এক্সপ্লোর

Howrah News: হাওড়ার ৪১টি জায়গায় মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা

কলকাতার ২৫টি এলাকায় মাইক্রো কনটেনমেন্ট জোন। হাওড়ার ৪১টি জায়গায় মাইক্রো কনটেনমেন্ট জোন। রাজপুর-সোনারপুরের ১৮টি জায়গায় মাইক্রো কনটেনমেন্ট জোন। 

হাওড়া: চোখ রাঙাচ্ছে করোনা, রাজ্যে ফিরল কনটেনমেন্ট জোন (Containment Zone)। কলকাতার ২৫টি এলাকায় মাইক্রো কনটেনমেন্ট জোন (Micro Containment Zone)। হাওড়ার (Howrah) ৪১টি জায়গায় মাইক্রো কনটেনমেন্ট জোন। হাওড়ার পুর এলাকায় ২৬ টি ও গ্রামীণ এলাকায় ১৫ টি কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।  রাজপুর-সোনারপুরের ১৮টি জায়গায় মাইক্রো কনটেনমেন্ট জোন। 

কলকাতাতেও করোনার দাপট। আজই কলকাতা পুরসভায় কনটেনমেন্ট জোনের ঘোষণা করা হবে। জানালেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। বরো নম্বর ৩, ৭, ৮, ৯ ও ১০-এ ১৭টি কনটেনমেন্ট জোন ঘোষণার সম্ভাবনা। পুরসভা সূত্রে খবর, ৩ নম্বর বরোর বড় বড় আবাসনগুলিতে দাপট দেখাচ্ছে করোনা। সেই আবাসনগুলি চিহ্নিত করার ব্যবস্থা করছে কলকাতা পুরসভা।

করোনা সংক্রমণ রুখতে কলকাতায় ফিরল মাইক্রো কনটেনমেন্ট জোন। কলকাতার মোট ২৫টি এলাকাকে চিহ্নিত করে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে পুরসভা। ৪১টি মাইক্রো কনটেনমেন্ট জোন আছে হাওড়া জেলায়। দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুরের ১৮টি জায়গাকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে প্রশাসন।

ফিরহাদ হাকিম সোমবার জানিয়েছেন, ৪-৫ জন এফেক্টেড, এরকম ২৫টি কনটেনমেন্ট বা মাইক্রো কনটেনমেন্ট জোন করছি।

করোনার গ্রাসে কলকাতা! বৃহস্পতিবার ১ হাজার ৯০। শুক্রবার ১ হাজার ৯৫৪। শনিবার২ হাজার ৩৯৮। রবিবার ৩ হাজার ১৯৪। শহরে গত একসপ্তাহে প্রায় ১৬ গুণ বেড়েছে করোনার সংক্রমণ! পজিটিভিটি রেট প্রায় ৩৩ শতাংশ। যাঁরা করোনা টেস্ট করাচ্ছেন, তাঁদের প্রতি ৩ জনের মধ্যে ১ জনের রিপোর্ট পজিটিভ। এক কথায় পরিস্থিতি ভয়ঙ্কর! এই পরিস্থিতিতে কলকাতা পুরসভাতেও হানা দিল করোনা।

মেয়র ফিরহাদ হাকিমের OSD কালীচরণ বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের ৫ সদস্য সংক্রমণের কবলে। কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার ও তাঁর স্ত্রী-ও করোনায় আক্রান্ত। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে ওঠায় শহরের মোট ২৫টি জায়গাকে চিহ্নিত করে কনটেনমেন্ট জোনের তালিকা প্রকাশ করল কলকাতা পুরসভা। যার মধ্যেই রয়েছে মাইক্রো কনটেনমেন্ট জোন।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Weather Update: বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবল আশঙ্কা, ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে
বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবল আশঙ্কা, ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে

ভিডিও

Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget