এক্সপ্লোর

Hooghly News: ৩ দিন আগে কাজে যোগ দিয়েছিলেন, হুগলিতে নার্সের রহস্যমৃত্যু, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হল কলকাতায়

Hooghly Nurse Death Mystery: সিঙ্গুরের এক নার্সিংহোমে নার্সের মৃত্যু ঘিরে তুলকালাম, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হল কলকাতায়

হুগলি: হুগলিতে নার্সের রহস্যমৃত্যু, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হল কলকাতায়। শ্রীরামপুর হাসপাতালে ময়নাতদন্ত না হওয়ায় উত্তেজনা। হাসপাতালের বাইরে বিরোধীদের বিক্ষোভ। গতকাল সিঙ্গুরের এক নার্সিংহোমে নার্সের মৃত্যু ঘিরে তুলকালাম বাধে। মেয়েকে খুনের অভিযোগে রাস্তায় বসে বিক্ষোভ দেখান নার্সের পরিবার। ৩ দিন আগে শিবম সেবাসদন নার্সিংহোমে নার্সের কাজে যোগ দিয়েছিলেন দীপালি জানা। 

আরও পড়ুন, রেড রোডের কুচকাওয়াজের পর গরমে অসুস্থ অন্তত ৩৯ জন পড়ুয়া ! নেওয়া হল SSKM-এ, পৌঁছলেন মুখ্যমন্ত্রী

কাজে যোগ দেওয়ার ৩ দিনের মাথায়, উদ্ধার হল ঝুলন্ত দেহ

হুগলির সিঙ্গুরে নার্সিংহোমে নার্সের রহস্য়মৃত্য়ু। কাজে যোগ দেওয়ার ৩ দিনের মাথায়, উদ্ধার হল ঝুলন্ত দেহ। এই ঘটনায় সরাসরি খুনের অভিযোগ তুলেছে মৃত নার্সের পরিবার। প্রায় ৬ ঘণ্টা ধরে রাস্তায় বসে বিক্ষোভও দেখান তাঁরা। যদিও মৃতার পরিবারের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ। মাত্র এক সপ্তাহ আগেই আর জি কর মেডিক্য়ালের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের বীভৎস ঘটনার একবছর পূর্ণ হয়েছে। 

ওই নার্সকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর মা-বাবা

গতবছরের ১৪ অগাস্টের মতো, বৃহস্পতিবারও দিকে দিকে সেই রাত দখলের ছবি। কিন্তু, এসবের মধ্য়েই হুগলির সিঙ্গুরের একটি নার্সিংহোমে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে দানা বাঁধল রহস্য। ওই নার্সকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর মা-বাবা। মৃত নার্সের বাবা  সুকুমার জানা বলেন, আমার মেয়েকে জোরপূর্বক ওরা খুন করেছে। তদন্ত চাই এবং দোষী নার্সিংহোম মালিকের সাজা চ বাস্তবে যদি দু'নম্বরি করে টাকা খেয়েছে, এদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। 

'রাতে দরজা বন্ধ ছিল,জানালা দিয়ে দেখি..'

মৃত নার্সের নাম , দীপালি জানা, বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। মাত্র ৩ দিন আগে সিঙ্গুরের শিবম সেবাসদন নার্সিংহোমে নার্সের কাজে যোগ দেন বছর ২৪-এর দীপালি। বুধবার রাতে নার্সিংহোমের চারতলায় ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত নার্সের সহকর্মী  মল্লিকা বাউড়ি বলেন,আমি দেখতে পাই...রাতে দরজা বন্ধ ছিল...জানালা দিয়ে দেখি ঝুলছে। যদিও, মৃতার পরিবারের সরাসরি অভিযোগ, তাঁর মেয়েকে খুন করা হয়েছে। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

সেরা শিরোনাম

West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Municipal Election 2026: পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
CPM News: বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?
বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?
Howrah Station: হাওড়া স্টেশনে যাত্রীদের ভিড় সামলাতে বড় সিদ্ধান্ত রেলের, টানা ৩ দিন নিয়ন্ত্রিত থাকবে গাড়ি চলাচল
হাওড়া স্টেশনে যাত্রীদের ভিড় সামলাতে বড় সিদ্ধান্ত রেলের, টানা ৩ দিন নিয়ন্ত্রিত থাকবে গাড়ি চলাচল

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget