এক্সপ্লোর

Hooghly: কোন্নগরে নিজের গ্যাসের অফিসের সামনে খুন পঞ্চায়েতের তৃণমূল সদস্য

Hooghly News: খুন করা হয় শ্রীনিধিপুরের তৃণমূল অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে। ১৯ জুলাই মল্লারপুরে বোমার আঘাতে মৃত্যু হয় তৃণমূল নেতা ও ময়ূরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ বায়তুল্লা শেখের।

কোন্নগর: ভাঙড়, সাইথিঁয়া, মল্লারপুরের পর, হুগলির কোন্নগর। চলতি মাসে ফের খুন হলেন তৃণমূল নেতা। এবার কোন্নগরে নিজের গ্যাসের অফিসের সামনে কুপিয়ে খুন করা হল কানাইপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য পিনটু চক্রবর্তী ওরফে মুন্নাকে। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল জেলার রাজনীতিতে। চলতি মাসে ৫ জেলায় তৃণমূলের ৭ জন নেতা, কর্মী খুন হয়েছেন। 

১০ জুলাই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে গুলি করে, কুপিয়ে খুন করা হয় চালতাবেড়িয়ার তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খানকে। একই দিনে মালদার ইংরেজবাজারের লক্ষ্মীপুরে জন্মদিনের পার্টিতে স্ত্রীর সামনেই কুপিয়ে খুন করা হয় আবুল কালাম আজাদকে। গত ১৩ জুলাই বীরভূমের সাঁইথিয়ায় গুলি করে খুন করা হয় শ্রীনিধিপুরের তৃণমূল অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে। ১৯ জুলাই মল্লারপুরে বোমার আঘাতে মৃত্যু হয় তৃণমূল নেতা ও ময়ূরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ বায়তুল্লা শেখের। ২৩ জুলাই মুর্শিদাবাদের ভরতপুরে কুপিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষকে। 
লোহার রড দিয়ে মেরে, শাবল দিয়ে কোপানোয় গত ২৫ জুলাই মুর্শিদাবাদের রেজিনগরে মৃত্যু হয় তৃণমূল কর্মী পতিত পালের। ৩০ জুলাই হুগলির কোন্নগরে কুপিয়ে খুন করা হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীকে।

এদিকে, গত এক সপ্তাহে পরপর তৃণমূল কর্মী খুনের খবর। সাঁইথিয়া, মল্লারপুরে তৃণমূল কর্মী, নেতা খুনের খবর প্রকাশ্যে এসেছে। বোমার আঘাতে প্রাণ গিয়েছে তৃণমূল নেতা তথা ময়ূরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ বায়তুল্লা শেখের। চায়ের দোকান থেকে ফেরার সময় তাঁকে লক্ষ্য় করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, এক বছর আগে থেকেই তাঁকে খুনের ষড়যন্ত্র চলছিল। আগে সেই চক্রান্তের কথা জেনে যাওয়ায় প্রাণে বেঁচে গিয়েছিলেন। তবে এবার আর শেষরক্ষা হল না। শনিবার তিন তৃণমূল কর্মীর সঙ্গে মল্লারপুরের বিশিয়া গ্রাম থেকে ফিরছিলেন বায়তুল্লা। সেই সময় তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বায়তুল্লা-সহ সকলেই বোমার আঘাতে আহত হন। রামপুরহাট হাসপাতালে নিয়ে গেলে বায়তুল্লাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি তিন জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, এমন ঘটনায় নড়েচড়ে বসেছে রাজ্যের শাসকদল। কারণ গত ১০ দিনে তিন জেলায় এই নিয়ে তাদের চার নেতা-কর্মী খুন হলেন। গত ১০ জুলাই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে খুন হন তৃণমূলের রাজ্জাক খান। সেই ঘটনায় যে সাত জনকে গ্রেফতার করা হয়, তাঁদের মধ্যে দু'জন তৃণমূল কর্মী। আবার ওই রাতেই মালদার ইংরেজবাজারে জন্মদিনের পার্টিতে খুন হন তৃণমূল নেতা আবুল কালাম আজাদ। তৃণমূলের এক নেতাই তাঁকে কুপিয়ে খুন করেন বলে অভিযোগ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Kalyan On Abhishek:
"..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget