এক্সপ্লোর

Fake Doctor: NRS-এর 'ডাক্তার সেজে' দেদার টাকা ইনকাম! রোগী সেজে চিকিৎসককে পাকড়াও পুলিশের!

Howrah Fake Doctor Arrest: দেখা যায় যে চিকিৎসক পরিচয় দিয়ে যে ব্যক্তি আমতায় চিকিৎসা করছেন তার সঙ্গে আসল চিকিৎসকের কোন মিল নেই। 

সুনীত হালদার, হাওড়া: পুলিশ রোগী সেজে গ্রেফতার করল এক ভুয়ো চিকিৎসককে। বুধবার আমতা চন্দ্রপুর ফাঁড়ির পুলিশ উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে ইন্দ্রনীল বোস নামে এক  চিকিৎসকে গ্রেফতার করে। যদিও পুলিশের ধারণা এই চিকিৎসক তার আসল নাম ও পরিচয় গোপন করছে।                            

চলতি বছরে জানুয়ারি মাসে আমতা চন্দ্রপুর ফাঁড়িতে কলকাতার এক সরকারি হাসপাতালের  এক চিকিৎসক অভিযোগ দায়ের করেন যে তার নাম এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে কোন এক ব্যক্তি আমতা ছোটপোল এলাকায় একটি ওষুধের দোকানে ডাক্তারি করছে।                                          

অভিযোগ পেয়ে চন্দ্রপুর ফাঁড়ির পুলিশ তদন্তে নামে। এক তদন্তকারী অফিসার বলেন, চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার সংশ্লিষ্ট বিভাগে যাচাই করা হয়। দেখা যায় যে চিকিৎসক পরিচয় দিয়ে যে ব্যক্তি আমতায় চিকিৎসা করছেন তার সঙ্গে আসল চিকিৎসকের কোন মিল নেই। 

পরে পুলিশ ওই চিকিৎসকের খোঁজ করতে থাকে। বুধবার পুলিশ সাদা পোশাকে বসিরহাটের একটি ক্লিনিকে পৌঁছয়। সেখানে চিকিৎসককে দেখাবেন বলে তদন্তকারী পুলিশ অফিসার রোগী হিসাবে চেম্বারে নাম লেখান।  তৃতীয় জনের পর নাম ডাকা হয় পুলিশ অফিসারের। তদন্তকারী পুলিশ অফিসার নিজের পরিচয় দিতেই থতমত খেয়ে যায় ওই ভুয়ো চিকিৎসক। তারপর ওই চিকিৎসককে গ্রেফতার করে আমতা চন্দ্রপুর ফাঁড়িতে নিয়ে আসে।                                              

বৃহস্পতিবার তাকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হবে। ওই ভুয়ো চিকিৎসক নিজের নাম ইন্দ্রনীল বোস বলে জানান। বাড়ি কোচবিহারে। তিনি আরও বলেন ২০১৬ সালে কলকাতা নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন। পরে তিনি এমডি এবং অন্যান্য ডিগ্রি অর্জন করেন।   এমনকি নিজেকে এসএসকেএম হাসপাতালের ডাক্তার হিসাবে পরিচয় দেন। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক আধিকারিক বলেন অভিযোগ পাওয়ার পর গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার আসল পরিচয় জানার চেষ্টা চলছে।                                

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget