এক্সপ্লোর

Hooghly Chinsurah Municipality: অনিয়মিত বেতন ও বয়স্কদের কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ, বিক্ষোভ পুরসভার অস্থায়ী শ্রমিকদের

Hooghly News: হুগলি-চুঁচুড়া পুরসভায় অস্থায়ী শ্রমিকের সংখ্যা হাজার দুয়েক। তাঁদের অভিযোগ, বেতন নিয়মিত হয় না। এ ছাড়া ৬৫ ঊর্ধ্ব শ্রমিকদের বিনা নোটিসে বসিয়ে দেওয়া হচ্ছে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: অনিয়মিত বেতন ও বয়স্কদের জোর (Hooghly Chinsurah Municipality) করে কাজ থেকে বসিয়ে দেওয়ার প্রতিবাদে হুগলি-চুঁচুড়া পুরসভায় বিক্ষোভ দেখালেন অস্থায়ী শ্রমিকরা। ঘেরাও করে রাখা হয় প্রধান-সহ একাধিক কাউন্সিলরকে। আন্দোলনকারী এক শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশেষে রাত ১টা নাগাদ পুলিশের হস্তক্ষেপে ঘেরাও মুক্ত হন পুর চেয়ারম্যান ও কাউন্সিলররা।

হুগলি-চুঁচুড়া পুরসভায় অস্থায়ী শ্রমিকের সংখ্যা হাজার দুয়েক। তাঁদের অভিযোগ, বেতন নিয়মিত হয় না। এ ছাড়া ৬৫ ঊর্ধ্ব শ্রমিকদের বিনা নোটিসে বসিয়ে দেওয়া হচ্ছে। গতকাল পুরসভায় বোর্ড মিটিং চলাকালীন বিক্ষোভ দেখাতে শুরু করেন অস্থায়ী শ্রমিকরা। আন্দোলনকারীরা কাজ বন্ধের ডাক দেওয়ায় পুরসভায় অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নতুন কর্মী নিয়োগ করে কাজ চালাবে পুরসভা, জানিয়েছেন পুরপ্রধান। শ্রমিকদের দাবি, তাঁদের এককালীন ৫ লাখ টাকা দিতে হবে তবেই অবসর নাহলে নয়।এছাড়া প্রতিদিন একশ টাকা করে মজুরি বৃদ্ধির দাবি জানানো হয়।                          

গত ১৭ জুন বোর্ড মিটিংয়ে শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও অবসর নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। সেই মিটিং কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয় শ্রমিক ইউনিয়নকে। অথচ এদিন বোর্ড মিটিং শুরু হওয়ার আগে জানানো হয় কাল থেকে ৬৫ বছর হয়ে গেছে যাঁদের তাঁদের বসে যেতে হবে। তাঁদের এককালীন টাকা বা কোনো সুবিধা নিয়ে আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত মানতে চাইছে না শ্রমিকরা। বোর্ড মিটিং হলের বাইরে ধর্না অবস্থান শুরু করে শ্রমিকরা। দুপুর থেকে সেই অবস্থান চলছে। শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা জানান, চেয়ারম্যান সহ কাউন্সিলরদের তাঁরা বেরোতে দেবে না। কাল থেকে সব শ্রমিক কাজ বন্ধ রাখবে। কোনও কাজ তাঁরা করবে না।

এর আগে গত বছর নভেম্বর মাসে হুগলি-চুঁচুড়া পুরসভায় (Hooghly-Chinsurah Municipality) অচলাবস্থা তৈরি হয়। পুরসভার অস্থায়ী ইলেকট্রিক ডিপার্টমেন্টের কর্মচারীরা তাঁদের বিগত দু মাসের বেতন দাবি নিয়ে পুরসভায় পুর প্রধানের কাছে আশ্বাস না পেয়ে শহরের অধিকাংশ জায়গায় স্ট্রিট লাইট বন্ধ করে প্রতিবাদ করে। এরপর হুগলি-চুঁচুড়া পুরসভায় অস্থায়ী শতাধিক মহিলা স্বাস্থ্য কর্মচারীদের বিক্ষোভ দেখান (Agitation)। তাঁরা অভিযোগ করেন, দু-মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও বেতন মিলছে না। 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
Bankura News: বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget