এক্সপ্লোর

Hooghly News: ভাঙনে জেরবার জীবন! পরিদর্শনে গিয়ে কী কী নালিশ শুনলেন সাংসদ রচনা?

District News: গঙ্গা ভাঙন রোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন সাংসদ।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: পুজোর আগে ভাসছে হুগলির বিস্তীর্ণ এলাকা। তারমধ্যেই মাথাচাড়া দিয়েছে ভাঙনের সমস্য়া। হুগলির বলাগড়ের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সামনে পেয়ে ক্ষোভ-অভাব-অভিযোগের তালিকা তুলে ধরল গ্রামবাসীরাও। 

হুগলির শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের চাঁদরা কলোনি, মিলনগড় গ্রামে ভাঙন কবলিত এলাকা- এসব জায়গার পরিস্থিতি ঘুরে দেখতে পৌঁছন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মাটির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে সেখানে। সাংসদকে দেখে তা নিয়েই ক্ষোভ জানান গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, বস্তা ফেলার পরেই তা ভেসে যাচ্ছে।

সাংসদের সামনে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। গঙ্গার ভাঙনে তলিয়ে গেছে বাড়ি। নদীর পার ভাঙছে প্রতিনিয়ত। ভাঙনের আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীদের। আজ সাংসদকে কাছে পেয়ে তাঁদের সমস্য়ার কথাও জানান গ্রামের মহিলারা। যাঁদের বাড়ি তলিয়ে গেছে তাঁরা আবাসের ঘর মেলেনি বলে অভিযোগ করেছেন।

হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, 'তিনমাস আগে যেখানে দাঁড়িয়ে প্রচার করে গিয়েছি সেই জায়গা তলিয়ে গিয়েছে। কয়েকটি বাড়ি-রাস্তাও গঙ্গায় মিশে গিয়েছে। খুবই খারাপ অবস্থা। এলাকার মানুষকে ত্রাণ দিয়েছি। গঙ্গা ভাঙন রোধ একটা বড় ব্যাপার। আমি লোকসভায় বলেছি। আবারও বলব। কেন্দ্রের সাহায্য ছাড়া হবে না। ঘাটাল মাস্টার প্ল্যানের আদলে বলাগড় মাস্টার প্ল্যান করতে হবে। এর আগে যিনি সাংসদ ছিলেন তিনি কিছু করেননি। আমি চেষ্টা করছি।'

আবহাওয়ার পূর্বাভাস:
বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। তার প্রভাবে আজ দক্ষিণবঙ্গের ৯ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদে। কোথাও কোথাও বইবে ঝোড়ো হাওয়া। আগামীকালও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় মেঘলা আকাশ, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হবে। আগামীকাল  দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

ফের নিম্নচাপের ভ্রুকুটি দক্ষিণ ২৪ পরগনা জেলায়। গতকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আজ সকালে আকাশ কালো মেঘে ছেয়ে আছে। নাগাড়ে বৃষ্টি হচ্ছে। সুন্দরবন উপকূলে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। আজ ও কাল জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। অন্যদিকে, পুজোর মুখে টানা দুর্যোগে চিন্তায় পড়েছে পুজো কমিটিগুলি। পুজো প্রস্তুতিতে বাধার মুখে পড়তে হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: বক্রী হচ্ছে বৃহস্পতি! তুমুল আলোড়ন এই কয়েকটি রাশির জীবনে

সেরা শিরোনাম

West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget