এক্সপ্লোর

Locket Chatterjee: গাড়ি থেকে উদ্ধার ট্রলি ভর্তি মদ, সপাটে থাপ্পড় মারার হুঁশিয়ারি লকেটের

Hooghly News: গাড়ির পিছনে রাখা একাধিক ট্রলি ব্যাগ।  জামা-কাপড় সরাতেই দেখা গেল ভিতরে রাখা সারি সারি মদের টেট্রাপ্যাক। সেই সময় এখান দিয়ে যাচ্ছিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ভোট কিনতে মদ বিলি করা হচ্ছে। শনিবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন হুগলির (Hooghly) বিজেপি (BJP) প্রার্থী লকেট চট্টোপাধ্য়ায় (Locket Chatterjee)। লকেটকে পাল্টা আক্রমণে নেমেছেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। পুলিশের তরফে জানানো হয়েছে, পোলবায় নাকা চেকিং-এর সময় তল্লাশিতে ধরা পরে মদ। কোনও চালান দেখাতে না পারায় তা বাজেয়াপ্ত করার কাজ চলছিল, তখনই ওই পথ দিয়ে যাওয়ার সময় গাড়ি থামান লকেট চট্টোপাধ্যায়। তারপরই ক্ষোভে ফেটে পড়েন লকেট চট্টোপাধ্যায়।           

ঠিক কী ঘটেছে?  

গাড়ির পিছনে রাখা একাধিক ট্রলি ব্যাগ।  জামা-কাপড় সরাতেই দেখা গেল ভিতরে রাখা সারি সারি মদের টেট্রাপ্যাক। শনিবার দুপুরে, হুগলির পোলবায় পুলিশের নাকা চেকিয়ে গাড়ি থেকে বাজেয়াপ্ত হয় শতাধিক মদের প্যাকেট। সেই সময় এখান দিয়ে যাচ্ছিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। গাড়ি থামিয়ে পুলিশের বাজেয়াপ্ত করা ট্রলিব্যাগগুলি থেকে মদের প্যাকেট বের করে ক্ষোভে ফেটে পড়েন হুগলির বিজেপি প্রার্থী। 

এরপরই লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন, ভোট কিনতে মদ বিলি করা হচ্ছে। তিনি বলেন, 'এইগুলো যাচ্ছে। বিলি করা হচ্ছে। এইগুলো দিয়ে ভোট কেনা হবে। মানুষকে মদ-গাঁজা দিয়ে ভোট কেনার জন্য এরা তৈরি করেছে।' গাড়ি থেকে ট্রলি নামিয়ে রাস্তায় মদের প্যাকেটগুলি ফেলে দেন লকেট চট্টোপাধ্যায়। বিহারে বিয়েবাড়ির জন্য ওই মদ নিয়ে যাওয়া হচ্ছে শুনে অগ্নি শর্মা হন লকেট। বলেন এক থাপ্পর মারব। এখন নির্বাচনের সময় ভোটারদের প্রভাবিত করতে এই মদ কাজে লাগানো হত বলে অভিযোগ তার।

সেখান থেকেই ফোন করেন হুগলি গ্রামীণের পুলিশ সুপারকে।

এদিকে এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন, 'পুলিশ পুলিশের কাজ করছে। এদের ঔদ্ধত্য কোন জায়গায় গেছে, পুলিশের বাজেয়াপ্ত করা মাল গাড়ির মধ্য়ে সেইগুলো তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী দিয়ে সে রাস্তায় ফেলছে। আইনও মানবে না। এটা তো বাংলা। বাংলার পুলিশ কাজ করছে, এটা তো তার প্রমাণ। এবং যে ড্রাইভার নিয়ে যাচ্ছে, সে বলছে আমি বিজেপির কর্মী। তাকে লকেটদেবী চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। এটা কী? উনিই ওসি হতে পারতেন।' 


এবিষয়ে পুলিশের তরফে জানানো হয়েছে, নাকা চেকিং-এর সময় তল্লাশিতে ধরা পরে মদ। কোনও চালান দেখাতে না পারায় তা বাজেয়াপ্ত করার কাজ চলছিল, তখনই ওই পথ দিয়ে যাওয়ার সময় গাড়ি থামান লকেট চট্টোপাধ্যায়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News:বকেয়া DA-র দাবিতে 'স্কুল বন্ধ করে মিছিলে', প্রধান শিক্ষককে হুমকি তৃণমূল নেতার ! গুরুতর অভিযোগ বাঁকুড়ায়
বকেয়া DA-র দাবিতে 'স্কুল বন্ধ করে মিছিলে', প্রধান শিক্ষককে হুমকি তৃণমূল নেতার ! গুরুতর অভিযোগ বাঁকুড়ায়
Tornado Update : বিরাট টর্নেডোর ধাক্কা, মুহূর্তে লন্ডভন্ড সব, ধূলিসাৎ বাড়িঘর ! পরপর আহত, মৃত্যু
বিরাট টর্নেডোর ধাক্কা, মুহূর্তে লন্ডভন্ড সব, ধূলিসাৎ বাড়িঘর ! পরপর আহত, মৃত্যু
West Bengal Election: পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট প্রকাশ, কী হবে বিবেচনাধীন তালিকায় থাকা লক্ষ লক্ষ ভোটারের ভবিষ্যত?
পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট প্রকাশ, কী হবে বিবেচনাধীন তালিকায় থাকা লক্ষ লক্ষ ভোটারের ভবিষ্যত?
West Bengal Assembly Election 2026: ভোট ঘোষণা হতেই কোচবিহারে আক্রান্ত তৃণমূল নেতা, ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
ভোট ঘোষণা হতেই কোচবিহারে আক্রান্ত তৃণমূল নেতা, ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget