এক্সপ্লোর

Kolkata News: 'পারিবারিক বিবাদের' জের, নিউটাউনের আবাসনের ১০ তলা থেকে 'ঝাঁপ' গৃহবধূর..

Newtown Suicide Case: প্রায় এক বছর ধরে কেন মানসিক অবসাদে ভুগছিলেন ওই গৃহবধূ ? ..

রঞ্জিত সাউ, কলকাতা: কলকাতা-সহ গোটা দেশ জুড়ে পালিত ৭৫তম প্রজাতন্ত্র দিবস, এমনই আবহে এল মর্মান্তিক খবর। নিউটাউনের ইকোস্পেসে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা গৃহবধূর (Suicide Case)। কী কারণে এমন ঘটনা ঘটল, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ (Police)।

 ১০ তলা থেকে সোজা ঝাঁপ দিলেন গৃহবধূ

 নিউটাউনের ইকোস্পেসের কাছে একটি বিলাসবহুল আবাসনের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা কবিতা কাউর (৩৫) নামে এক গৃহবধূর। গভীর রাতে নিউটাউনের এই বিলাসবহুল আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলে খবর যায় টেকনোসিটি থানার পুলিশের কাছে। ঘটনাস্থলে গিয়ে  মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

প্রায় এক বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই গৃহবধূ 

তদন্তে নেমে  জানতে পারে, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ চলছিল । প্রায় এক বছর ধরে সেই কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন। গতকাল রাতের বেলা আচমকা ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে সমস্ত ঘটনার খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলা হয়েছে।

দত্তাবাদে গৃহবধূর ঝুলন্ত দেহ

একুশ সালে সল্টলেক (Saltlake) দত্তাবাদেও একটি মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছিল। বাড়ি থেকে উদ্ধার হয়েছিল গৃহবধূর ঝুলন্ত দেহ (Body Rescued)।  আত্মঘাতী (Suicide) হয়েছিলেন পিউ হালদার। ঘটনায় গ্রেফতার (Arrested) করা হয়েছিল স্বামী সঞ্জয় হালদারকে।ঝুলন্ত অবস্থায় গৃহবধূর (Housewife suicide) মৃতদেহ উদ্ধার হয়েছিল সল্টলেক (Saltlake) দত্তাবাদে (Duttabad)।

অনলাইন গেম খেলতে বাধা নাকি মারধরের কারণে আত্মঘাতী ?

শ্বশুরবাড়ির অভিযোগ ছিল, প্রায় সারাদিনই মোবাইলে অনলাইন গেম খেলত পিউ হালদার, গেম খেলতে বাধা দেওয়ায় হয়েছিলেন আত্মঘাতী গৃহবধূ পিউ।যদিও মৃতার পরিবারের অভিযোগ ছিল, শ্বশুরবাড়ির লোকেরা মারধর করতেন পিউকে। সেই কারণেই আত্মঘাতী হন পিউ। অনলাইন গেম খেলতে বাধা নাকি মারধরের কারণে আত্মঘাতী হন তিনি, তার তদন্তে নামে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।যদিও পিউ-এর বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে আত্মঘাতী গৃহবধূর স্বামী সঞ্জয় হালদারকে গ্রেফতার করেছিল বিধাননগর দক্ষিণ থানা পুলিশ। 

আরও পড়ুন, ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা কলকাতায়

তবে এর পাশাপাশি বাইশ সালে বিবাহ বর্হিভূত কারণেও আত্মহত্যার ঘটনা ঘটেছে। দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে ২ সন্তানকে নিয়ে গায়ে আগুন দিয়ে 'আত্মঘাতী' হয়েছিলেন গৃহবধূ। বাপের বাড়িতেই ৪ ও ৫ বছরের দুই সন্তানকে নিয়ে আত্মঘাতী হন তিনি। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে আত্মহত্যা করেছিলেন বলে অভিযোগ। 

সেরা শিরোনাম

News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget