এক্সপ্লোর

Hooghly News: রাতভর দেখা নেই, সকালে নির্মীয়মান বাড়ির তলা থেকে মিলল দেহ, যুবকের মৃত্যুতে রহস্য

Chinsurah News: পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বাড়ি ফেরেননি রাজীব। মঙ্গলবার সকালে নির্মীয়মান আবাসনের তলায় তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীরা।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: নির্মীয়মান আবাসন থেকে টোটো চালকের দেহ উদ্ধার। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে চুঁচুড়ায় (Chinsurah News)। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তের পর অনুমান পুলিশের। আপাতত অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হিসেবেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। 

নির্মীয়মান বাড়ির তলায় যুবকের দেহ উদ্ধার

হুগলি (Hooghly News) জেলার চুঁচুড়ার খাগড়াজোলের ঘটনা। সেখানকার মিয়ারবেড়ে এলাকায় একটি নির্মীয়মান আবাসন থেকে দেহটি উদ্ধার হয়। মৃত যুবককে ৩৩ বছর বয়সি রাজীব সেনগুপ্ত বলে শনাক্ত করা গিয়েছে। পেশায় টোটোচালক তিনি। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বাড়ি ফেরেননি রাজীব। মঙ্গলবার সকালে নির্মীয়মান আবাসনের তলায় তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীরা। সেই সময় গলায় দরি পরানো ছিল তাঁর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় পাঠানো হয় ইমামবাড়া জেলা হাসপাতালে। এলাকাবাসীদের সঙ্গে কথা বলে ঘটনাস্থলের ছবি তোলেন তদন্তকারীরা। 

আরও পড়ুন: SSC: গ্রুপ ডি কর্মী নিয়োগে শিক্ষামন্ত্রীকে নাম সুপারিশ করেছিলাম, মানলেন ময়নাগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক

রাজীব আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে প্রাথমিক তদন্তের পর দাবি পুলিশের।  আপাতত অস্বাভাবিক মৃত্যু হিসেবে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের পর রাজীবের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে অনুমান পুলিশের।

মৃতের ভাই ছোটু জানিয়েছেন, তাঁর দাদা গত চার বছর ধরে টোটো চালাতেন, একটি মেয়ের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল তাঁর। সম্প্রতি সেই সম্পর্কে চিড় ধরে। তাতেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন রাজীব। সারা ক্ষণ মনমরা হয়ে থাকতেন। নেশাও করতেন প্রচুর। যদিও বাড়ির কেউ বিষয়টি জানতেন না বলে দাবি ছোটুর। 

প্রেমঘটিত সম্পর্কের জেরে আত্মঘাতী!

পুলিশও জানিয়েছে, মৃৃত যুবক অবসাদগ্রস্ত ছিলেন। অবসাদের পিছনে কারণ হতে পারে প্রেমের সম্পর্ক।  এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মিয়ারবেড়ের আবাসনটি অর্ধেক তৈরি হয়ে পড়ে রয়েছে। সন্ধে নামতেই অসামাজিক কাজকর্ম চলে। আড্ডা জমায় নেশাখোররা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget