এক্সপ্লোর

SSC Scam: নিয়োগ দুর্নীতিতে এবার হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেফতার

কুন্তলের পরে নিয়োগ দুর্নীতিতে হুগলির আরেক তৃণমূল নেতা গ্রেফতার । ২০ জানুয়ারি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বলাগড়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি।

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে এবার হুগলির আরও এক যুব তৃণমূল নেতা গ্রেফতার। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেফতার । কুন্তলের পরে নিয়োগ দুর্নীতিতে হুগলির আরেক তৃণমূল নেতা গ্রেফতার । ২০ জানুয়ারি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বলাগড়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি। হুগলির বলাগড়ের বাড়িতে তল্লাশিতে প্রচুর অ্যাডমিট কার্ড পাওয়ার দাবি ইডির। 

যুব তৃণমূল নেতা গ্রেফতার: নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার আরও এক তৃণমূল নেতা। কুন্তল ঘোষের পর এবার ED'র জালে যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়। যিনি আবার তৃণমূল পরিচালিত হুগলি জেলা পরিষদের কর্মাধ্য়ক্ষও।ED সূত্রে দাবি, প্রাইমারি, আপার প্রাইমারি, সংগঠিত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রেট নির্ধারণ করেছিলেন শান্তনু। নিয়োগ দুর্নীতির এই মামলায় শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের নাম প্রথমবার উঠে এসেছিল মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখে! সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার আগে, এবিপি আনন্দকে দেওয়া এক্সকলুসিভ সাক্ষাৎকারে শান্তনর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন তাপস মণ্ডল।

যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের বাবা বিদ্য়ুৎ বণ্টন নিগমের কর্মী ছিলেন। শান্তনুদের একটি মোবাইল ফোনের দোকান ছিল। সেই সঙ্গে তাঁরা গাড়ি ভাড়া খাটাতেন।  চাকরি করতে করতেই শান্তনুর বাবার মৃত্য়ু হয়। সেই চাকরি পান শান্তনু। একটি ছাত্রভোটের সূত্রে যুব তৃণমূল শীর্ষনেতৃত্বের নজরে আসেন তিনি। তাঁকে বলাগড় ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি করা হয়।  ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে তিনি তারকেশ্বর থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতেন।

হুগলি জেলার রাজনীতিতে যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের প্রভাব কতটা ছিল, তা নিয়ে তাঁর গ্রেফতারির পর মুখ খুলেছেন, বলাগড়ের তৃণমূল বিধায়ক। নিয়োগ দুর্নীতির তদন্ত চলাকালীন, মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখে শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের নাম উঠে আসে! ২০ জানুয়ারি হুগলির বলাগড়ে যুব তৃণমূল নেতা ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়িতে হানা দেন ইডি অফিসাররা। সেদিন শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়িতে তল্লাশি ঘিরে কার্যত নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। সকাল সাড়ে নটা নাগাদ সেখানে যান ইডির অফিসাররা। বাড়ির সামনের গেটের চাবি না পাওয়া যাওয়ায়, বেশ কিছুক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে হয় তদন্তকারীদের।

এরপর, কিছুটা নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। সিআরপিএফকে সঙ্গে নিয়ে, কার্যত দৌড়ে বাড়ির পিছনের দিকে যান ইডির অফিসাররা। চাবি দিয়ে বাড়ির সামনের দিকের দরজা খোলার চেষ্টা করা হয়। কিন্তু, তা না হওয়ায়, পরে, পিছনের দিক দিয়ে, বাড়িতে ঢোকেন অফিসাররা। শান্তনুর বাড়িতে অভিযানের দিনই ইডি তল্লাশি চালিয়েছিল যুব তৃণমূলের আরেক নেতা কুন্তল ঘোষের বাড়িতে। তারপর কুন্তলকে গ্রেফতার করা হয়। ইতিমধ্য়েই তাঁকে জেরায় একাধিক নাম এবং চাঞ্চল্য়কর সব তথ্য় সামনে এসেছে! এবার গ্রেফতার হলেন যুব তৃণমূলের আরেক নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়।

আরও পড়ুন: HS Exam 2023: আগামী সপ্তাহে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা, মানতেই হবে কোন কোন নিয়ম?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget