এক্সপ্লোর

Hooghly News: বলাগড়ে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার, খুনে জড়িত সন্দেহে আটক ৩

Balagarh News Update: বলাগড়ের গুপ্তিপাড়ায় বাড়ির পাশে শৌচাগার থেকে উদ্ধার হল চার বছরের নিখোঁজ শিশুর দেহ।

সৌরভ বন্দ্যোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষ, বলাগড়: নিখোঁজ শিশুর দেহ উদ্ধার বলাগড়ে। বলাগড়ের গুপ্তিপাড়ায় বাড়ির কাছ থেকেই উদ্ধার হল চার বছরের শিশুর দেহ। গতকাল বাড়ির সামনে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় শিশু। 

খুনে জড়িত সন্দেহে আটক: বলাগড়ের গুপ্তিপাড়ায় বাড়ির পাশে শৌচাগার থেকে উদ্ধার হল চার বছরের নিখোঁজ শিশুর দেহ। খুনে জড়িত সন্দেহে বলাগড় থানার পুুলিশ শিশুর ঠাকুরদা, ঠাকুমা ও জেঠিমাকে আটক করেছে। পুলিশ সূত্রে খবর, গতকাল তান্ত্রিকের কাছে যান শিশুর ঠাকুরদা -ঠাকুরমা।  তবে কি শিশু খুনের নেপথ্যে তন্ত্র-যোগ? খতিয়ে দেখছে পুলিশ।

গতকাল সকালে বাড়ির সামনে খেলার সময় রহস্যজনকভাবে উধাও হয়ে চার বছরের শিশু। পুলিশ কুকুর এনে, ড্রোন উড়িয়ে তল্লাশি চলে। সেই সময় কিছু না মিললেও, আজ সকালে বাড়ির পাশেই শৌচাগারে নাতির দেহ পড়ে থাকতে দেখেন ঠাকুরদা। এতেই সন্দেহ বাড়ে পুলিশের। ঠাকুরদা, ঠাকুমা ও জেঠিমার বয়ানে অসঙ্গতি মেলায় তাঁদের আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, শিশুর মা-বাবার সঙ্গে ঠাকুরদা-ঠাকুমা-জেঠিমার সম্পর্ক ভাল ছিল না। তবে কি পারিবারিক বিবাদের জেরেই খুন?  তাও খতিয়ে দেখছে পুলিশ।                                          

এদিকে ১০ ঘণ্টার অপারেশনের পর বেলুড়ের অপহৃত ব্যবসায়ী ও তাঁর ভাইকে মুর্শিদাবাদের ফরাক্কার একটি হোটেল থেকে উদ্ধার করল হাওড়া সিটি পুলিশ। ৫ জন অপহরণকারীকেও গ্রেফতার করা হয়েছে। ধৃতরা নদিয়া ও মালদার বাসিন্দা। বেলুড়ের ভোটবাগানের বাসিন্দা ছাঁট লোহার ব্যবসায়ী ও তাঁর ভাই ব্যবসার কাজে বৃহস্পতিবার নদিয়ায় যান। অভিযোগ, সেখান থেকে তাঁদের অপহরণ করা হয়। ব্যবসায়ীর পরিবারকে ফোন করে সাড়ে ৫ কোটি টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ প্রথমে নদিয়ায় যায়। তার আগেই ব্য়বসায়ী ও তাঁর ভাইকে নিয়ে অপহরণকারীরা ফরাক্কায় রওনা দেয়। সেখান থেকেই পরে অপহৃতদের উদ্ধার করে পুলিশ। ব্যবসায়িক শত্রুতার কারণেই অপহরণ বলে প্রাথমিক অনুমান পুলিশের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Ultadanga Fire: উল্টোডাঙায় রেল লাইনের পাশে ঝুপড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

সেরা শিরোনাম

Saigal Hossain: অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গলের ডোমকলের ফ্ল্যাটে বীরভূম পুলিশের টিম, কী কী উদ্ধার হল ?
অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গলের ডোমকলের ফ্ল্যাটে বীরভূম পুলিশের টিম, কী কী উদ্ধার হল ?
Earthquake In Japan: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Hooghly News: তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন

ভিডিও

Rice Exportation: এরাজ্যের তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ নিয়ে বিশেষ আগ্রহী KRBL?
Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget