এক্সপ্লোর

Singur Nurse Death: কাজে যোগ দেওয়ার ৩ দিন পরই মর্মান্তিক পরিণতি, সিঙ্গুরে নার্সিংহোম থেকে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার

Hooghly News: হুগলির সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যু। কাজে যোগ দেওয়ার ৩ দিন পর নার্সিংহোম থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার।

সোমনাথ মিত্র, হুগলি: হুগলির সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যু। নার্সিংহোম থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। মেয়েকে খুনের অভিযোগে রাস্তায় বিক্ষোভ বাবা-মায়ের। শুধু অসুস্থতার খবর দেওয়া হয়েছিল, দাবি পরিবারের।

হুগলির সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যু। কাজে যোগ দেওয়ার ৩ দিন পর নার্সিংহোম থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। সিঙ্গুরের কাছে বড়া-তেলিয়া মোড়ে
রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন মৃত নার্সের মা-বাবা। তরুণীর বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। পরিবারের দাবি, ৩ দিন আগে সিঙ্গুরের শিবম সেবাসদন নার্সিংহোমে কাজে যোগ দেন ২৪ বছরের ওই নার্স। সহকর্মীর দাবি, গতকাল সন্ধেয় তরুণী কাউকে কিছু না জানিয়ে চলে গেছিলেন। পরে সহকর্মীরা তাঁকে ফিরিয়ে আনেন। এরপর রাতে নার্সিংহোমের চারতলায় নিজের ঘরে ওই নার্সকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে সহকর্মীর দাবি।

নার্সের পরিবারের অভিযোগ, মেয়ের অসুস্থতার কথা জানিয়ে আসতে বলা হয়। নার্সিংহোম কর্তৃপক্ষ তার আগেই ওই নার্সকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে গিয়ে মেয়ের মৃত্যুসংবাদ পান মা-বাবা। নার্সিংহোম কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। মৃতার বাবা বলেন, "মেয়ে এখানে নার্সের কাজ করত। তিন দিন কাজ করেছে। আমার মেয়েকে খুব করা হয়েছে। তদন্ত চাই। নার্সিংহোম মালিকের বিরুদ্ধে আমার অভিযোগ। সাজা চাই।'' প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, নার্সিংহোম থেকে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যায়। নার্সকে উদ্ধার করে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকরা মৃত বলে জানায়। ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। 

হেলমেট না পরা বাইক আরোহীকে ধরায় চুঁচুড়া হাসপাতালের সামনে মার খেতে হল পুলিশকে। রাস্তার ওপরেই পুলিশকে মারধর, পাল্টা পুলিশের বিরুদ্ধেই দুর্ব্যবহারের অভিযোগ। এই ঘটনায় ১ মহিলা-সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ভাইরাল ছবি। শুক্রবার সকালে চুঁচুড়া হাসপাতাল রোডে হেলমেটবিহীন বাইক আরোহীকে আটকায় পুলিশ। অভিযোগ, ওই যুবককে চড় মারেন ট্রাফিক সার্জেন্ট। এরপর ওই যুবক তাঁর সঙ্গীদের ডেকে এনে পুলিশের ওপর চড়াও হন। রাস্তায় ফেলে মারা হয় পুলিশ কর্মীকে। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। সামান্য ঘটনাকে কেন্দ্র করে পুলিশকে মারধর, পাল্টা পুলিশের দুর্ব্যবহারে প্রশ্নের মুখে আইন শৃঙ্খলা। 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget