এক্সপ্লোর

Howrah: গভীর রাতে ঘরে আগুন আচমকাই, আমতায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

Howrah News: চারজনই ঘরের মধ্যে আটকে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে , পুলিশ দমকল পাঠায়। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

সুনীত হালদার, হাওড়া: আমতা (Howrah Amta) জয়পুরে আগুনে পুড়ে একই পরিবারের মৃত ৪। রবিবার গভীর রাতে  ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মৃত্যু হল নবম শ্রেণীর ছাত্রী সহ একই পরিবারের চারজনের। ঘটনাটি হাওড়া জয়পুরের ঝামটিয়া অঞ্চলের সাউড়িয়া গ্রামের। স্থানীয় সূত্রে জানা যায় রবিবার গভীর রাতে হঠাৎই ঘরের মধ্যে আগুন দেখতে পায়। চারজনই ঘরের মধ্যে আটকে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে , পুলিশ দমকল পাঠায়। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘর থেকে উদ্ধার হয় এক পরিবারের চারজনের দেহ। কীভাবে আগুন লাগল তদন্ত করছে পুলিশ। চলতি মাসে এই নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে অগ্নিকাণ্ডের অনেক গুলো ঘটনাই ঘটল।

ছুটির রবিবারে কলকাতায় এক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা

রবিবার ২১ ডিসেম্বর কলকাতায় একটি বাড়িতে আচমকাই আগুন লেগে যায়। ছুটির দিন রবিবারে আগুন লেগেছিল সেই বাড়িতে। শীতের দুপুরে আনন্দ পালিত রোডে আগুন লেগেছে বলে খবর। বেলা সাড়ে তিনটে নাগাদ এন্টালি থানার অন্তর্গত আনন্দ পালিত রোডের ওই বাড়িতে ভয়াবহ আগুন লাগে। স্থানীয়রাই খবর দেন দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের ৫টি ইঞ্জিন। দমকলকর্মীদের পাশাপাশি এন্টালি থানার পুলিশও আসে ঘটনাস্থলেএন্টালির ওই বাড়ির চারতলায় আগুন লেগেছে বলে খবর পাওয়া গিয়েছে। রবিবার বেলা ৩টে ৩০ মিনিট নাগাদ এই আগুন লাগে। বেশ কিছু গ্যাস সিলিন্ডার বের করে নিয়ে যাওয়া হয়। সেগুলি বিস্ফোরণ হলে আরও ভয়াবহ হতে পারত অগ্নিকাণ্ড। সংকীর্ণ রাস্তা ওই এলাকায়। গোটা পরিস্থিতি আতঙ্কিত স্থানীয়রাবাড়ি থেকে বেরিয়ে এসেছেন অনেকেই।

কিন্তু কেন আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। কিন্তু তাঁদের থেকে আগুন লাগার সঠিক কারণ কিছু জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের কয়েকজন সংবাদমাধ্যমে ছবি তুলতে বাধা দিয়েছেন। কেন তাঁরা বাধা দিয়েছেন, তা স্পষ্ট নয়। তবে এই বাধার কারণে দমকলকর্মীদের সঙ্গে কথা বলে আগুন লাগার কারণ সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এন্টালির আনন্দ পালিত রোডের ওই এলাকায় তৎপর রয়েছে দমকলবাহিনী এবং পুলিশ। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসায় স্বভাবতই আতঙ্ক রয়েছে এলাকায়

উল্লেখ্য, নিউটাউনের ঘনি ঝুপড়িতে এবং কাঁকুড়গাছিতে কিছুদিন আগেই আগুন লেগেছিল ভয়াবহ। সেখানে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে নিউটাউনের ঘুনি বস্তির বেশিরভাগ অংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget