এক্সপ্লোর

Howrah:বালির স্তুপ থেকে বেরিয়ে মৃত মহিলার পা! চাঞ্চল্য উলুবেড়িয়ায়, দেহ উদ্ধার পুলিশের

আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান স্থানীয় একটি মাঠের  পাশে বালির সতুপের মধ্যে এক মহিলার পা বেরিয়ে আছে।


সুনীত হালদার, (উলুবেড়িয়া) হাওড়া:   বালির স্তুপ থেকে বেরিয়ে রয়েছে এক মহিলার পা! দেখেই আঁতকে উঠলেন প্রাতর্ভ্রমণকারীরা। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। ওই মহিলাকে খুন করা হয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ। 

বালির স্তুপের মধ্য থেকে এক মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হাওড়ার উলুবেড়িয়ার কালিনগরে। আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান স্থানীয় একটি মাঠের  পাশে বালির সতুপের মধ্যে এক মহিলার পা বেরিয়ে আছে। প্রাতর্ভ্রমণকারীদের  চোখে প্রথমে ঘটনাটি ধরা পড়ে।  সঙ্গে সঙ্গে তাঁরা উলুবেড়িয়া থানায় খবর দেন। খবর পেয়ে  ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।  মৃতদেহ উদ্ধারের পর পুলিশ দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে ,অজ্ঞাত পরিচয় ওই মহিলা কয়েকদিন ধরে ওই এলাকায় ঘোরাঘুরি করছিলেন। গতকাল রাতে উলুবেড়িয়া শ্যামপুর রোডের ধারে একটি দোকানের বাইরে ঘুমিয়েওছিলেন। তারপরই এই ঘটনা। ওই মহিলাকে খুন করে বালির মধ্যে পুঁতে দেওয়া হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, কিছুদিন আগে হুগলির পোলবায় কম্বল জড়ানো মৃতদেহ   উদ্ধারের ঘটনা  ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে। ঘটনাটি ঘটে পোলবার (Polba)  জারুরা দিল্লি রোডের পাশে ওই মৃত দেহ উদ্ধার করা হয়েছিল। ঘটনার দিন সকালে স্থানীয় বাসিন্দারা জঙ্গলের মধ্যে কম্বল জড়ানো মৃতদেহটি দেখতে পান। তাঁরা সঙ্গে সঙ্গে  পোলবা থানায় খবর দেয়। ঘটনাস্থলে আসে পোলবা থানার পুলিশ (Police)। মৃতদেহ পচন ধরে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এরফলে দেহ শনাক্ত করতে অসুবিধায় পড়ে পুলিশ।স্থানীয়দের অনুমান খুন, করে মৃতদেহটি  ওই এলাকায় ফেলে দিয়ে যাওয়া হয়েছে।  যেহেতু পচন ধরেছে সেজন্য স্বাভাবিকভাবেই এখনও পর্যন্ত মৃতর নাম বা পরিচয় জানতে সমস্যায় পড়েছিল । পুলিশ মৃতদেহটির পরিচয় জানার চেষ্টা করছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দেহ উদ্ধারের অন্তত দুদিন আগে মৃত্যু হয়েছিল ওই ব্যক্তির। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
ভবানী ভবনে হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের
ভবানী ভবনে হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget