এক্সপ্লোর

Howrah: শারীরিক সম্পর্কের পর টাকা চেয়ে ব্ল্যাকমেল, সালকিয়ায় আত্মঘাতী যুবক, গ্রেফতার ১ মহিলা

Howrh News: প্রেমের টোপ দিয়ে শারীরিক সম্পর্ক। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মোবাইল ফোনে রেকর্ড করে পুরুষ সঙ্গীকে ব্ল্যাকমেলের অভিযোগ। মোটা টাকা না দিলে পরিবারের কাছে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁস করার হুমকি।

সুনীত হালদার, হাওড়া: শারীরিক সম্পর্কের পর টাকা চেয়ে ব্ল্যাকমেল। মানসিক চাপ সহ্য করতে না পেরে সঙ্গীর সামনেই পাঁচতলা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক! চাঞ্চল্যকর অভিযোগ হাওড়ার সালকিয়ায়। ব্ল্যাকমেল ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রেমের টোপ দিয়ে শারীরিক সম্পর্ক। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মোবাইল ফোনে রেকর্ড করে পুরুষ সঙ্গীকে ব্ল্যাকমেলের অভিযোগ। মোটা টাকা না দিলে পরিবারের কাছে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁস করার হুমকি। মানসিক চাপ সহ্য করতে না পেরে মহিলা সঙ্গীর সামনেই আত্মঘাতী যুবক! হাওড়ার সালকিয়ার একটি ঘটনায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে। যা থেকে প্রশ্ন উঠছে, রাঁধুনির ‘প্রেমের’ ফাঁদে পড়েই কি প্রাণ খোয়াতে হল রংমিস্ত্রিকে? 

টাকা চেয়ে ব্ল্যাকমেলের মানসিক চাপ সহ্য না করতে না পেরেই, আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন রংমিস্ত্রি? ঘটনায় দৌলত দেবী গুপ্ত নামে এক মহিলাকে গ্রেফতার করেছে মালিপাঁচঘরা থানার পুলিশ। সালকিয়ার রসিককৃষ্ণ ব্যানার্জি লেনের বাসিন্দা ওই মহিলা বিভিন্ন বাড়িতে রান্নার কাজ করেন। পুলিশ সূত্রে দাবি, জেরায় যাবতীয় অভিযোগ স্বীকার করে নিয়েছেন তিনি।  

উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসিন্দা আকাশ দাস। পুলিশ সূত্রে খবর, সালকিয়ার একটি আবাসনে রঙের কাজ করছিলেন তিনি। ওই আবাসনে রান্নার কাজ করতে আসা দৌলত দেবী গুপ্তর সঙ্গে সপ্তাহ দুয়েক আগে পরিচয় হয় তাঁর। পুলিশ সূত্রে দাবি, ধৃত রাঁধুনি জেরায় স্বীকার করেছেন, শুক্রবার বিকেলে আকাশকে সঙ্গে নিয়ে আবাসনের ছাদে যান তিনি। সেখানে দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। নিজের মোবাইল ফোনে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি রেকর্ড করেন মহিলা। তারপর মোটা টাকা চেয়ে রংমিস্ত্রি আকাশকে চাপ দেন।  

টাকা না দিলে আকাশের পরিবারের কাছে ওই ভিডিও ফাঁস করে দেওয়ায় হুমকি দেওয়া হয়।  পুলিশ সূত্রে দাবি, জেরায় মহিলা আরও জানিয়েছেন, হুমকি শুনে তাঁর সামনেই আবাসনের পাঁচতলার ছাদ থেকে নীচে ঝাঁপ দেন আকাশ। পাশের বাড়ির দোতলার ছাদে গিয়ে পড়েন তিনি। অভিযোগ, ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতেই আবাসন থেকে পালিয়ে যান মহিলা। ধৃত মহিলার একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

রথযাত্রার আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবার ৫ লক্ষ টাকার অনুদান পাবেন এঁরা
রথযাত্রার আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবার ৫ লক্ষ টাকার অনুদান পাবেন এঁরা
Darjeeling- Kalimpong News: দার্জিলিং-কালিম্পংয়ে ভয়ঙ্কর পরিস্থিতি, যোগাযোগ বন্ধ, বিপদসীমার উপরে বইছে তিস্তা, লাল সতর্কতা জারি?
দার্জিলিং-কালিম্পংয়ে ভয়ঙ্কর পরিস্থিতি, যোগাযোগ বন্ধ, বিপদসীমার উপরে বইছে তিস্তা, লাল সতর্কতা জারি?
West Bengal News Live : আজ থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
আজ থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
আজ থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন, কী কী কাজে গ্রেফতার করতে পারবে পুলিশ?
আজ থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন, কী কী কাজে গ্রেফতার করতে পারবে পুলিশ?

ভিডিও

BJP News:
TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Best FD Interest : কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
Railway Jobs : রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
Fire News : ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
US-Iran Conflict: ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
Embed widget