এক্সপ্লোর

Howrah News: হাওড়ায় ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা

গাড়িতে লাগানো জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির নামে বোর্ড।  কোথা থেকে কোথায় টাকা নিয়ে যাওয়া হচ্ছিল? জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

হাওড়া: এবার হাওড়ায় (Howrah) ঝাড়খণ্ডের (Jharkhand) কংগ্রেস (Congress) বিধায়কের গাড়িতে বান্ডিল বান্ডিল টাকা! পাঁচলা-রানিহাটি মোড়ে কংগ্রেস বিধায়কের বোর্ড লাগানো গাড়ি আটকাতেই নোটের বান্ডিল। আটক ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক, টাকা গোনার জন্য আনা হচ্ছে মেশিন। ‘আটক ৩ কংগ্রেস বিধায়ক রাজেশ কচ্ছপ, নমন বিক্সল কোঙারি এবং ইরফান আনসারি। রাজেশ কচ্ছপ ঝাড়খণ্ডের খিজরি, নমন বিক্সল কোঙারি কোলেবিড়ার বিধায়ক। গাড়িতে লাগানো জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির নামে বোর্ড।  কোথা থেকে কোথায় টাকা নিয়ে যাওয়া হচ্ছিল? জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিপুল পরিমাণ টাকার কোনও নথি দেখাতে পারেননি অভিযুক্তরা, দাবি পুলিশের। ‘ইডি কি শুধু ব্যক্তিবিশেষে তৎপর হয়?’ ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়িতে টাকা উদ্ধারে কটাক্ষ তৃণমূলের।

ঘটনা প্রকাশ্যে আসতেই ঝাড়খণ্ডে সরকার ফেলতে বিধায়ক কেনাবেচার ইঙ্গিত দিলেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। এ প্রসঙ্গে দেবাংশুর মন্তব্য, ‘খুব ভুল না হলে টাকার বিনিময়ে বিজেপির কাছে বিক্রি হতে এসেছিলেন। বিজেপির নেতারা বলেছিলেন, মহারাষ্ট্রের পরেই টার্গেট রাজস্থান-ঝাড়খণ্ড। কে বলতে পারে কলকাতায় বসে ডিলিং হচ্ছিল না? প্রতিবেশী রাজ্যের সরকার ফেলার ডিলিং হচ্ছিল না, কে বলতে পারে?’

এত টাকার উত্স কী? কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কলকাতায় বসে ঝাড়খণ্ড সরকার ফেলার বিজেপির ডিলিং হচ্ছিল না তো? পাঁচলাকাণ্ডে প্রশ্ন তৃণমূলের। দুর্নীতিতে ওরা সবাই এক, পাল্টা বিজেপি।

অর্পিতা মুখোপাধ্যায়ের জোড়া ফ্ল্যাটে উদ্ধার টাকার পাহাড়! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। এই ঘটনা ঘিরে যখন রাজ্যজুড়ে শোরগোল, তখনই হাওড়ার পাঁচলায় টাকার গাড়ি সহ পুলিশের হাতে আটক ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক। 


কোথা থেকে এল এত টাকা? উঠছে প্রশ্ন। কয়েক দিন আগেই নির্বাচিত হয়েছেন দেশের ১৫ তন রাষ্ট্রপতি। ফল ঘোষণা হতেই স্পষ্ট হয়ে গেছে যে, বিভিন্ন রাজ্য বিধানসভায় ব্যাপক ক্রস ভোটিং হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে। কংগ্রেসের সঙ্গে জোট করে ঝাড়খণ্ডে সরকার চালালেও, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আগেই ঘোষণা করেছিল, তারা রাষ্ট্রপতি নির্বাচনে NDA প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করবে। 

কিন্তু অনুমান, তাদেরই জোটসঙ্গী কংগ্রেসের ৭ থেকে ১০ জন কংগ্রেসের বিধায়ক ক্রস ভোটিং করেছেন। ভোটের পর ঝাড়খণ্ডের এক বিজেপি সাংসদ ফলাও করে দাবি করেছেন, ক্রস ভোটিং হয়েছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, এদিন উদ্ধার হওয়া টাকা কি ক্রস ভোটিংয়ের ভেট? এই বিধায়করা কি ক্রস ভোট দিয়েছিলেন? গোপন ব্যালটে ভোট হওয়ায় এই প্রশ্নের উত্তর প জানা অতা নিয়েও কিন্তু জল্পনা চলছে বিভিন্ন মহলে।  রাজনৈতিক মহলের প্রশ্ন, সেই ক্রস ভোটিংয়ের জন্য কি টাকা ছড়ানো হয়েছিল? 

 

 
 

সেরা শিরোনাম

Dilip Ghosh: 'পশ্চিমবঙ্গের পুলিশও চাইলে সবকিছু করতে পারে, এটা আমরা ভুলে গিয়েছিলাম', বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে বলছেন দিলীপ ঘোষ
'পশ্চিমবঙ্গের পুলিশও চাইলে সবকিছু করতে পারে, এটা আমরা ভুলে গিয়েছিলাম', বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে বলছেন দিলীপ ঘোষ
Weather Alert: আগামী ২-৩ ঘন্টার মধ্যে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বইবে দমকা ঝোড়ো হাওয়া
আগামী ২-৩ ঘন্টার মধ্যে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বইবে দমকা ঝোড়ো হাওয়া
TMC News: প্রাক্তন তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের গোডাউনে মিলল সরকারি ত্রাণ
TMC News: প্রাক্তন তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের গোডাউনে মিলল সরকারি ত্রাণ
News Live: হলুদ সতর্কতা, আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে
হলুদ সতর্কতা, আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget