্ষক।

ছুটে আসেন প্রধান, খোলে তালা

খবর পেয়ে দুপুরে ছুটে আসেন স্থানীয় মলয়পুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। তাঁর আশ্বাসে স্কুলের তালা খোলা হয়। মলয়পুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান মহম্মদ রফিক বলেছেন, আমি কথা দিয়ে গেলাম আপনাদের কাছে, এই স্কুলের হেড মাস্টার আসবে না। ৪ বছর ধরে রয়েছি। আমাকে ১ বার অভিযোগ করা হয়েছিল। আমাকে বলেছে প্রধান সাহেব একবার আসুন, দেখব। একদম মদ্য়প অবস্থায়। থ্রেট করা হয়। এসআইকে বলা হয়। কর্মাধ্যক্ষকে বলা হয়। বলেথছিলাম বেঁধে প্রশাসনকের হাতে তুলে দেওয়া হবে। ব্যবস্থা নিচ্ছি। আর সুযোগ দেওয়া যাবে না। শোকজ-সাসপেন্স করা হোক।-                                                                                                 

আরও পড়ুন- উল্টে পড়ে যাওয়ার দশা, মদ খেয়ে স্কুলে প্রধান শিক্ষক! হুলস্থূল আরামবাগে

সেরা শিরোনাম

West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget