এক্সপ্লোর

Hooghly News: স্কুল ছুটির পর নিখোঁজ সরকারি হোমের দুই কিশোরী, চাঞ্চল্য উত্তরপাড়ায়

২০১৯ সাল থেকে উত্তরপাড়া চিলড্রেন হোম ফর গার্লসের আবাসিক নিখোঁজ দুই কিশোরী। দুজনেই উত্তরপাড়া অমরেন্দ্র গার্লস স্কুলের ছাত্রী। আজ সকালে হোমের অন্য আবাসিকদের সঙ্গে স্কুলে যায় তারা। আর হোমে ফিরে আসেনি।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: উত্তরপাড়া (Uttarpara) সরকারি হোমের দুই কিশোরীর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে, চোদ্দজন স্কুলে গেলেও হোমে ফিরে আসে বারোজন। ইতিমধ্যেই উত্তরপাড়া থানায় নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে। দুই কিশোরীর খোঁজ চালাচ্ছে পুলিশ।

সরকারি হোমের দুই কিশোরী নিখোঁজ-

জানা যাচ্ছে, ২০১৯ সাল থেকে উত্তরপাড়া চিলড্রেন হোম ফর গার্লসের আবাসিক নিখোঁজ দুই কিশোরী। দুজনেই উত্তরপাড়া অমরেন্দ্র গার্লস স্কুলের ছাত্রী। আজ সকালে হোমের অন্য আবাসিকদের সঙ্গে স্কুলে যায় তারা। কিন্তু স্কুল ছুটির পর আর হোমে ফিরে আসেনি। দুই কিশোরীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া মাত্র হোম কর্তৃপক্ষ রেল স্টেশন, ফেরিঘাটসহ বিভিন্ন জায়গায় খোঁজ চালায়। কিন্তু এখনও পর্যন্ত তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে। এরপরই হোমের পক্ষ থেকে উত্তরপাড়া থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুন - Nil Shasti 2022: আজ নীলষষ্ঠী, তারকেশ্বর মন্দিরে উপচে পড়ছে ভক্তের ঢল

উত্তরপাড়া সরকারি হোম চিল্ড্রেন হোম ফর গার্লসের সূত্রে জানা গিয়েছে, উত্তরপাড়ার মাখলার বাসিন্দা এক কিশোরী গত ২০১৯ সালের মার্চ মাস থেকে এবং ব্যান্ডেলের এক কিশোরী ওই বছরই আগস্ট মাস থেকে  হোমে ছিল। হোম থেকে কিছুটা দূরে উত্তরপাড়ারই অমরেন্দ্র গার্লস স্কুলে তারা পড়াশোনা করত। পুলিশের পক্ষ থেকে জানান হয় যে, অনাথ শিশুদের উত্তরপাড়ার এই হোমে রাখা হয়। স্কুলে যাওয়ার পর তারা আর হোমে ফিরে আসেনি। অভিযোগ পেয়েই তাঁরা দুই কিশোরীর সন্ধানে খোঁজ চালাচ্ছেন। 

উত্তরপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড সিপিআইএম কাউন্সিলর সুস্মিতা সরকার বলেন, 'হোমের দুটি বাচ্চা নিখোঁজ হয়েছে শুনেছি। হোম থেকে পুলিশকে জানানো হয়েছে। আশা করি তাড়াতাড়িই উদ্ধার হয়ে যাবে।' শ্রীরামপুর মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী টেলিফোনে জানিয়েছেন, চোদ্দজন স্কুলে গিয়েছিল তার মধ্যে বারোজন হোমে ফিরে আসে। দুজন না ফেরায় তাদের খোঁজ চলছে। সরকারি হোমের দুই কিশোরীর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সেরা শিরোনাম

Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget