এক্সপ্লোর

Howrah: রাস্তায় আচমকা বিজেপির কিষাণ মোর্চার নেতাকে মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দুর্ঘটনায় জখম হয়েছেন। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

সুনীত হালদার, হাওড়া: উদয়নারায়ণপুরে বিজেপির কিষাণ মোর্চার নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। দুর্ঘটনায় জখম হয়েছেন। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

দোকান থেকে বাড়ির দূরত্ব মাত্র ২০০ মিটার! কিন্তু সেই দোকান থেকে বাড়ি ফেরার পথেই গুরুতর জখম হলেন ব্যবসায়ী। যে ঘটনার সঙ্গে জড়িয়ে গেল রাজনীতি। হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জখম দেবাশিস বাঁকা হাওড়া গ্রামীণের বিজেপির কিষান মোর্চার সভাপতি। 

উদয়নারায়ণপুরের খিলা এলাকায় তাঁর স্টেশনারি দোকান রয়েছে। রবিবার রাতে দোকান বন্ধ করে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। বিজেপির অভিযোগ, তখনই রাস্তায় তৃণমূলের লোকজন তাঁকে বেধড়ক মারধর করেন। 

হাওড়ার (গ্রামীণ)  বিজেপি আহ্বায়ক সুজয় চক্রবর্তী জানিয়েছেন, গতকাল আসছিলেন উনি, তৃণমূলের লোকজন ঘিরে ধরে, লাঠি দিয়ে মারে তৃণমূলের গুণ্ডারা। ভবানীপুরে কর্মীদের উস্কানি দিচ্ছে মমতা। যার ফলে নিচু তলার কর্মীরা উত্তেজিত হয়ে এসব করছে। অভিযুক্তদের চিনতে পারেনি। তৃণমূল অবশ্য হামলার অভিযোগ উড়িয়ে দিয়ে, দুর্ঘটনার তত্ত্ব সামনে আনছে। 

উদয়নারায়ণপুরের  তৃণমূল বিধায়ক সমীর পাঁজার কথায়, পাগলের প্রলাপ বলছে, এসবের উত্তর দেওয়া যায় না। মত্ত অবস্থায় বাইক চালিয়ে বাড়ি ফিরছিল, বাঁধের কাজ হচ্ছে, রাস্তা খারাপ। ওখানে বাইক নিয়ে পড়ে যায়। তাই নিয়েই নাটক করছে। চিকিৎসকরাও তাই বলেছে।

জখম বিজেপি নেতাকে প্রথমে উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল এবং পরে কলকাতার হাসপাতালে রেফার করা হয় তাঁকে। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'রাজ্যের হাসপাতালগুলোত, ব্যর্থতা নয়, কমজোরি আছে', চোরবাগান নিয়ে 'বিতর্ক', কী বললেন মুখ্যমন্ত্রী
'রাজ্যের হাসপাতালগুলোত, ব্যর্থতা নয়, কমজোরি আছে', চোরবাগান নিয়ে 'বিতর্ক', কী বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
Suvendu Adhikari: নবমীর সন্ধ্যায় মল্লিকবাড়িতে মুখ্যমন্ত্রী, 'রঞ্জিত মল্লিকের আমন্ত্রণে এসেছি, নাড়ু খেলাম, এরপর বললেন...
নবমীর সন্ধ্যায় মল্লিকবাড়িতে মুখ্যমন্ত্রী, 'রঞ্জিত মল্লিকের আমন্ত্রণে এসেছি, নাড়ু খেলাম, এরপর বললেন...
Cyclone Forecast: বাংলার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? কবে? কলকাতা-জেলায় কতটা প্রভাব?
বাংলার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? কবে? কলকাতা-জেলায় কতটা প্রভাব?

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget