এক্সপ্লোর

Kashmir Attack: ৪৮ ঘণ্টা পার, এখনও খোঁজ মেলেনি হুগলির বাসিন্দার, BSF জওয়ানকে আটক করে কোথায় নিয়ে গেল পাকিস্তান ?

Kashmir Attack BSF Missing: জওয়ানকে ফেরাতে পাকিস্তানের সঙ্গে আজ ফ্ল্যাগ মিটিং ভারতের।

কলকাতা: ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি ছেলের। পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান রিষড়ার পিকে সাউ। জওয়ানকে ফেরাতে পাকিস্তানের সঙ্গে আজ ফ্ল্যাগ মিটিং ভারতের।পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান। ভুল করে সীমান্তের ওপারে যেতেই আটক জওয়ান। পাকিস্তানের হাতে আটক হুগলির বাসিন্দা পিকে সাউ। পাঞ্জাবের ফিরোজপুরে সীমান্ত পেরোতেই আটক । পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান পিকে সাউ। জওয়ানকে ফেরাতে পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং ভারতের। 

আরও পড়ুন, পাহাড় থেকে গুলির শব্দ, বারুদের গন্ধ এসেছিল হোটেল পর্যন্ত ! কাশ্মীরে গিয়ে বেঁচে যাওয়া বাঙালি পর্যটকরা এখনও আতঙ্কে..

কাশ্মীর নিয়ে সংঘাতের মধ্য়েই, পাকিস্তানের হাতে আটক হলেন বাঙালি BSF জওয়ান। পাঞ্জাব বর্ডারে টহল দেওয়ার সময়, ভুল করে সীমান্ত পেরোতেই, হুগলির বাসিন্দা পুণমকুমার সাউকে আটক করে পাক রেঞ্জার্স। দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। দফায় দফায় চলছে ফ্ল্য়াগ মিটিং। পহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের বেছে বেছে খুন করেছে পাকিস্তানি জঙ্গিরা। যার প্রেক্ষিতে ভারতজুড়ে জোরাল হচ্ছে প্রত্য়াঘাতের দাবি। কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে মোদি সরকার।

এই আবহেই পাক সেনাবাহিনীর হাতে আটক হলেন এক বাঙালি BSF জওয়ান। হুগলির রিষড়ার বাসিন্দা BSF জওয়ান পুনমকুমার সাউ।পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত ছিলেন। সূত্রের খবর, ফিরোজপুরে ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে যান তিনি। তখনই তাঁকে আটক করে পাক রেঞ্জার্সরা। আটক বাঙালি BSF জওয়ানের স্ত্রী  রজনী সাউ বলেন, রাতে খবর পেলাম পাকিস্তান গ্রেফতার করেছে। ওঁর কোনও সহকর্মী ছিল,সুরক্ষিত অবস্থায় যেন ফেরানো হয়। সরকারের কাছে এটাই প্রার্থনা।
 
বাঙালি BSF জওয়ানের এই চোখ বাঁধা ছবি প্রকাশ করেছে পাকিস্তান। আর এই ছবি দেখার পর থেকে ভয়ে সিঁটিয়ে রয়েছে গোটা পরিবার।এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে ৬ বছর আগের অভিনন্দন বর্তমানের কথা। বিমান ভেঙে পাকিস্তানের হাতে পড়ে আটক হন ভারতীয় বায়ুসেনার এই গ্রুপ ক্য়াপ্টেন।তারপর প্রবল চাপের মুখে নতি স্বীকার করে তাঁকে ফিরিয়ে দেয় পাকিস্তান। অভিনন্দনের মতো ফিরে আসুক পুনমও, প্রার্থনা করছে পরিবার। আটক বাঙালি BSF জওয়ানের বাবা  ভোলানাথ সাউ বলেন, আমার ছেলে সুরক্ষিতভাবে দেশে ফিরুক।ভারত সরকারের কাছে আবেদন করব আমার ছেলেকে ভালভাবে ফিরিয়ে আনুক। ১৭ বছর ধরে সীমান্তরক্ষার কাজ করছেন পুণম।
 
শেষবার দোলের সময় বাড়ি এসেছিলেন। বাড়িতে বৃদ্ধ মা-বাবা,স্ত্রী, ক্লাস থ্রিতে পড়া ছেলে। কী বলল, কাশ্মীরের ঘটনা নিয়ে কিছু কথা হয়েছে? সাংবাদিকের প্রশ্নের উত্তরে, পাক রেঞ্জার্সের হাতে আটক বাঙালি BSF জওয়ানের স্ত্রী বলেন, এটা নিয়ে আমরা কথা বলছিলাম। এরকম এরকম হয়েছে। পরিস্থিতি ঠিক নেই। এগুলোই কথা হয়েছিল। আমি কী করে জানব, কালকে আমার বরের সঙ্গে এমন হয়ে যাবে? বৃহস্পতিবার পুনমের বাড়িতে যান স্থানীয় তৃণমূল ও বিজেপির নেতারা।

পুনমের স্ত্রীকে ফোনে আশ্বস্ত করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার বলেন, পাঠানকোট থেকে ওঁকে নিয়ে গেছে পাকিস্তান। আমরা স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে কথা বলেছি। আপনি চিন্তা করবেন না।বিজেপি নেতা প্রণয় রায় বলেন, BSF জওয়ানকে ফিরিয়ে আনতে পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করছে ভারত। বৃহস্পতিবার একদফা মিটিং হয়েছে। শুক্রবার ফের ফ্ল্য়াগ মিটিং হওয়ার কথা। 

সেরা শিরোনাম

Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget