এক্সপ্লোর

Scam: নিয়োগ দুর্নীতির পর এবার সমবায় দুর্নীতি? ২ কোটিরও বেশি তছরুপের অভিযোগ

Hooghly Scam: গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকার খাসেরচক চকগোবিন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে প্রায় ২ কোটি ২৯ লক্ষ টাকা তছরুপ হয়েছে বলে অভিযোগ উঠেছে।

হুগলি: শিক্ষা নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতির পর এবার সামনে আসছে একের পর এক সমবায় দুর্নীতির অভিযোগ। আলিপুরদুয়ার, সোনারপুরের পর এবার সিঙ্গুর।                                                                                                               

গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকার খাসেরচক চকগোবিন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে প্রায় ২ কোটি ২৯ লক্ষ টাকা তছরুপ হয়েছে বলে অভিযোগ উঠেছে। ১৬ জুন সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের হয়। ২৭ জুন সমবায়ের ম্যানেজার সুখেন্দু দাস ও ক্যাশিয়ার কৌশিক অধিকারীকে গ্রেফতার করে পুলিশ। 

এর মধ্যেই ২৪ অগাস্ট থেকে ওই সমবায়ে স্পেশাল অডিট শুরু হয়েছে। তবে টাকা কবে পাবেন, আদৌ পাবেন কি না, তা নিয়ে সংশয়ে সমবায় সমিতির গ্রাহকরা। আলিপুরদুয়ার ও সোনারপুরের ঘটনা ভয় ধরিয়েছে সিঙ্গুরের এই সমবায় সমিতির গ্রাহকদের।                                                    

কোটি কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ ওঠায়, গতকালের পর আজও সোনারপুরের লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের অফিসের সামনে বিক্ষোভ চলছে আমানতকারীদের। প্রায় ১০ কোটি টাকা নয়ছয় হয়েছে বলে অভিযোগ উঠেছে। টাকা ফেরত নিয়ে প্রশাসন কোনও উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ তুলে গতকালও বিক্ষোভ দেখান আমানতকারীরা। কামালগাজি-বারুইপুর বাইপাসের গোবিন্দপুরে ঘণ্টাতিনেক ধরে অবরোধ চলে। 

আরও পড়ুন, ছিন্নভিন্ন পড়ে দেহ, ভয়ঙ্কর বিস্ফোরণ দত্তপুকুরের বেআইনি বাজি কারখানায়

শিক্ষক নিয়োগে দুর্নীতি, পুরসভায় নিয়োগে দুর্নীতি নিয়ে কতকাণ্ডই না চলছে বাংলায়! ঠিক এমন সময়ে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক সমবায়ে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ। আমানতকারীদের আক্ষরিক অর্থেই পথে বসার জোগাড়। 

সোনারপুরেও রাজ্যের আরও এক সমবায় সমিতিতে উঠল ১০ কোটি টাকা তছরুপের অভিযোগ। সমবায়েরই আধিকারিকদের একাংশ এতে জড়িত বলে অভিযোগ তুলেছেন আমানতকারীরা। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি, এই অভিযোগে আজ তাঁরা পথে নামেন। হয় পথ অবরোধ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake Darjeeling: গত এক দশকে দার্জিলিং-কালিম্পংয়ে ৪০০-এর বেশি ভূমিকম্প! আগামী দিনে কি তবে...? গবেষণায় চাঞ্চল্যকর রিপোর্ট
গত এক দশকে দার্জিলিং-কালিম্পংয়ে ৪০০-এর বেশি ভূমিকম্প! আগামী দিনে কি তবে...? গবেষণায় চাঞ্চল্যকর রিপোর্ট
Birbhum TMC BJP Clash: বিজেপির 'পরিবর্তন যাত্রা' ঘিরে বীরভূমের কীর্ণাহারে ধুন্ধুমার!
বিজেপির 'পরিবর্তন যাত্রা' ঘিরে বীরভূমের কীর্ণাহারে ধুন্ধুমার!
DA Case: DA-র প্রথম কিস্তি দিতে আরও সময় চাইল রাজ্য, 'ভোটের জন্য খরচ', দেখানো হল কারণ?
DA-র প্রথম কিস্তি দিতে আরও সময় চাইল রাজ্য, 'ভোটের জন্য খরচ', দেখানো হল কারণ?
News LIVE: বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে নিউটাউনে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা
বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে নিউটাউনে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা

ভিডিও

Chok Bhanga 6ta: নির্লজ্জ, বেহায়া বিজেপি, তাদের দালাল ECI, SIR নিয়ে আক্রমণ শানিয়ে ধর্নায় মমতা
Senco Gold & Diamonds | মুখের গঠন অনুযায়ী গয়না! সেনকো গোল্ডের নতুন চমক 'Shape of You'
Karpur : অবশেষে প্রকাশ্যে এল অরিন্দম শীল পরিচালিত সিনেমা 'কর্পূরের' ট্রেলার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ২ : ফের যুদ্ধজাহাজ পাঠাল ইরান | নতুন মিসাইল পরীক্ষা আমেরিকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ১: পদত্যাগ সি ভি আনন্দ বোসের | মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
India US Relations: ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
QR Code Scam : কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
Indian Railway Rules: টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
JSW Motors New Launch : চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
BSNL Call Drop : BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
Aadhaar Card : প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Embed widget