এক্সপ্লোর

Hooghly News: ঝড়-বৃষ্টির মধ্যেই পর পর বজ্রপাত, মাথায় বাজ পরে মর্মান্তিক মৃত্যু যুবকের

Weather Alert:স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে কৃষি জমিতে অন্যান্যদের সঙ্গে  কাজ করতে গিয়েছিলেন ওই যুবক।

সোমনাথ মিত্র, হুগলি: চৈত্রেই প্রবল দাবদাহের মাঝেই স্বস্তির বৃষ্টি জেলায় জেলায়। বেশ কয়েকটি জেলায় রবিবার সকাল থেকেই ঝড়-বৃষ্টি শুরু হয়। কালবৈশাখী এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনার পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। 

এদিকে, আজ সকালেই বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃত যুবকের নাম লক্ষণ মালিক (২৬)।  বজ্রপাতের কারণেই যুবকের মৃত্যু, এমনটাই জানিয়েছে পরিবারে। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের পিয়াসাড়া এলাকায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে কৃষি জমিতে অন্যান্যদের সঙ্গে  কাজ করতে গিয়েছিলেন ওই যুবক। সেই সময় আকাশে কালো মেঘ দেখে সবাই বাড়ি ফেরার চেষ্টা করে। সেই সময় হঠাৎই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি। বজ্রপাতের সময় প্রায় অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে লক্ষণ মালিক। 

তারপর সেখান থেকে তাঁকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বজ্রপাতের কারণেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানান হয়েছে। 

এদিকে,  গাইঘাটার বর্ণবেড়িয়াতে মাঠের কাজে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক কৃষকের। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকার বর্ণবেড়িয়াতে নেপাল হালদার নামে এক কৃষক এদিন সকালে মাঠে কাজ করতে যান। সেখানেই বজ্রাঘাতে লুটিয়ে পড়েন তিনি। পরবর্তীতে তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত নেপাল হালদারের বয়স ৩৮ বছর, বলে পুলিশ সূত্রে খবর। 

এদিকে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, আজ নদিয়া, উত্তর ২৪ পরগনাতে আগামী কয়েক ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আছে বজ্রপাতের আশঙ্কাও।  

পাশাপাশি, সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget